X
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ৪ কার্তিক ১৪২৮

সেকশনস

মিসরীয় বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে রহস্য

আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৮:২৭

মিসরের বিমান ছিনতাইকারীর আসল নাম কী? ছিনতাইয়ের নেপথ্যে প্রেম নাকি সন্ত্রাসবাদ? ছিনতাইকারী কি সাবেক স্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন নাকি রাজনৈতিক দাবি জানিয়েছেন? এসব নিয়ে পরস্পরবিরোধী মন্তব্য এবং সংবাদমাধ্যমে আসা বিভিন্ন রকমের তথ্যের প্রেক্ষাপটে বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে রহস্য তৈরী হয়েছে। শুরুতে বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে ‘ছিনতাইকারী’ সাবেক স্ত্রীকে চিঠি পৌঁছে দেওয়ার ব্যক্তিগত দাবি পূরণের শর্ত দিয়েছেন বলে জানানো হলেও পরে জানা যায়, ওই ‘ছিনতাইকারী’ রাজনৈতিক দাবি জানিয়েছিলেন। এদিকে মিসর কর্তৃপক্ষ শুরুতে সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বলে গার্ডিয়ানের খবরে জানানো হলেও পরে দেশটির পররাষ্ট্র দফতরের তরফে তা অস্বীকার করা হয়েছে।

মঙ্গলবার মিসরের স্থানীয় সময় সকাল ৮টায় ইজিপ্ট এয়ারের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে। এর কিছু সময় পরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র নিশ্চিত করেন। পরে বিমানটি সাইপ্রাসে জরুরি অবতরণে বাধ্য করা হয়। পাইলট দাবি করেছেন, ‘ছিনতাইকারী’ তার গায়ে বিস্ফোরক বেল্ট রয়েছে বলে হুমকি দিয়ে বিমানটি সাইপ্রাসে অবতরণ করাতে বাধ্য করেন।

ছিনতাইকারীর নাম নিয়ে সংশয় 

ছিনতাইকারীর পরিচয় নিয়ে দুই ধাপে দুই ধরনের তথ্য এসেছে সংবাদমাধ্যমে। মিসরের স্থানীয় সংবাদমাধ্যমে ‘ছিনতাইকারী’কে ইবরাহিম সামাহা হিসেবে শনাক্ত করা হলেও পরে সাইপ্রাস কর্তৃপক্ষ দাবি করে, তার নাম সাইফ এলদিন মুস্তফা। সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়, আগে যে নামটি উল্লেখ করা হয়েছিল সেটি অন্য এক যাত্রীর নাম।

ছিনতাইয়ের নেপথ্যে প্রেম নাকি সন্ত্রাসবাদ

ঘটনার পর সাইপ্রাসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ছিনতাইয়ের পেছনে ব্যক্তিগত উদ্দেশ্য রয়েছে। প্রত্যক্ষদর্শীর বয়ানকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ছিনতাইকারী একটি চিঠি ছুঁড়ে দিয়েছেন। সেটি আরবি ভাষায় লেখা। সেটি তিনি তার সাবেক স্ত্রীকে দিতে বলেছেন।  ওই সময় আরও বলা হয়, ছিনতাইকারীর সাবেক স্ত্রী সাইপ্রাসে থাকেন। বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সাইপ্রাসে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছেন ছিনতাইকারী। সেই সঙ্গে তার দাবি উপস্থাপনে সুবিধার জন্য একজন অনুবাদকও চেয়েছেন তিনি। খবরটি নিশ্চিত করে সাইপ্রাসের প্রেসিডেন্ট দাবি করেন, এ ঘটনার পেছনে ব্যক্তিগত উদ্দেশ্যই কাজ করেছে। ‘প্রত্যেকটা ঘটনার পেছনে নারী রয়েছে’ উল্লেখ করে খানিক কৌতুকও করেন তিনি।

সে সময় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে জানানো হয়, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে  ‘ছিনতাইকারী সন্ত্রাসবাদী নন, তিনি নির্বোধ’ বলে মন্তব্য করা হয়েছে। তবে সে খবরটিকে এখন অতিরঞ্জিত উল্লেখ করে মিসরের পররাষ্ট্র দফতর তা নাকচ করে দিয়েছে। তারা এমন কোনও অফিশিয়াল মন্তব্য করেননি বলে দাবি করেছেন।

