X
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮

সেকশনস

ইরাকে আইএসের সিরিজ হামলায় নিহত ৬২

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১১:৩৭

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একাধিক হামলায় ইরাকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন।  এসব হামলায় আহত হয়েছেন আরও ৮০ জন। সোমবার ইরাকের একাধিক এলাকায় বোমা ও মর্টার শেলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক খবরে বিষয়টি জানা গেছে।

কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছেন। সোমবারের ভয়াবহ হামলার ঘটনা ঘটে আল বাগদাদি শহরে। আনবার প্রদেশে আইন আল-আসাদ বিমান ঘাঁটির নিকটে গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ সেনা সদস্য নিহত হয়েছেন।

বাগদাদের সালাহউদ্দিন প্রদেশের এক পুলিশ কর্মকর্তা আল-জাজিরাকে জানান, সেখানে দুটি পৃথক হামলায় সরকারপন্থী ৬ মিলিশিয়া যোদ্ধা নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

ফালুজার পূর্বাঞ্চলে একটি সামরিক ব্যারাকে হামলায় ১৩ জন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এছাড়া বাগদাদের মেশাহদা এলাকায় দেশটির প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে লক্ষ্য করে চালানো এক হামলায় সরকারপন্থী তিন মিলিশিয়া যোদ্ধা নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বাগদাদের উত্তরে একটি নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আল-মুথানা ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটনা ঘটে।

দক্ষিণাঞ্চলের নাসিরিয়াহ শহরে তেল আল-লাহাম শহরে একটি রেস্তোরাঁয় বোমা হামলায় অন্তত ৫ বেসামরিক নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

বসরা শহরে ব্যস্ত রাস্তার মোড়ে পার্কিং করা অবস্থায় একটি কার বিস্ফোরিত হলে ৫ বেসামরিক লোক নিহত ও ১১ জন আহত হয়েছেন।

বাগদাদের পশ্চিমে আবু গ্রাইব শহরের একটি আবাসিক এলাকায় মর্টার শেলের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পারমাণবিক আলোচনা চায় ইরান

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পারমাণবিক আলোচনা চায় ইরান

পাপেই জন্ম ইসরায়েলের: সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

পাপেই জন্ম ইসরায়েলের: সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

পশ্চিমা দুনিয়ার রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোয়ান

পশ্চিমা দুনিয়ার রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোয়ান

কাবুল বিমানবন্দর নিয়ে বাইডেনের সঙ্গে বসছেন এরদোয়ান

কাবুল বিমানবন্দর নিয়ে বাইডেনের সঙ্গে বসছেন এরদোয়ান

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫

আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত হয়েছে চীন, রাশিয়া ও পাকিস্তান। বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম স্পুটনিক।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কাবুলে অনুষ্ঠিত আলোচনায় তিন দেশের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূতরা তালেবানের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন। আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধির স্বার্থেই এটি প্রয়োজন।

বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের শান্তি ও সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে গঠনমূলক যোগাযোগ বজায় রাখার ব্যাপারে তিন দেশ একমত হয়েছে। তালেবানের পক্ষ থেকেও আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা জোরদার করতে তিন দেশের গঠনমূলক ভূমিকার প্রশংসা করা হয়েছে।

/এমপি/

সম্পর্কিত

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোয়ান

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোয়ান

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

এক আলিঙ্গনের জন্য ৫৮ বছর অপেক্ষা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

কেলভিন ব্যারেট মাকে ছাড়াই বড় হয়েছেন। কিন্তু স্বপ্ন দেখতেন একদিন তাকে খুঁজে পাবেন। কীভাবে মাকে খুঁজে পেলেন এবং ৫৮ বছর পর বিচ্ছিন্ন থাকার পর পুনরায় মিলিত হওয়ার অনুভূতি কেমন ছিল? ‘আমার হৃদয়ের একটি শূন্যস্থান শেষ পর্যন্ত পূরণ হলো এতগুলো বছরের পর’- এভাবেই প্রায় ৬০ বছর পর মায়ের সঙ্গে মিলিত হওয়ার অনুভূতি ব্যক্ত করেন ব্যারেট।

যুক্তরাষ্ট্রের মিশিগানের এই বাসিন্দার বয়স ৬৪ বছর। গত প্রায় ৪০ বছর ধরে তিনি মা মলি পাইন (৮৫)-কে খুঁজে বেড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত ব্যারেটের মেয়ে ম্যাকেঞ্জি ব্যারেটের উদ্যোগে একটি ডিএনএ পরীক্ষায় পাইনের ভাগ্নে স্টিফেন পাইন-এর সঙ্গে মিলে যায়। এর সূত্র ধরে অবশেষে মাকে খুঁজে পান ব্যারেট।

