X
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

সেকশনস

যে কারণে ফেসবুকে নেই পড়শী!

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৩:৩৫


পড়শী। ছবি- সাজ্জাদ হোসেন দেশের তারকা শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার কণ্ঠশিল্পী পড়শীর।

নিজের অ্যাকউন্ট, ফ্যান পেজ ও ব্যান্ডের পেজে সব মিলিয়ে তার ভক্তের সংখ্যা ৬০ লাখেরও বেশি! যেগুলোর সবই ফেসবুক স্বীকৃত।
অথচ প্রায় মাস খানেক হলো ফেসবুকে পাওয়া যাচ্ছে না তাকে। তার কোনও অ্যাকউন্টেই নেই পড়শী!  
পড়শী এখন দেশের বাইরে। তাই কেন তিনি ফেসবুকে নেই- বিষয়টি জানা গেলে তার বড় ভাই স্বাক্ষর এহসানের কাছে। তিনি নিজেও পড়শীর পেজগুলো দেখভাল করেন।
স্বাক্ষর বলেন, ‘কনসার্টের জন্য পড়শী এখন যুক্তরাষ্ট্রে আছে। অস্ট্রেলিয়া থেকে সরাসরি সেখানে সে গিয়েছে। সে ১২ এপ্রিল দেশে ফিরবে। দেশে টানা তিন দিন কনসার্টের কাজ করে আবার যাবে সুইজারল্যান্ড। সব মিলিয়ে বেশ ব্যস্ততায় দিন যাচ্ছে। আর আমিও কিছুটা ব্যস্ত। ব্যস্ততা কমলে পড়শী নিজেই আবার সক্রিয় হবে।’
তিনি জানালেন, ভক্তদের যোগাযোগের জন্য ভাইবার চ্যাট ও ইনস্টাগ্রামে আছেন পড়শী। আর পড়শীর ব্যস্ততা কমলে তিনিই তার ফেসবুক অ্যাকটিভ করবেন।
/এম/

সম্পর্কিত

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৯

হেমন্ত মুখার্জির গাওয়া কালজয়ী গান ‘আয় খুকু আয়’ নতুন করে কণ্ঠে তুললেন গায়ক আসিফ আকবর। দ্বৈত এ গানে হেমন্তর সহশিল্পী ছিলেন শ্রাবন্তী মজুমদার। তার অংশে গেয়েছেন নবীন গায়িকা রায়না। 

পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এ গানটির সুরকার ছিলেন ভি বালসারা। নতুনভাবে এর সংগীতায়োজন করেছেন শহীদ রহমান। 

ইতোমধ্যে গানটির ভিডিও নির্মাণ হয়েছে। রিয়াজ আহমেদের সমন্বয়ে এটির নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান।

নতুন শিল্পীর সঙ্গে এমন বিখ্যাত গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘রায়না আমার মেয়ের মতো। ওর বাবাও একজন মিউজিসিয়ান। মেয়েটা চমৎকার গান করে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’

জানা যায়, রায়নার জন্মদিনে (২৭ সেপ্টেম্বর) এটি ইউটিউবে আসছে। ‘আসিফ’ চ্যানেলে গানটি অবমুক্ত হবে। 

/এম/

সম্পর্কিত

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৮

নতুন ছবি ‘মানব দানব’। যেখানে কলকাতার বনি সেনগুপ্তের সঙ্গে অভিনয়ের কথা শোনা যাচ্ছিলো বাংলাদেশের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির।

চুক্তি না হলেও অনেকেই নিশ্চিত ছিলেন, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের নায়িকা হিসেবে আবার দেখা যাবে তাকে। কিন্তু গতকাল (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে খবর আসে, টিকটক ভিডিও না করাসহ তিনটি শর্ত না মানায় বাদ পড়েছেন দীঘি। নেওয়া হয়েছে নবাগত নায়িকা শালুককে!

তবে শর্তের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন দীঘি। জানালেন, তিনটি কেন, কোনও শর্তই তিনি পাননি। 

দীঘি বলেন, ‘‘আমাকে তো কোনও শর্তই দেওয়া হয়নি। ছবিটি করতে পারছি না শিডিউল জটিলতার কারণে। ‘মানব দানব’ শুটিং যখন শুরু হবে, সেসময় আমার অন্য ছবির কাজ আছে। তাই আমি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছি।’’

তিনি আরও বলেন, ‘টিকটকে ভিডিও করতে পারবো না- এমন কোন শর্ত দেওয়া হয়নি। সেলিম আংকেল আমাকে পরামর্শ দিয়েছেন, টিকটক ভিডিও কম করতে। তিনি আমার মুরব্বি, তিনি আরও কিছু পরামর্শ দিয়েছেন আমাকে। এখানে শর্তের বিষয়টি কেন আসছে? বিভিন্ন গণমাধ্যমে দেখলাম, সবাই শর্ত, শর্ত লিখছে; কেন?’