ব্যক্তিগত নাকি রাজনৈতিক দাবি

শুরুতে কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, স্ত্রীর কাছে চিঠি পৌঁছে দেওয়া এবং সাইপ্রাসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করাই ছিলো ছিনতাইকারীর দাবি। তবে পরবর্তীতে রয়টার্সের খবরে বলা হয়, ছিনতাইকারী মিসরের কিছু নারী রাজনৈতিক-বন্দীর মুক্তি দাবি করেছেন। সূত্র: গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত

যুক্তরাজ্যে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

যুক্তরাজ্যে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

ইসরায়েল উপকূলে মিললো ক্রুসেডারদের তলোয়ার

ইসরায়েল উপকূলে মিললো ক্রুসেডারদের তলোয়ার

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি-চীন

সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি-চীন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কথা স্বীকার উত্তর কোরিয়ার

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৬:২৭

সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনে বলা হয়েছে, মঙ্গলবারের ছোড়া ক্ষেপণাস্ত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার রয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর সময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এতে উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ২০১৬ সালের পরীক্ষাতেও একই জাহাজ থেকে ছোড়া হয়েছিল।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিনপো শহর বা সংলগ্ন কোনও স্থান থেকে এটি নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল সংলগ্ন জাপান সাগরে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

সিউল ধারণা করছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি ৬০ কিলোমিটার উচ্চতা নিয়ে ৪৫০ কিলোমিটার পর্যন্ত  ভ্রমণ করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার একের পর এক এ ধরনের কর্মকাণ্ড ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

সম্প্রতি উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোয় পিয়ংইয়ং হাইপারসনিক ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিমানবিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করে। এ বিষয়ে প্রতিবেশি দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া গভীর উদ্বেগ জানিয়ে আসছে।

/এলকে/

সম্পর্কিত

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

গোপনে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘুরলো পৃথিবীর কক্ষপথ

গোপনে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘুরলো পৃথিবীর কক্ষপথ

উ. কোরিয়ায় অনাহারের ঝুঁকিতে শিশু ও বয়স্করা: জাতিসংঘ

উ. কোরিয়ায় অনাহারের ঝুঁকিতে শিশু ও বয়স্করা: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলো ২১ আরোহী

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৪:৫৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়নের পরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন ২১ আরোহী। বিমানটি বিধ্বস্তের পরপরই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করে দ্য ম্যাকডোনেল ডগলাস এমডি-৮০ বিমানটি। উড্ডয়নের সাথে সাথেই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ৫০০ ফুট দুরুত্বে বিমানটি আছড়ে পড়ে। খবর পেয়ে দ্রুত যাত্রী ও ক্রুদের বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।

তবে কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত বিমানে আগুন ধরে যায়। দমকল কর্মীদের চেষ্টার পরও বিমানের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ছবিতে দেখা গেছে, দমকল কর্মীরা বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটির আগুন নেভানোর চেষ্টা করছেন। এক বিবৃতিতে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘তিন ক্রুসহ ২১ আরোহী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন’। এ ঘটনায় তিনজন সামন্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনার কারণ এখনও উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। তবে তদন্ত শুরু করেছে প্রশাসন।

/এলকে/

সম্পর্কিত

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হতে পারেন পথচারীও, পুলিশের সতর্কতা

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হতে পারেন পথচারীও, পুলিশের সতর্কতা

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত জালমে খলিলজাদ

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত জালমে খলিলজাদ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

যুক্তরাজ্যে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৩:৫৫

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও বিধি-নিষেধ আরোপের চাপ বাড়ছে। সোমবার দেশটিতে একদিনেই ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত। একইদিন মারা গেছেন প্রায় ২২৩ জন। যা গত মার্চের পর এটিই সর্বোচ্চ। এ অবস্থায় সংক্রমণের লাগাম টানতে সরকারকে ফের বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গত সপ্তাহে যুক্তরাজ্যের পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ইংল্যান্ডের ৬০ জনের মধ্যে একজন করোনা ভাইরাস বহন করছিলেন। যা এখন ভয়াবহ রূপ নিয়েছে। যুক্তরাজ্যে ডেল্টা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টেরও উপস্থিত রয়েছে। ফলে স্বাস্থ্য সুরক্ষায় বিধিনিষেধ না থাকায় সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে বাড়ছে মৃত্যুর হারও।

সমালোচনার মুখেই গত জুলাইয়ে যুক্তরাজ্য থেকে সব ধরণের বিধি নিষেধ প্রত্যাহার করে নেয় বরিস জনসন সরকার। এরপর থেকেই ধীরে ধীরে নাইট ক্লাব, বার, পার্কসহ সব জায়গায়তেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আর এতে কোভিডের সংক্রমণ বাড়ছে।

যুক্তরাজ্যজুড়ে করোনার প্রতিষেধক টিকা কার্যক্রম অব্যাহত থাকা সত্বেও লাগাম টানা যাচ্ছে না ভাইরাস। ব্রিটিশরা মহামারীর আগের স্বাভাবিক জীবনযাপন করার কারণে সংক্রমণ বাড়ছে।

/এলকে/

সম্পর্কিত

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

জার্মানিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু এ সপ্তাহেই!