মায়ের কোলে ব্যারেট

১৯৫০ দশকে বব ব্যারেটের সঙ্গে পরিচয় হয় পাইনে। এসময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য হিসেবে যুক্তরাজ্যে মোতায়েন ছিলেন বব। ১৯৫৫ সালের জানুয়ারিতে তাদের বিয়ে হয়। পরে মার্চ মাসে তারা যুক্তরাষ্ট্রে আসেন।

১৯৫৭ সালে প্রথম সন্তান এবং পরে আরেক সন্তানের জন্ম হলে পাইন যুক্তরাজ্যে ফিরে যান। ওই সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সন্তান তো দূরের কথা, নিজের যত্নই নিতে পারছিলেন না। তবে যুক্তরাজ্য আসার পর নিয়মিত সন্তানদের হাতে লেখা চিঠি ও বড়দিনের উপহার পাঠাতেন। কিন্তু সন্তানরা কখনও সেগুলো পায়নি।

আত্মীয়দের সঙ্গে ব্যারেট ও তার মা

ছয় বছর বয়সে শেষবার মাকে দেখেছিলেন ব্যারেট।

১৯৮৪ সালে বব মারা গেলে ২৭ বছর বয়সী ছেলে কালভিন মায়ের অনুসন্ধান শুরু করেন। ডিএনএ পরীক্ষার সূত্রে এপ্রিলে তিনি ৪০ বছর ধরে অপেক্ষা করা খবর শুনতে পান। তার মেয়ে জানায়, সে তাকে খুঁজে পেয়েছে।

মে মাসে প্রথমবার মা ও ছেলে বার্তা আদান প্রদান করেন। এরপর থেকে প্রতিদিন তারা ফোনে কথা বলে আসছিলেন। এই মাসের শুরুতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাদের পুনর্মিলন হয়। 

মিশিগানে ফিরে যাওয়ার আগে মায়ের সঙ্গে সময় কাটান ব্যারেট। সূত্র: বিবিসি

/এএ/

সম্পর্কিত

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

জলবায়ু সহায়তা দ্বিগুণ করার প্রতিশ্রুতি বাইডেনের

জলবায়ু সহায়তা দ্বিগুণ করার প্রতিশ্রুতি বাইডেনের

ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

ভাইঝি এবং নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বুধবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার তাকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ইসলামাবাদ।

২০১৯ সালে কাশ্মিরের রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেওয়ার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই ঘটনার জেরে ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি। সেবার মোদি যুক্তরাষ্ট্র ও জার্মানি সফরে যাচ্ছিলেন।

এবার মোদির বিমান যুক্তরাষ্ট্র যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল ভারতের তরফে। পাকিস্তান এতে সম্মতি দিয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানেরও শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল। ইসলামাবাদের তরফেও ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। ভারতও অনুমতি দিয়েছে।

২০১৯ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা ভারতীয় দূতাবাসকেও জানানো হয়েছে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থার শরণাপন্ন হয় দিল্লি।

/এমপি/

সম্পর্কিত

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোয়ান

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোয়ান

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুললেন এরদোয়ান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭

জাতিসংঘে ফের কাশ্মির ইস্যু তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে এ নিয়ে কথা বলেন তিনি। জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশক পুরনো এ বিবাদ নিরসনের আহ্বান জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, আমরা গত ৭৪ বছর ধরে কাশ্মিরের চলমান সমস্যা সমাধানের পক্ষে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবের ফ্রেমওয়ার্কের আওতায় এর সমাধান হতে পারে।

কাশ্মির ইস্যুতে বরাবরই সোচ্চার তুর্কি প্রেসিডেন্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনেও বিষয়টির অবতারণা করেছিলেন তিনি। গত বছরের অধিবেশনে এরদোয়ান বলেছিলেন, ‘দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে হলে কাশ্মির সমস্যার সমাধান করতে হবে। এটি এখনও একটি জ্বলন্ত সমস্যা। জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মিরের মানুষের প্রত্যাশা মেনে এই সমস্যার সমাধান করা দরকার।’

গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক ফোরামগুলোতে কাশ্মির ইস্যুতে সোচ্চার পাকিস্তানের বন্ধু দেশ তুরস্ক। অন্যদিকে দিল্লির দাবি, আঙ্কারা যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে।

এমন সময়ে কাশ্মির ইস্যুতে তুরস্ককে পাশে পেলো পাকিস্তান, যখন এ ইস্যুতে দৃশ্যত ইসলামাবাদকে পরিত্যাগ করেছে সৌদি আরব। রিয়াদ বরং দিল্লির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অধিক গুরুত্ব দিচ্ছে।

/এমপি/এমওএফ/

সম্পর্কিত

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

কাশ্মিরে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

কাশ্মিরে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

নষ্ট হওয়ার পথে ২৪ কোটি ডোজ টিকা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪২

