X
বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

সেকশনস

ইউপি নির্বাচন

সাদুল্লাপুরে ৯৫৩টি মনোনয়ন বিক্রি, জমা দেননি আ’লীগ-বিএনপি প্রার্থীরা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২৩:৫১

ইউপি নির্বাচন ২০১৬ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৯৫৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৬টি, সংরক্ষিত নারী সদস্য পদে ২২৬টি এবং সাধারণ সদস্য পদে ৬৬০টি।
মঙ্গলবার পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগের কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। তবে বনগ্রাম ইউনিয়নে মো. ফজলুল কাইয়ুম হুদা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, মঙ্গলবার বিকালে দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে। এজন্য এখনও কেউ মনোনয়নপত্র জমা দেননি।
জানা যায়, রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দুল গফুর সরকার,  নলডাঙ্গায়ায় তরিকুল ইসলাম নয়ন, দামোদরপুরে এ জেট এম সাজেদুল ইসলাম স্বাধীন, জামালপুরে নুরুজ্জামান মণ্ডল, ফরিদপুরে বর্তমান চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিরব, ধাপের হাটে শফিকুল কবির মিন্টু, ইদিলপুরে আব্দুর রহমান সাজু মাস্টার, ভাতগ্রামে সুমন সরকার, বনগ্রামে রেজাউল করিম রেজা প্রামানিক, কামারপাড়ায় আব্দুল গণি সরকার তারা মিয়া এবং খোদ্দকোমরপুরে মোছা. রেহানা আক্তারকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম বলেন, মঙ্গলবার পর্যন্ত দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত না হওয়ায় দলের পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা দেননি। 

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার মো. ফেরদৌস আলম বলেন,  নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। এরপর আগামী ১০ ও ১১ এপ্রিল  বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ এপ্রিল, প্রতীক বরাদ্ধ ১৯ এপ্রিল এবং আগামী ৭ মে উপজেলার ১১ ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী কিশোর-যুবকরা। মঙ্গলবার বিকালে নগরের কাজীর দেউড়ি মোড়ে ‘ক্রিকেটপ্রেমী চট্টগ্রামবাসী’র ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান। 

সমাবেশে বক্তারা বলেন, দেশসেরা ক্রিকেটার তামিম ইকবাল সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। তাকে কৌশল করে সরে যেতে বাধ্য করা হয়েছে। বিসিবি কৌশল করে এমন পরিস্থিতি তৈরি করেছে, যাতে তামিম সরে দাঁড়ায়। তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা চট্টগ্রামবাসী তা হতে দেব না। 

তারা আরও বলেন, একইভাবে মাশরাফি বিন মর্তুজাকেও জাতীয় দল থেকে অপমানজনকভাবে বিদায় করা হয়েছে। এসব নীলনকশার অংশ। বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র। এসবের অংশ হিসেবেই বিশ্বকাপের দল থেকে তামিমকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ দলে ওপেনার হিসেবে তামিমের বিকল্প নেই। তাই তাকে দলে অন্তর্ভুক্তির দাবি জানাই।

সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে সমাবেশে জাকির হোসেন, নিজাম উদ্দিন চৌধুরী, মো. মামুন, লিমন চৌধুরী, মো. বেলাল, মহিউদ্দিন আবসার, জাসেদ খানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর কাইয়ুম।

/এএ/

সম্পর্কিত

কুমিল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

অনলাইনে আবেদন ছাড়া বন্দরে ঢুকতে পারবে না গাড়ি

অনলাইনে আবেদন ছাড়া বন্দরে ঢুকতে পারবে না গাড়ি

সৈকতে স্বাস্থ্যবিধি মানতে অনীহা পর্যটকদের

সৈকতে স্বাস্থ্যবিধি মানতে অনীহা পর্যটকদের

টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:১০

স্ত্রী-সন্তানকে রেখে শ্যালিকাকে নিয়ে পালানোর ঘটনায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে, পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়াপাড়া গ্রামে।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর শিংরোড রতনীবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলী তার নিজের শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায়। বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে রবিবার (১২ সেপ্টেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

অভিযোগ থেকে জানা গেছে, শিক্ষক হায়দার আলীর বাড়ি জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের দেউনিয়াপাড়া গ্রামে। আট বছর আগে একই ইউনিয়নের অমরখানা গ্রামে বিয়ে করেন। তাদের সংসারে সাত বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্কুলে যাওয়া আসার পথে শ্যালিকার সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে স্ত্রীকে ফাঁকি দিয়ে শ্যালিকাকে নিয়ে পালিয়ে যান এ শিক্ষক। ঘটনা জানাজানি হলে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর স্ত্রীর পিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ জরুরি সভা করে তাকে বহিষ্কার করে। বর্তমানে ওই শিক্ষক শ্যালিকাকে নিয়ে জেলার সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে বসবাস করছেন বলে জানা গেছে।