জার্মানিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু এ সপ্তাহেই!

পতিতাবৃত্তি বিলুপ্তির অঙ্গীকার স্প্যানিশ প্রধানমন্ত্রীর

পতিতাবৃত্তি বিলুপ্তির অঙ্গীকার স্প্যানিশ প্রধানমন্ত্রীর

ইয়েমেন যুদ্ধে ১০ হাজার শিশু হতাহত : ইউনিসেফ

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০২:৪১

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা- ইউনিসেফ জানিয়েছে, ইয়েমেনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজার শিশু হতাহত হয়েছে। একে ‘লজ্জাজনক মাইলফলক’ অ্যাখা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার জেনেভায় এক ব্রিফিং-এ ইউনিসেফের মুখপাত্র জেসম এলডার বলেন, ‘ইয়েমেন সংঘাতে হতাহতের বিষয়ে নতুন এক লজ্জাজনক মাইফলকে পৌঁছেছে। দীর্ঘদিনের যুদ্ধের কবলে পড়ে ১০ হাজার শিশু নিহত অথবা চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এ পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রতিদিন চারজন শিশু নিহত হয়েছে। অনেক শিশুর মৃত্যু বা আহতের খবর অপ্রকাশিত বলেও জানান তিনি’।

এভাবে সংঘাত চলতে থাকলে হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা জানিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান জেমস এলডার। ইয়েমেনের শিশুদের জীবন রক্ষার কাজ চালিয়ে যাওয়ার জন্য ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ২৩৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তার প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি। তা না হলে দেশটির শিশুদের সাহায্য বন্ধ করতে বাধ্য হবে ইউনিসেফ।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। তারপর থেকে এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ মানুষ ঘরছাড়া হয়েছে। পুরো ইয়েমেন দুর্ভিক্ষের মুখে রয়েছে।

/এলকে/

সম্পর্কিত

আফগানিস্তানে বিকল্প পথে ত্রাণ সহায়তা পাঠালো জাতিসংঘ

আফগানিস্তানে বিকল্প পথে ত্রাণ সহায়তা পাঠালো জাতিসংঘ

তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষা পরিকল্পনা ঘোষণা করবে : জাতিসংঘ

তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষা পরিকল্পনা ঘোষণা করবে : জাতিসংঘ

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১৬০ হুথি বিদ্রোহী নিহত

ভূমিকম্পে কেঁপে উঠলো বালি দ্বীপ, নিহত ৩

ভূমিকম্পে কেঁপে উঠলো বালি দ্বীপ, নিহত ৩

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হতে পারেন পথচারীও, পুলিশের সতর্কতা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২৩:৫০

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক কমিউটার ট্রেনে গত সপ্তাহে ধর্ষণের শিকার হন এক নারী। পুলিশ জানিয়েছে, ওই ঘটনা কর্তৃপক্ষের নজরে আনতে এবং নারীটিকে সহায়তায় ব্যর্থ পথচারীরাও অপরাধে অভিযুক্ত হতে পারেন।

কর্তৃপক্ষ বলছে, সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ট্রেনে যেসব পথচারী ছিলেন তারা হামলা ঠেকাতে কোনও ‘কিছুই করেননি’। পুলিশ বলছে, কিছু পথচারী আবার পুলিশ ডাকার বদলে ঘটনাটির ছবি ধারণের চেষ্টা করেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষণে অভিযুক্ত হয়েছেন।

দক্ষিণপূর্বাঞ্চলীয় পেনিনসিলভানিয়া পরিবহন কোম্পানির (সেপ্টা) মালিকানাধীন ট্রেনটিতে গত বুধবার এই ধর্ষণের ঘটনাটি ঘটে। সেপ্টার এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভয়াবহ ঘটনাটি প্রত্যক্ষ করা আরও অনেকেই ট্রেনটিতে ছিলেন, এবং একজনও যদি ৯১১ এ কল করতেন তাহলে আরও আগে ঘটনাটি শনাক্ত হতে পারতো।

