X
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ৯ আশ্বিন ১৪২৮

সেকশনস

উদ্ধার হওয়া অর্থ নিতে ফিলিপাইনে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিরা

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১২:৩৪
image

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে ফিলিপাইনের মাধ্যমে পাচার হওয়া অর্থের একাংশ ফেরত নিতে ম্যানিলা যাচ্ছেন বাংলাদেশের তদন্তকারী এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা। সেখানে গিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এ ঘটনায় চলমান সিনেট তদন্তেও অংশ নেবেন। আর গোয়েন্দা সংস্থা সিআইডির কর্মকর্তারা ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করবেন।
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব) জন গোমসের বরাত দিয়ে ম্যানিলাভিত্তিক সংবাদপত্র বিজনেস ওয়ার্ল্ডের অনলাইনে শুক্রবারের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়।

চুরি যাওয়া অর্থের ব্যাপারে বৈঠক

জন গোমস বিজনেস ওয়ার্ল্ডকে জানিয়েছেন, বাংলাদেশের প্রতিনিধিরা আগামীকাল রোববারের মধ্যে ম্যানিলা পৌঁছাবেন। সেখানে তারা চুরি যাওয়া অর্থ উদ্ধারের ব্যাপারে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকো সেন্ট্রাল এনজি ফিলিপিনাস, বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ফিলিপাইনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে আইনজীবীর মাধ্যমে ফিলিপাইনের অর্থপাচার দমন কাউন্সিল (এএমএলসি) ও বাংলাদেশ সরকারের প্রতিনিধির কাছে ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেন অভিযুক্ত ব্যবসায়ী কিম ওং। ম্যানিলায় বিএসএফের কার্যালয় থেকে ওই আইনজীবীর কাছ থেকে ১০০ ডলারের নোট ভর্তি একটি ব্রিফকেস গ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ও চ্যানন্সেরি প্রধান প্রবাশ ল্যামারোং ও এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাচায়-আবাদ। সেই টাকা কিভাবে বাংলাদেশে ফেরত আনা হবে, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

উদ্ধার হওয়া সাইবার ডাকাতির অর্থ

কিমের কাছ থেকে অর্থ ফেরত পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যানিলায় বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমস সংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আসছেন। ফেরত পাওয়া অর্থ কীভাবে দেশে নেওয়া যায় সে বিষয়ে ওই কর্মকর্তা এএমএলসির জুলিয়ার সাথে সমন্বয় করবেন।’ বাংলাদেশ ব্যাংকের অর্থ যথাযথভাবে ফেরত পাঠানো হবে বলে জানান এএমএলসির জুলিয়া। তিনি বলেন, ‘যখনই বাংলাদেশ সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিলেও অর্থ ফেরত পাঠানো হবে।’ মঙ্গলবার ফিলিপাইনের সিনেটের শুনানিতে এই অর্থ ফেরতের দেওয়া অঙ্গীকার করেছিলেন কিম ওং। শুনানিতে কিম বলেছিলেন, ফিলিপাইনের অর্থ বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম সার্ভিস করপোরেশনের মাধ্যমে সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর জুয়াড়িদের জন্য এই অর্থ পাঠিয়েছিলেন তিনি।

সিনেট শুনানিতে অংশ নেবে বাংলাদেশের প্রতিনিধিরা

ম্যানিলাভিত্তিক সংবাদপত্র বিজনেস ওয়ার্ল্ডের অনলাইন প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাইবার ডাকাতির ঘটনায় ৫ই এপ্রিলের চতুর্থ সিনেট শুনানিতে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা। শুনানিতে এ ঘটনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