এদিকে, বিষয়টি জানাতে চাওয়া হয়েছিল ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কাছে। তিনি বলেন, ‘দীঘি ছবিতে থাকছেন- এমন কথা আমি কখনও বলিনি। তবে যে আর্টিস্টকে সবসময় টিকটকে দেখা যায়, তাকে কেন লোকে টাকা দিয়ে হলে ছবি দেখবে- এটাও বিষয়। আমার সঙ্গে শর্ত বিষয়ে কোনও কথা হয়নি। আমার প্রডাকশনের কেউ কথা বলে থাকলে, বলতে পারে। আমি ১৭ অক্টোবরের ডেটে আর্টিস্ট (শালুক) পেয়েছি, নিয়ে নিয়েছি।’

খবরে এসেছিল, এ প্রযোজনা প্রতিষ্ঠানটি তিনটি শর্ত দিয়েছিল দীঘিকে। কিন্তু কোনোটাই মানতে রাজি হননি দীঘি। শর্তগুলো হলো- ফেসবুক বেশি বেশি ছবি বা টিকটকে ভিডিও করতে পারবেন না। 
শাপলা মিডিয়াই প্রথম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাতে দীঘিকে নেয়। সেজন্য তাকে শর্ত দেওয়া হয়- ব্যাক টু ব্যাক শাপলা মিডিয়ার পাঁচটি সিনেমা করতে হবে। আর ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। 

উল্লেখ্য, ‘মানব দানব’ পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুরু হবে ছবিটির শুটিং।

/এম/

সম্পর্কিত

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩

বাংলাদেশের ছবিতে আরও একজন ভিনদেশি নায়িকা যুক্ত হচ্ছেন- এমনটাই জানিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

আর সে কারণেই আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।

তবে রাজধানীতে বেশিক্ষণ দেরি করেননি। ‘পিয়া রে’ নামের ছবির কাজে একেবারে শুটিংস্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

ছবিটির প্রযোজক সেলিম খান আজ দুপুর ২টার সময় বলেন, ‘‘কীভাবে যেন অনেকেই জেনেছেন ‘পিয়া রে’ ছবির কাজ হবে পূবাইলে। কিন্তু এটার লোকেশন চাঁদপুর। তাই কৌশানী কিছুক্ষণ আগে বিমানবন্দর থেকে সরাসরি চাঁদপুরে রওনা দিয়েছেন।’’

জানা যায়, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে। 

পূজন মজুমদারের পরিচালনায় ‘পিয়া রে’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকে। এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিগঞ্জের সিনেমা।

/এম/

সম্পর্কিত

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৩

বলিউডের স্টাইল আইকন বলা হয় সালমান খান। হাতে ব্রেসলেট, কপাল বা কাঁধে সানগ্লাস রাখা থেকে শুরু করে তার জিন্সও ভক্তরা অনুসরণ করেন।

এমনকি বিয়িং হিউম্যান নামে তার রয়েছে ফ্যাশন প্রতিষ্ঠানও। তেমন একজন ফ্যাশন সচেতন তারকা এবার ট্রলের শিকার হলেন মাস্ক পরে।

ছবির কাজ শেষে রাশিয়া থেকে ভারতে ফিরেছেন সালমান খান। আর তখনই কাণ্ডটি ঘটে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় উল্টো মাস্কে দেখা যায় তাকে। 

কালো টি শার্টের সঙ্গে ডেনিম শার্ট পরেছিলেন সালমান। মাথায় টুপি, মুখে কালো মাস্ক। সালমানের মাস্কে সোনালি রঙের সুতো দিয়ে ফুটিয়ে তোলা তার নামের আদ্যক্ষর— ‘এসকে’। কিন্তু মাস্কটি উল্টো পরায় সেই অক্ষর দু'টিও স্বাভাবিক ভাবেই উল্টে যায়। সেই অবস্থাতেই চিত্রগ্রাহকদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি। বিমানবন্দরে সালমান

সালমানের উল্টো মাস্ক পরা দেখে অনেকেই টিপ্পনি কেটেছেন। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, ‌‌‘মাস্ক পরার অভ্যাস না থাকলে এ ধরনের ভুল হওয়াটাই স্বাভাবিক’। 

অবশ্য করণ জোহর লিখেছিলেন, ‘সালমান খান যুক্তিকে হার মানান।’