ট্রেনটিতে থাকা সেপ্টার এক কর্মী পুলিশকে ফোন করেন। তিনি আক্রান্তকে খুঁজে পান এবং সন্দেহভাজনকে হেফাজতে নেন।

৩৫ বছর বয়সী সন্দেহভাজন ফিসন নগয় এখন ধর্ষণ এবং আরও কয়েকটি অপরাধে অভিযুক্ত। আক্রান্তকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখন পুলিশকে সহায়তা করছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ওই নারী আক্রান্ত এবং প্রায় ৪০ মিনিট ধরে ধর্ষণের শিকার হলেও কোনও প্রত্যক্ষদর্শী ৯১১ এ ফোন করেননি। ঘটনার সময় ট্রেনটিতে কতোজন ছিলেন তা এখনও স্পষ্ট নয়। সেপ্টা পুলিশ প্রধান থমাস জে নেসেল বলেন, ‘আপনাদের বলতে পারি হামলার শিকার নারীর দিকে অনেক পথচারীই ফোন তাক করে রেখেছিলেন।’

আপার ডারবি পুলিশ বিভাগের প্রধান টিমোথি বার্নহার্ডট নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যেসব পথচারী নারীটিকে  সহায়তা করতে ব্যর্থ হয়েছেন এবং ঘটনাটি রেকর্ড করেছেন তারা অপরাধে অভিযুক্ত হতে পারেন। পুরো ঘটনার তদন্ত শেষে সম্ভাব্য অপরাধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডেলাওয়ার কাউন্টি জেলা অ্যাটর্নির কার্যালয়।

প্রত্যক্ষদর্শীদের বিরুদ্ধে ঠিক কোন অভিযোগ আনা হতে পারে তা স্পষ্ট করা হয়নি। তবে টিমোথি বার্নহার্ডট বলেছেন, যারা হামলা দেখেছেন কিন্তু সহায়তা করেননি তাদের অভিযুক্ত করা কঠিন হয়ে যেতে পারে।

সূত্র: বিবিসি

/জেজে/

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলো ২১ আরোহী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, অলৌকিকভাবে বেঁচে গেলো ২১ আরোহী

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত জালমে খলিলজাদ

পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত জালমে খলিলজাদ

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা অস্বীকার চীনের

চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

চলে গেলেন প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাজ্যে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

যুক্তরাজ্যে আবারও বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

ইসরায়েল উপকূলে মিললো ক্রুসেডারদের তলোয়ার

ইসরায়েল উপকূলে মিললো ক্রুসেডারদের তলোয়ার

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

অনূর্ধ্ব ১২ বছরের শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার চিন্তা ইইউ-এর

সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি-চীন

সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি-চীন

কুয়েতে তেল শোধনাগারে আগুন

কুয়েতে তেল শোধনাগারে আগুন

জার্মানিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু এ সপ্তাহেই!

জার্মানিতে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু এ সপ্তাহেই!

পতিতাবৃত্তি বিলুপ্তির অঙ্গীকার স্প্যানিশ প্রধানমন্ত্রীর

পতিতাবৃত্তি বিলুপ্তির অঙ্গীকার স্প্যানিশ প্রধানমন্ত্রীর

ঔপনিবেশিক অপরাধ, ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি

ঔপনিবেশিক অপরাধ, ফ্রান্সকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি

ফরাসি রাষ্ট্রদূতকে বেলারুশ ত্যাগের নির্দেশ

ফরাসি রাষ্ট্রদূতকে বেলারুশ ত্যাগের নির্দেশ

লেবাননে গৃহযুদ্ধ হতে দেওয়া হবে না: হিজবুল্লাহ

লেবাননে গৃহযুদ্ধ হতে দেওয়া হবে না: হিজবুল্লাহ

সর্বশেষ

আজ ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ

আজ ব্যাংক ও শেয়ার বাজার বন্ধ

বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ 

বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ 

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী

রবিউল আউয়াল: যে মাস আনন্দের, বেদনারও

রবিউল আউয়াল: যে মাস আনন্দের, বেদনারও

বঙ্গবন্ধুর সফরে জাপানের বাড়িয়ে দেওয়া হাত

বঙ্গবন্ধুর সফরে জাপানের বাড়িয়ে দেওয়া হাত

© 2021 Bangla Tribune