তথ্যপ্রমাণ সংগ্রহ করবে সিআইডি

বাংলাদেশের রাষ্ট্রদূতের বরাতে বিজনেস ওয়ার্ল্ডের অনলাইন প্রতিবেদনে বলা হয়, ৮ কোটি ৪০ লাখ ডলার চুরির অর্থ উদ্ধার কাজে ফিলিপাইনের কেন্দ্রিয় ব্যাংকের সঙ্গে সমন্বয় করতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সিআইডির কর্মকর্তারাও ম্যানিলা যাচ্ছেন। রাষ্ট্রদূত গোমস জানিয়েছেন, রিজার্ভের অর্থ কীভাবে ফিলিপাইনে প্রবেশ করল এবং কে কে এর সঙ্গে যুক্ত সে ব্যাপারে প্রয়োজনীয় প্রমাণ জোগাড়ের চেষ্টা করবেন তারা (সিআইডি)।’

উল্লেখ্য, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ১০০ মিলিয়ন অর্থ চুরি করে। সেখান থেকে ২০ মিলিয়ন যায় শ্রীলঙ্কায়। আর ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে পাঠানো হয়। তা সেখানকার একটি ব্যাংকের মাধ্যমে ফিলিপিনো পেসোতে রূপান্তরের পর দুটি ক্যাসিনোতে পাঠানো হয়। হ্যাকাররা অর্থ স্থান্তরের জন্য যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে ৩৫টি ভুয়া অনুরোধ পাঠায়। এর মধ্যে ৪টি অনুরোধের অর্থ ঠিক মতো স্থানান্তর হয় ফিলিপাইনে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলারের ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায় ডয়চে ব্যাংকের হাত ঘুরে। তাদেরই সন্দেহের কারণে শেষ পর্যন্ত শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে যাওয়া ওই অর্থ আটকে যায়। ওই অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানান ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। আর এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া। আর তাতে বাকি ৩০টি অনুরোধ আটকে যায়। ফাঁস হয়, বিশ্বের আলোচিত এক সাইবার ডাকাতির ঘটনা। সূত্র: বিজনেস ওয়ার্ল্ড

/বিএ/

সম্পর্কিত

মঙ্গল গ্রহে ভূমিকম্প, কাঁপলো দেড় ঘণ্টা

মঙ্গল গ্রহে ভূমিকম্প, কাঁপলো দেড় ঘণ্টা

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

মঙ্গল গ্রহে ভূমিকম্প, কাঁপলো দেড় ঘণ্টা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩২

শনিবার, ১৮ সেপ্টেম্বর। অতীতের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র ইনসাইট ল্যান্ডার রোবট লাল গ্রহের খালি ধূলো সমভূমিতে নীরবে বসেছিল। কিন্তু এক সময় তা কাঁপতে শুরু করে। এই কম্পন স্থায়ী হয় প্রায় দেড় ঘণ্টা।

রোবটটি নিজেরে সিসমোটিারের সাহায্যে এই কম্পনের তথ্য পাঠায় পৃথিবীতে। আর নাসার বিজ্ঞানীরা বুজতে পারেন এতদিন তারা যে ঘটনার জন্য অপেক্ষা করছিলেন তা ঘটে গেছে: একটি বড় ভূমিকম্প।

রোবটের পাঠানো তথ্য অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। ২০১৮ সালের নভেম্বরে মঙ্গল গ্রহে ইনসাইট ল্যান্ডারকে পাঠানোর পর থেকেই এমন একটি ভূমিকম্প পর্যালোচনার অপেক্ষায় ছিলেন নাসার বিজ্ঞানীরা।

সম্প্রতি আরও দুটি বড় ভূমিকম্প হয়েছে। ২৫ আগস্ট রোবটি দুটি ভূমিকম্পের সংকেত পাঠায়। একটি ছিল ৪ দশমিক ২ মাত্রার এবং অপরটি ৪ দশমিক ১ মাত্রার

এর আগে রোবটের সবচেয়ে বড় ভূমিকম্পের খবর পাঠানো ছিল ২০১৯ সালে। সেটি ছিল ৩ দশমিক ৭ মাত্রার।