উল্লেখ্য, রাশিয়া ও তুরস্কে ‘টাইগার-৩’ ছবির কাজ করছিলেন সালমান। ‘বিগ বস’র পঞ্চদশ পর্যায় শুরু হওয়ার আগে দেশে ফিরে এসেছেন তিনি। এবারও সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তার কাঁধে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/

সম্পর্কিত

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৬

ঢালিউডের শীর্ষ দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়। বাবা-মা সূত্রে পেয়েছে তারকা খ্যাতিও। প্রকাশ্যে আসার পর প্রায় প্রতিবছরই জন্মদিনে (২৭ সেপ্টেম্বর) নানাভাবে শুভেচ্ছায় সিক্ত হয়েছে এই খুদে।

আজ আব্রাহামের জন্মদিনে বাবা শাকিব খান ফেসবুকে ভাসলেন আবেগে। জানালেন, পুত্রের মধ্যেই তিনি আরও অনেক বছর বেঁচে থাকতে চান। 

মায়ের কাছে থাকা ছেলে জয়কে উদ্দেশ করে এই নায়ক লিখেছেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনও শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’

২০১৭ সালের ১০ এপ্রিল আব্রাহাম খান জয়ের কথা জানতে পারেন দর্শকরা। দীর্ঘদিন লোকচক্ষুর আড়াল থেকে বেরিয়ে এসে একটি টিভি চ্যানেলে জয়কে নিয়ে হাজির হন অপু। জানান, শাকিব খান জয়ের বাবা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম। শাকিব-অপু ২০০৮ সালে বিয়ে করেছিলেন। এরপর তাদের বিচ্ছেদও হয়েছে।

/এম/

সম্পর্কিত

বুড়িগঙ্গায় মারা যায়নি ‘এক্সট্র্যাকশন’র টাইলার!

বুড়িগঙ্গায় মারা যায়নি ‘এক্সট্র্যাকশন’র টাইলার!

এলো বলিউড ‌‘খুফিয়া’র টিজার, নেই বাংলাদেশের কেউ

এলো বলিউড ‌‘খুফিয়া’র টিজার, নেই বাংলাদেশের কেউ

ওয়েব ফিল্মে মোশাররফের অন্যরূপ 

ওয়েব ফিল্মে মোশাররফের অন্যরূপ 

নেটফ্লিক্সে গা ছমছমে চার সিনেমা

নেটফ্লিক্সে গা ছমছমে চার সিনেমা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

আসিফ আকবরের কণ্ঠে হেমন্ত মুখার্জির গান

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

‘টিকটক করলে সিনেমায় বাদ’ প্রসঙ্গে বিস্মিত দীঘি

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

বিমান থেকে নেমেই সোজা চাঁদপুরে কলকাতার কৌশানী

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

মাস্ক পরা নিয়ে ট্রলের শিকার সালমান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

ছেলের জন্মদিনে আবেগাপ্লুত শাকিব খান

নওয়াজুদ্দিনের ডিকশনারিতে সুপারস্টারের অর্থটা অন্যরকম

নওয়াজুদ্দিনের ডিকশনারিতে সুপারস্টারের অর্থটা অন্যরকম

বুড়িগঙ্গায় মারা যায়নি ‘এক্সট্র্যাকশন’র টাইলার!

বুড়িগঙ্গায় মারা যায়নি ‘এক্সট্র্যাকশন’র টাইলার!

সিনেমার অ্যানিমেশন টিজার, বাংলাদেশে প্রথম!

সিনেমার অ্যানিমেশন টিজার, বাংলাদেশে প্রথম!

আইসিটি বিভাগ নির্মাণ করছে আরও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

আইসিটি বিভাগ নির্মাণ করছে আরও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

এলো বলিউড ‌‘খুফিয়া’র টিজার, নেই বাংলাদেশের কেউ

এলো বলিউড ‌‘খুফিয়া’র টিজার, নেই বাংলাদেশের কেউ

সর্বশেষ

ভোট কেন্দ্রে ভুল করে বসলেন লাশেট!

ভোট কেন্দ্রে ভুল করে বসলেন লাশেট!

ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন দুই শিক্ষিকা: পুলিশ

ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করতেন দুই শিক্ষিকা: পুলিশ

অন্য চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে চিকিৎসা

অন্য চিকিৎসকের নাম-পদবী ব্যবহার করে চিকিৎসা

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা কার্যক্রম ডিএসসিসির

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা কার্যক্রম ডিএসসিসির

মোটরসাইকেলে আগুন দেওয়া চালককে ছেড়ে দিলো পুলিশ

মোটরসাইকেলে আগুন দেওয়া চালককে ছেড়ে দিলো পুলিশ

© 2021 Bangla Tribune