X
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

সেকশনস

ঝড়ে দেয়ালচাপা পড়ে খুলনায় নিহত ১, বাণিজ্য মেলায় ব্যাপক ক্ষতি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১০:২০

খুলনায় ঝড়ে লণ্ডভণ্ড বাণিজ্য মেলা

খুলনায় মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে কালবৈশাখী ঝড়ের সময় দেয়ালচাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নগরীর তুতপাড়া এলাকায় রাত সোয়া ৮টার দিকে তিনি দেয়ালচাপা পড়েন। পরে রাত সাড়ে ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুর রহিম (৩০) একটি মুড়ি কারখানায় কাজ করতেন।  

বুধবার সকাল ৯টার দিকে আবদুর রহিমের লাশ নিয়ে তার গ্রামের বাড়ি সাতক্ষীরার পদ্মপুকুরে রওনা হয়েছেন তার স্বজনরা। তার বাবার নাম সুরত মোল্লা।

খুলনায় ঝড়

এদিকে ঝড়ের পর থেকে বুধবার সকাল পর্যন্ত খুলনার অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। শহরের বেশিরভাগ রাস্তা গাছের ভাঙা ডালপালা আর ঝরে পড়া পাতায় স্তুপ হয়ে আছে। গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। শহরে হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও টিনের ও গোলপাতায় ছাওয়া ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বহুতল অনেক ভবনের দরজা-জানালার কাঁচ ভেঙে গেছে।

এদিকে রাত পৌনে ৮টার দিকে আঘাত হানা ওই ঝড়ের কারণে খুলনার চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২৫টি দোকানের বেশিরভাগই কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্টলের ছাউনি উড়ে গেছে।

খুলনায় ঝড়

বাণিজ্য মেলায় হোম টেক্সটাইলের প্রতিনিতি নাইম মাহফুজ বলেন, ঝড়ের কারণে তাদের ৩৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মাল ভিজে গেছে।

মেলার কর্তৃপক্ষের প্রতিনিধি মাকসুদুর রহমান টিপু বলেন, মেলার ক্ষতিগ্রস্ত স্টলগুলো মেরামত করতে তাদের ৩০ লাখ টাকার মতো অতিরিক্ত লাগবে। এর জন্য দুইতিন দিন সময় লাগবে।

ক্ষতি পুষিয়ে উঠতে ও ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে মেলার সময় ১০ দিন বাড়ানোর আবেদন করেছেন আয়োজকরা।

খুলনায় ঝড়

খুলনার আবহাওয়া অফিসের কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, রাত ৭টা ৫৫ মিনিটে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার আর স্থায়িত্ব ছিল প্রায় পনের মিনিট। এসময় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে গেছে। ঝড়ে ১৫.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

/এফএস/

সম্পর্কিত

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

পাচার হচ্ছে সোনা, আসছে মাদক

পাচার হচ্ছে সোনা, আসছে মাদক

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০

বিদেশ থেকে আমদানি করা ডেইরি ও পোল্ট্রি ফিডের সয়াবিন বেনাপোল বন্দর দিয়ে ভারতে রফতানি করা হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে এসব সয়াবিন আমদানি করে পোল্ট্রি ফিড তৈরি করছেন। এতে দেশের বাজারে ডেইরি ও পোল্ট্রি ফিডের দাম বাড়ছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সয়াবিনবোঝাই ৪৫টি ট্রাক ভারতে প্রবেশ করেছে। এই পণ্য নিয়ে আজ আরও ৩০টি ট্রাক রাত ১১টার মধ্যে প্রতিবেশী দেশটিতে প্রবেশ করবে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে প্রতিদিন ২০০-২২০ ট্রাক বিভিন্ন পণ্য ভারতে রফতানি হয়। এর মধ্যে দিনে গড়ে ৭০-৮০ ট্রাক সয়াবিন ভারতে রফতানি হচ্ছে।

এর মধ্যে সবচেয়ে বেশি সয়াবিন রফতানি করেছে মেসার্স পূরবী ট্রেডিং খুলনা। এরপর রয়েছে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ঢাকা, মেসার্স বগুড়া মাল্টি অয়েল মিল, মেসার্স মিম ইন্টারন্যাশনাল যশোর, মেসার্স বেঙ্গল অ্যাগ্রো চট্টগ্রাম, মেসার্স বেঙ্গল অ্যাগ্রো খুলনা ও মেসার্স রাজলক্ষ্মী এন্টারপ্রাইজ খুলনা।

এদিকে, গত ৫ সেপ্টেম্বর কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (উদ্ভিদ সঙ্গনিরোধ উইং) মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক আদেশে বাংলাদেশ থেকে সয়াবিন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। এতে বলা হয়, প্রাণিসম্পদ খাতে ডেইরি ও পোল্ট্রি ফিডে সয়াবিন একটি অন্যতম উপাদান। দেশে বছরে প্রায় ১৫ লাখ মেট্রিক টন সয়াবিন প্রয়োজন হয়। এর বেশিরভাগই আমদানি করতে হয়। সয়াবিন রফতানি করলে দেশে ডেইরি ও পোল্ট্রি শিল্পে বড় ধরনের প্রভাব পড়বে। বাড়বে পোল্ট্রি ফিডের দাম। নিষেধাজ্ঞার পরপরই সয়াবিন রফতানি বন্ধ করে দেয় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। এর ফলে বন্দর এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

নিষেধাজ্ঞার চার দিন পর ৯ সেপ্টেম্বর মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত আরেকটি আদেশে সয়াবিন রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