ইনসাইট ল্যান্ডারের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ব্রুস ব্যানার্ড এপ্রিলে বলেছিলেন, মনে হচ্ছে আমাদের প্রত্যাশার চেয়ে মঙ্গল গ্রহে ছোট ভূমিকম্পের তুলনায় বড় ভূমিকম্পের সংখ্যা কম।এটি কিছু মাত্রায় রহস্যময়।  

কিন্তু শনিবারের ভূমিকম্পটি ছিল ৩.৭ মাত্রার চেয়ে পাঁচগুণ বেশি শক্তিশালী।

ইনসাইট ল্যান্ডার এখন পর্যন্ত মঙ্গল গ্রহে সাত শতাধিক ভূমিকম্প শনাক্ত করেছে। এতে করে করে গ্রহটির অভ্যন্তরীণ কাঠামো সম্পর্কে তথ্য পাওয়া গেছে। বিজ্ঞানীরা জানতে পেরেছেন, যতটা ভাবা হয়েছিল তার চেয়ে মঙ্গল পৃষ্ঠের পুরুত্ব অনেক কম। পৃথিবীর চেয়ে ভিন্ন কিন্তু চাঁদের পৃষ্ঠের অনেক কাছাকাছি। এছাড়া অনেক জায়গায় ভাঙাচোড়া আছে। ফলে পৃথিবীর ভূমিকম্পের চেয়ে সেখানে স্থায়িত্ব বেশি।  সূত্র: বিজনেস ইনসাইডার

/এএ/

সম্পর্কিত

জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

উন্নয়নশীল দেশগুলোকে আরও ৫০ কোটি ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

২-৬ মাসের ব্যবধানে বুস্টার ডোজে বাড়ে কার্যকারিতা: জনসন অ্যান্ড জনসন

২-৬ মাসের ব্যবধানে বুস্টার ডোজে বাড়ে কার্যকারিতা: জনসন অ্যান্ড জনসন

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০

আফগানিস্তানের দখল নেওয়ার পর কয়েকটি ঘটনায় নিজেদের যোদ্ধাদের অসদাচরণের তীব্র তিরস্কার করেছে তালেবান। গোষ্ঠীটির সিনিয়র নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইয়াকুব এক অডিও বার্তায় বলেছেন, অপব্যবহার মেনে নেওয়া হবে না। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

অডিও বার্তায় ইয়াকুব দাবি করেছেন, তালেবান ইউনিটে কিছু দুষ্কৃত ও কুখ্যাত সাবেক সেনাকে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। যারা বিভিন্ন সময় সহিংস নিপীড়ন চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এদেরকে বাহিনীর বাইরে রাখার নির্দেশ দিচ্ছি। অন্যথায় আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের বাহিনীতে এমন লোকজনকে চাই না।

ইয়াকুব স্বীকার করেছেন, অনুমোদন ছাড়া কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড ঘটেছে। তবে বলেছেন, এমন পদক্ষেপ সহ্য করা হবে না।

তালেবান নেতা বলেন, আপনারা সবাই অবগত আছেন যে, আফগানিস্তানে সাধারণ ক্ষমা ঘোষণা করায় কোনও মুজাহিদের প্রতিশোধ নেওয়ার অধিকার নেই।

অডিও বার্তায় তালেবান নেতা টহল টিমের সদস্যদের এখতিয়ার বহির্ভুত কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তাদের যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানেই থাকা উচিত।

তার কথায়, সবাই মোবাইল ফোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ছবি তুলছেন, এটি অনুমোদন যোগ্য না। এমন ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও এই জগতে কোনও কাজে আসবে না এবং পরকালেও না।

 

/এএ/

সম্পর্কিত

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৮

উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি কোনও উসকানিমূলক পদক্ষেপ না নেয় তাহলে তারা আবার শান্তি আলোচনা শুরু করতে রাজি। এমন সময় তিনি একথা বললেন যখন উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের জন্য ডাক দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানান। তার এই ভাষণের  পর হঠাৎ জারি করা এক বিবৃতিতে কিম ইয়ো-জং একে ‘প্রশংসনীয় পরিকল্পনা’ বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে কিমের বোন বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সিউলে সরকার যদি কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করে- তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে পিয়ংইয়ং সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।