বিশ্বের ধনী দেশগুলো করোনাভাইরাসের টিকা মজুদ গড়ে তুলেছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন অনুসারে, বিশ্বে উৎপাদিত মোট টিকার ৭৫ শতাংশই গেছে মাত্র দশটি দেশে। দ্য ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের হিসাব মতে, অর্ধেক টিকা গেছে বিশ্বের মাত্র ১৫ শতাংশ জনগণের কাছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর তুলনায় ধনী দেশগুলো ১০০ গুণ বেশি টিকা প্রয়োগ করছে।  

দরিদ্র দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়া কাজে নিয়োজিত কোভ্যাক্স উদ্যোগের অরেলিয়া নগুয়েন বলেন, বিশ্বে প্রতি মাসে ১৫০ কোটি ডোজ টিকা উৎপাদন হচ্ছে। প্রশ্ন হচ্ছে তাহলে দরিদ্র দেশগুলো এত কম টিকা পাচ্ছে কেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলো বুস্টার ডোজ দেওয়া শুরু করলেও তাদের কাছে ১২০ কোটি ডোজ টিকা অতিরিক্ত রয়ে যাবে। এর মধ্যে ২৪ কোটি ১ লাখ ডোজ, যা এই মজুদের এক-পঞ্চমাংশ খুব শিগগিরই দান করা না হলে নষ্ট হয়ে যেতে পারে। কারণ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার অন্তত দুই মাসে আগে এসব টিকা না পেলে দরিদ্র দেশগুলো তা প্রয়োগ করতে পারবে না।

টিকার বৈশ্বিক সরবরাহ নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান এয়ারফিনিটির প্রধান গবেষক ড. লিনলি বলেন, ধনী দেশগুলোর লোভী হওয়ার কোনও প্রয়োজন ছিল না। কোন টিকা কাজ করবে নিশ্চিত না হওয়ায় তারা সবগুলোই কিনে নিয়েছে। সূত্র: বিবিসি

/এএ/

সম্পর্কিত

এক আলিঙ্গনের জন্য ৫৮ বছর অপেক্ষা

এক আলিঙ্গনের জন্য ৫৮ বছর অপেক্ষা

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

মোদির বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাকিস্তানের

মৌলিক অধিকারের দাবিতে সরব আফগান নারীরা

মৌলিক অধিকারের দাবিতে সরব আফগান নারীরা

কাশ্মিরে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

কাশ্মিরে জঙ্গি ভেবে মন্দিরে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পারমাণবিক আলোচনা চায় ইরান

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পারমাণবিক আলোচনা চায় ইরান

পাপেই জন্ম ইসরায়েলের: সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

পাপেই জন্ম ইসরায়েলের: সাবেক প্রধানমন্ত্রীর ছেলে

পশ্চিমা দুনিয়ার রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোয়ান

পশ্চিমা দুনিয়ার রাজনীতি ইসলামবিদ্বেষের কাছে জিম্মি: এরদোয়ান

কাবুল বিমানবন্দর নিয়ে বাইডেনের সঙ্গে বসছেন এরদোয়ান

কাবুল বিমানবন্দর নিয়ে বাইডেনের সঙ্গে বসছেন এরদোয়ান

‘শুধু ক্ষমা চাইলেই হবে না, যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে’   

‘শুধু ক্ষমা চাইলেই হবে না, যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে’   

পুতিনের সঙ্গে বসছেন এরদোয়ান

পুতিনের সঙ্গে বসছেন এরদোয়ান

ফিলিস্তিনিদের ‘মুক্তি’র নতুন প্রতীক চামচ

ফিলিস্তিনিদের ‘মুক্তি’র নতুন প্রতীক চামচ

লেবাননে ইরানি তেল ট্যাংকারের বহর

লেবাননে ইরানি তেল ট্যাংকারের বহর

আমিরাতের বৃহত্তম র‍্যাফেল ড্র’র ঘোষণা, পুরস্কার ১৮০ কোটি টাকা

আমিরাতের বৃহত্তম র‍্যাফেল ড্র’র ঘোষণা, পুরস্কার ১৮০ কোটি টাকা

পারমাণবিক আলোচনা শুরুর আগে ইরানে গুরুত্বপূর্ণ রদবদল

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ রদবদল

সর্বশেষ

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান

ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দেন বিমানবন্দরের কর্মী, সৌদিতে জেলে প্রবাসী

ব্যাগে ইয়াবা ঢুকিয়ে দেন বিমানবন্দরের কর্মী, সৌদিতে জেলে প্রবাসী

মহাসড়ক অবরোধ করে ওপেক্স সিনহা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

মহাসড়ক অবরোধ করে ওপেক্স সিনহা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

পরিবারে বাল্য বিয়ে থাকলে ভিজিডি নয়: সংসদীয় কমিটি

পরিবারে বাল্য বিয়ে থাকলে ভিজিডি নয়: সংসদীয় কমিটি

এক জালেই ১৫ মণ লাল কোরাল

এক জালেই ১৫ মণ লাল কোরাল

© 2021 Bangla Tribune