শিংরোড রতনীবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম জানান, স্কুলের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে গত ১২ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির জরুরি সভায় স্কুলের মৌলভি শিক্ষক হায়দার আলীকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর ম্যানেজিং কমিটি হায়দার আলীকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। ১০ সেপ্টেম্বর ওই শিক্ষক নোটিশের জবাব দিয়েছেন। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বহিষ্কারের চিঠি পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষক হায়দার আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে খবর প্রকাশে মানা করেছেন। আর কোনও কথা না বলেই কল কেটে দেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ময়েনউদ্দিন জানান, হায়দার আলীর অনৈতিক কার্যক্রমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই শিক্ষকের কাছ থেকে যথার্থ ব্যাখ্যা না পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক বলেন, শিংরোড রতনীবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হায়দার আলীকে বহিষ্কারের চিঠি পেয়েছি। ওই স্কুলের ম্যানেজিং কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে তাকে অর্ধেক বেতনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

/এফআর/

সম্পর্কিত

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বিদ্যালয়ে রাতে জাতীয় পতাকা ওড়ার ঘটনায় ৫ শিক্ষককে শোকজ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৩

ভোলায় রাতের বেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা ওড়ার ঘটনায় পাঁচ শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, রাতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানতে পেরে আজ সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ পাঁচ সহকারী শিক্ষককে অসদাচরণ ও দায়িত্ব অবহেলার কারণে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এছাড়া তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা শিক্ষা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। ওই বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পতাকার অবমাননা করেছেন। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

উল্লেখ্য, সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ২৪নং দক্ষিণ পশ্চিম শিবপুর শরীফ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাতের বেলায় জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। বিষয়টি ছড়িয়ে পড়লে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয়রা।

/এফআর/

সম্পর্কিত

মাছ নিয়ে ফেরার পথে উত্তাল সাগরে ডুবলো আরেকটি ট্রলার

মাছ নিয়ে ফেরার পথে উত্তাল সাগরে ডুবলো আরেকটি ট্রলার

ছাত্র ধর্ষণে ইমামতি থেকে বহিষ্কার হয়ে এমএলএম শুরু রাগীবের

ছাত্র ধর্ষণে ইমামতি থেকে বহিষ্কার হয়ে এমএলএম শুরু রাগীবের

এ বছর কুয়াকাটায় ভেসে এসেছে ২০টি মৃত ডলফিন

এ বছর কুয়াকাটায় ভেসে এসেছে ২০টি মৃত ডলফিন

কেজি দরে বিদ্যালয়ের ১৪ মণ বই বিক্রির অভিযোগ

কেজি দরে বিদ্যালয়ের ১৪ মণ বই বিক্রির অভিযোগ

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০১:২৫

দিনাজপুরের বোচাগঞ্জে শিশু সুমাইয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন মা ও দাদি। এতে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন দাদি। আর শিশুটির মা পুলিশের রিমান্ডে দায় স্বীকার করেছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ (বোচাগঞ্জ) এর বিচারক শারমিন আক্তারের কাছে দোষ স্বীকার করে দাদি রীনা বেগম (৫০) জবানবন্দি দেন। শিশুটির মা মাসতারা বেগমও (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘বুধবার (১৫ সেপ্টেম্বর) শিশুটির মা মাসতারা বেগমকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে তোলা হবে।’

জানা গেছে, ৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ডহুরা মেম্বারপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী মাসতারা বেগম ঘুমিয়েছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাড়িতে প্রবেশ করে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে অচেতন করে আড়াই মাসের শিশুকে নিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি এলাকাবাসীকে জানালেও শিশুটিকে পাওয়া যায়নি। পরদিন সকালে কচুরিপানায় ঢাকা একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ওই দিনই নিহত শিশুর মা মাসতারা বেগম বাদী হয়ে বোচাগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের সন্দেহ হলে পুলিশ নিহত শিশুর মা-দাদিকে আটক করে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মাসতারা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে শিশুটির হত্যার বর্ণনা দেন।

পুলিশের কাছে শিশুটির মা বলেন, ‘৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়িতে একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে বউ ও শাশুড়ির মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে নিজের কোল থেকে বউ মাসতারা বেগমের দিকে আড়াই মাসের শিশু সুমাইয়াকে ছুড়ে মারেন দাদি। এ সময় সুমাইয়াকে ধরতে অপ্রস্তুত থাকায় শিশুটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যায়। পরবর্তী সময়ে বউ ও শাশুড়ি যোগসাজশ করে বাড়ির পাশের পুকুরে শিশুর মরদেহ ফেলে দেয়। পরে তারা আশপাশের লোকজনকে জড়ো করে জানায়, শিশু সুমাইয়াকে বাড়ি থেকে কে বা কারা ছিনতাই করে পালিয়ে গেছে। পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।’

/এফআর/

সম্পর্কিত

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

কর্মসৃজন প্রকল্পে লুটপাট, মৃতরাও তুলেছেন টাকা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৫

ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের হতদরিদ্র মানুষের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের বরাদ্দের টাকা লুটপাট হয়েছে। মৃত ব্যক্তিরাও তুলেছেন বরাদ্দের টাকা। দরিদ্রদের জন্য বরাদ্দের টাকা এভাবে লুটপাট হওয়ায় সরকারের কর্মসৃজনের লক্ষ্য ও উদ্দেশ্য ভেস্তে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ইউপি চেয়ারম্যান মোস্তফা সেলিম ও তার পরিষদের কয়েকজন সদস্য লুটপাটে জড়িত। লুটপাটের বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনেরও (দুদক) তদন্ত দাবি করেছেন তারা। 

জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চর ঈশ্বরদিয়া ইউনিয়নে ২০২০-২১ অর্থবছরে ১ম পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে জনপ্রতি ৮০০ টাকা হারে বরাদ্দ দেয় সরকার। উপকারভোগী ৬০৭ জনের মধ্যে বেশিরভাগের স্বাক্ষর, টিপসই, ছবি ও জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে বরাদ্দের টাকা হাতিয়ে নেন ইউপি চেয়ারম্যান। স্থানীয় মধুমতি ব্যাংক শম্ভুগঞ্জ-ময়মনসিংহ শাখায় অতিদরিদ্রদের যে তালিকা দিয়ে টাকা তোলা হয়েছে তাতে দেখা গেছে, একই ব্যক্তির নাম রয়েছে একাধিকবার। এমনকি আট-দশ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির নামও রয়েছে উপকারভোগীর এই তালিকায়।’

অভিযোগকারীরা জানান, ‘ইউপি চেয়ারম্যান মোস্তফা সেলিম ও তার সহযোগীরা বরাদ্দের টাকা লুটপাট করেছেন। করোনাকালে এমন নজিরবিহীন দুর্নীতির ঘটনায় বিস্মিত তারা।’ 

উপকারভোগীদের তালিকায় দেখা গেছে, ছবি বদলে ও একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একই ব্যক্তির একাধিক টিপসই ও স্বাক্ষর নেওয়া হয়েছে।

চর ঈশ্বরদিয়া গ্রামের আইয়ুব আলী বলেন, তালিকায় একই ব্যক্তির একাধিক স্বাক্ষর ও মৃত ব্যক্তির নাম দিয়ে বরাদ্দের টাকা উত্তোলন করা দুর্নীতি। এটি অনেক বড় অপরাধ।

তালিকা ঘেঁটে দেখা যায়, চর বড়বিলা গ্রামের শহর আলীর ছেলে নজরুল ইসলাম, বজিতপুর গ্রামের হাসেন আলীর ছেলে আব্দুল জব্বার, ফয়জুর রহমান সরকারের ছেলে আব্দুল হাশিম সরকার ও আলালপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শহীদুল ইসলাম মৃত হলেও তাদের নাম রয়েছে উপকারভোগীর তালিকায়। তালিকায় চরবড়বিলা গ্রামের মিরাশ উদ্দিন, সাহাদুল ইসলাম, আব্দুল আজিজ, চরহরিপুর গ্রামের ফরিদা খাতুন একই জাতীয় পরিচয়পত্রের নম্বরধারী।

জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পর অভিযুক্ত চেয়ারম্যান ঘটনা ধামাচাপা দিতে নানা মহলে দৌড়ঝাঁপ করছেন। কেউ কেউ বলছেন, ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখতে কারও কারও বাড়িতেও গেছেন চেয়ারম্যান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মোস্তফা সেলিম বলেন, ‘নির্বাচনে হেরে প্রতিপক্ষ মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রশাসনের তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মেনে নেবো।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখছি আমরা। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/

সম্পর্কিত

পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লাশপ্রতি ৩০০ টাকা আদায়: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

লাশপ্রতি ৩০০ টাকা আদায়: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

চাকরি চান ময়মনসিংহ মেডিক্যালের সেই পরিচালক

চাকরি চান ময়মনসিংহ মেডিক্যালের সেই পরিচালক

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

স্ত্রী-সন্তান রেখে শালিকে নিয়ে পালানোয় শিক্ষক বরখাস্ত

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

শিশুর মৃত্যুর পর মা-দাদির ‘ছিনতাইয়ের নাটক’

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

‘চিকিৎসক হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করবো’

‘চিকিৎসক হয়ে গ্রামের মানুষের চিকিৎসা করবো’

উপবৃত্তির টাকা আত্মসাৎ, অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

উপবৃত্তির টাকা আত্মসাৎ, অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

‘সরাসরি ক্লাসে ফেরায় শিক্ষার মান বাড়বে’

‘সরাসরি ক্লাসে ফেরায় শিক্ষার মান বাড়বে’

সর্বশেষ

এবার বার্সেলোনাকে ৩ গোল দিলো বায়ার্ন মিউনিখ

এবার বার্সেলোনাকে ৩ গোল দিলো বায়ার্ন মিউনিখ

রোনালদোর রেকর্ডের রাতে ম্যান ইউকে হারিয়ে ইয়াং বয়েজের চমক

রোনালদোর রেকর্ডের রাতে ম্যান ইউকে হারিয়ে ইয়াং বয়েজের চমক

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

সৌদি বসে ঢাকার ভিওআইপি ব্যবসার নিয়ন্ত্রণ 

সৌদি বসে ঢাকার ভিওআইপি ব্যবসার নিয়ন্ত্রণ 

তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন 

তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন 

© 2021 Bangla Tribune