তার বিবৃতিতে অনেকগুলো শর্ত রয়েছে বলে বিবিসি’র খবরে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কোরিয়ার যুদ্ধটি শেষ হয়েছিল ১৯৫৩ সালে। কিন্তু তা ঘটেছিল একটা যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশের মধ্যে কোনও শান্তি চুক্তি হয়নি। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। সূত্র: বিবিসি

/এএ/

সম্পর্কিত

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলো চীন

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলো চীন

মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫২

আফগানিস্তানের এক শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মী বলেছেন, যদি তালেবান অর্থনৈতিক ধস ও কূটনৈতিক বিচ্ছিন্নতা এড়াতে চায় তাহলে আফগান নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তাদের। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন প্রবীন অ্যাক্টিভিস্ট মাহবুবা সিরাজ।

৭৩ বছর বয়সী এই অ্যাক্টিভিস্ট মাহবুবা সিরাজ গত মাসে তালেবান কাবুল দখলের পরও দেশ ছাড়েননি। বাড়িতে থেকে তিনি তালেবানের মিশ্র বার্তাগুলো পর্যবেক্ষণ করছেন। চেষ্টা করছেন দেশের নারীদের অধিকারের ক্ষেত্রে সামনে কী অপেক্ষা করছে।

মাহবুবা সিরাজ বলেন, এটি সবার জন্য দুঃস্বপ্নে পরিণত হচ্ছে।

তালেবান শাসনে ক্রমাগত নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। মেয়েদের মাধ্যমিক স্কুলে ফিরতে না দেওয়া, কর্মজীবী নারীদের ঘরে থাকতে বলা এবং কেবল পুরুষদের নিয়ে সরকার গঠন করা হয়েছে। তারা বলছে, এটি সাময়িক। কিন্তু অনেকেই এটিকে ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে দেখছেন।

এই অ্যাক্টিভিস্ট বলেন, প্রথমবারও তালেবান একই অজুহাতের কথা বলেছে। তারা বলেছিল, অপেক্ষা কর, আমরা সবকিছু ঠিক করে ফেলব। আমরা ছয় বছর অপেক্ষা করেছি। কিন্তু সেই দিন আর আসেনি। আফগানিস্তানের নারীরা তালেবানকে এক বিন্দু বিশ্বাস করে না।

তিনি জানান, অনেক নারী সংশয় ও গুরুতর চাপে রয়েছেন। বাড়ি থেকে বের হতে ও তালেবানের হয়রানির মুখোমুখি হতে অনেকে আতঙ্কিত। তবে তিনি আশাবাদী যে, ক্ষমতায় থাকতে হলে তালেবানকে কিছুটা সমন্বয় করতে হবে।

তার কথায়, এখন ৯০ দশকের আফগানিস্তান নেই। এই আফগানিস্তান অনেক ভিন্ন। আমি সত্যিই বিশ্বাস করি পরিবর্তন হবে। এছাড়া উপায় নেই। তালেবানকে এটা অনুধাবন করা উচিত। সূত্র: এএফপি

/এএ/

সম্পর্কিত

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

গ্রামের সব নারীদের কাপড় ধোয়ার শর্তে যৌন নিপীড়কের জামিন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৮

বিহারের একটি আদালত যৌন নিপীড়নে অভিযুক্ত এক যুবককে ছয় মাস বিনামূল্যে তার গ্রামের সব নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার শর্তে জামিন দিয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হান্স ইন্ডিয়া এখবর জানিয়েছে।

রাজধানী পাটনা থেকে ১৮০ কিলোমিটার দূরে মুধবানী জেলার অতিরিক্ত জেলা বিচালক অভিনাশ কুমার জামিনের আদেশে বলেছেন, অভিযুক্ত লালন কুমার সফি (২০)-কে গ্রামের পঞ্চায়েত প্রধান, সরপঞ্জ বা সরকারি কোনও কর্মকর্তার কাছ থেকে বিনামূল্যে ছয় মাস নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার কাজ করার সনদপত্র আদালতে দাখিল করতে।

মঙ্গলবার দেওয়া আদেশে বিচারক বলেন, গ্রামের সব নারীদের কাপড় সংগ্রহ, ধোয়া ও ইস্ত্রি করার কাজ বিনামূল্যে ছয় মাস করার শর্তে লালনের জামিন মঞ্জুর করা হলো। এটি নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে তাকে সহযোগিতা করবে।

বিচারক আরও বলেছেন, ধোয়া ও ইস্ত্রি শেষে কাপড় ফেরত দিতে তাকে বাড়ি বাড়ি যেতে হবে।

খবরে বলা হয়েছে, আদালতের এই আদেশের কপি পঞ্চায়েতে পাঠানো হয়েছে। যাতে করে নির্বাচিত ওই ব্যক্তি লালনের ওপর নজর রাখেন সে যেনও কোনও পেশাদার ধোপার সহযোগিতা নিতে না পারে।

/এএ/

সম্পর্কিত

মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

দিল্লির আদালতে গোলাগুলি, ৩ গ্যাংস্টার নিহত

দিল্লির আদালতে গোলাগুলি, ৩ গ্যাংস্টার নিহত

ইলিশ রফতানি: বাংলাদেশের শর্তকে অবাস্তব বললো ভারত

ইলিশ রফতানি: বাংলাদেশের শর্তকে অবাস্তব বললো ভারত

ভারতে ৯ মাস ধরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৮ জন আটক

ভারতে ৯ মাস ধরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৮ জন আটক

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

মঙ্গল গ্রহে ভূমিকম্প, কাঁপলো দেড় ঘণ্টা

মঙ্গল গ্রহে ভূমিকম্প, কাঁপলো দেড় ঘণ্টা

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

নিজেদের যোদ্ধাদের তিরস্কার করলো তালেবান

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

‘নারীদের দাবি মেনে নেওয়া ছাড়া উপায় নেই তালেবানের’

গ্রামের সব নারীদের কাপড় ধোয়ার শর্তে যৌন নিপীড়কের জামিন

গ্রামের সব নারীদের কাপড় ধোয়ার শর্তে যৌন নিপীড়কের জামিন

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলো চীন

ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করলো চীন

মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

মডেলের চুল কাটায় ভুল, ২ কোটি রুপি জরিমানা

আফগানদের ঠেকাতে ১০ ফুট উঁচু কংক্রিটের দেয়াল তুরস্কের

আফগানদের ঠেকাতে ১০ ফুট উঁচু কংক্রিটের দেয়াল তুরস্কের

বর্ণবাদবিরোধী সম্মেলনে জায়নবাদকে নিশ্চিহ্নের অঙ্গীকার ইরানের

বর্ণবাদবিরোধী সম্মেলনে জায়নবাদকে নিশ্চিহ্নের অঙ্গীকার ইরানের

অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করলো নেপাল

অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু করলো নেপাল

সর্বশেষ

করোনামুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘে সার্বজনীন ও সাশ্রয়ী টিকা দাবি প্রধানমন্ত্রীর

করোনামুক্ত বিশ্ব গড়তে জাতিসংঘে সার্বজনীন ও সাশ্রয়ী টিকা দাবি প্রধানমন্ত্রীর

জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আজ

জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আজ

করোনা মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

করোনা মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

হইচইয়ের পাঁচ: অমিতাভ, আশফাক, শাওকি, শঙ্খ ও তানিম

হইচইয়ের পাঁচ: অমিতাভ, আশফাক, শাওকি, শঙ্খ ও তানিম

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

© 2021 Bangla Tribune