আমদানিকারক আইয়ুব আলী বলেন, ‘বিদেশ থেকে আমদানি করে আনা সয়াবিন দেশের চাহিদা না মিটিয়ে বাইরের দেশে রফতানি করলে ডেইরি ও পোল্ট্রি শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৭০-৮০ ট্রাক সয়াবিন ভারতে রফতানি হচ্ছে। দেশের ডেইরি ও পোল্ট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সয়াবিন রফতানি বন্ধের বিকল্প নেই।’

কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘প্রথমে ৫ সেপ্টেম্বর একটি চিঠিতে সয়াবিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা জারি করি। পরে চার দিনের মাথায় আরেকটি চিঠি ইস্যু নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। ফলে দেশীয় বাজারে ডেইরি ও পোল্ট্রি ফিডের দাম কেজি প্রতি ১৫-২০ টাকা বেড়েছে। যা পরবর্তী সময়ে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।’

বেনাপোল কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার শামিমুর রহমান বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি থেকে সয়াবিন রফতানি বন্ধের জন্য বেনাপোল কাস্টমস হাউজকে চিঠি দেওয়া হয়েছে। একই অফিস থেকে আরেকটি চিঠি পাঠিয়ে সয়াবিন রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। দেশীয় পোল্ট্রি ও ডেইরি ফিডের একটি অন্যতম উপাদন সয়াবিন। যার বেশিরভাগ বিদেশ থেকে আমদানি করা হয়।’

/এফআর/

সম্পর্কিত

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

প্রেমিক থেকে বাঁচতে কিশোরীর পদ্মায় ঝাঁপ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০১

প্রেমিকের সঙ্গে পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলেন প্রেমিকা। এক পর্যায়ে প্রেমিকাকে অনৈতিক প্রস্তাব দেন ভালোবাসার মানুষটি। যৌন হয়রানি চেষ্টা চালান। বুঝতে পেরে স্কুল পড়ুয়া প্রেমিকা নিজেকে বাঁচাতে ঝাঁপ দেন উত্তাল পদ্মায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।

গত রবিবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে প্রেমিক মো. ইব্রাহিম খলিলের (১৭) বিরুদ্ধে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ইব্রাহিম খলিল রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর নোয়াখালী পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

ভুক্তভোগী ছাত্রী জানায়, সে রাজবাড়ী জেলা শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ফেসবুকে ইব্রাহিমের সঙ্গে পরিচয় হয়। এরপর মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে তার বিদ্যালয়ের সামনে আসে ইব্রাহিম। এরপর জেলা শহরের মিজানপুর ইউনিয়নের গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীর তীরে ঘুরতে যায় তারা।

সে আরও জানায়, এ সময় পদ্মার তীরে থাকা ইটভাটার পাশে নির্জন স্থানে তাকে নিয়ে যায় ইব্রাহিম। সেখানে নিয়ে তাকে অনৈতিক প্রস্তাব দেন এবং যৌন হয়রানির চেষ্টা করেন। নিষেধ করার পরও ইব্রাহিম শোনেননি। এক পর্যায়ে নিজেকে রক্ষা পেতে দৌড়ে পদ্মা নদীতে গিয়ে ঝাঁপ দেয়।

স্থানীয়রা বিষয়টি দেখে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন  জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/এফআর/

সম্পর্কিত

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্মৃতিসৌধে আনসার সদস্যদের অনিয়ম, প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

স্মৃতিসৌধে আনসার সদস্যদের অনিয়ম, প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

৫ লাখ টাকায় মেয়েকে বিক্রি, বাবার মামলায় মা গ্রেফতার

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

সোনারগাঁয়ে উপ-নির্বাচনে আ.লীগ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

লাশপ্রতি ৩০০ টাকা আদায়: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হকের বিরুদ্ধে করোনায় মৃত প্রতিটি লাশের জন্য ৩০০ টাকা নেওয়ার অভিযোগ তদন্তের পর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ৩৭ দিন পর গতকাল সোমবার হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয় চার সদস্যের তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জোনরেল মো. ফজলুল কবীর জানান, সোমবার বিকালে সিলগালা অবস্থায় প্রতিবেদনটি হাতে আসে। তবে অফিস সময় শেষ হয়ে যাওয়ায় সেটা দেখা হয়নি।

ফজলুল কবীর জানান, তদন্ত প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বেশকিছু সুপারিশ করা হয়েছে। তবে প্রতিবেদনের বাকি তথ্য জানানো সম্ভব হচ্ছে না। সুপারিশগুলো দ্রুতই বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, তদন্ত চলাকালীন লাশবহনকারীদের বকেয়া পাওনা ১৮৭টি স্লিপের টাকা পরিশোধ করা হয়েছে, যা তাদের আবেদনে ছিল।

মমেক হাসপাতালে করোনায় মারা যাওয়া প্রতিটি লাশ বহনের জন্য হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ফরিদুল হককে দিতে হয় ৩০০ টাকা—এমন অভিযোগ এনে এর বিচার চেয়ে পরিচালক বরাবর গত ২৯ জুলাই আবেদনপত্র জমা দিয়েছিলেন বেসরকারি লাশ বহনকারী সাত ব্যক্তি। আবেদনের সঙ্গে প্রশাসনিক কমকর্তার বিরুদ্ধে  আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আমলে নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

দীর্ঘ ৩৭ দিন পর কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিটিতে ছিলেন মমেকের মেডিসিন ইউনিটের প্রধান ডা. খোরশেদ আলম, দন্ত বিভাগের খন্দকার ডা. আনোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার ডা. প্রজ্ঞা নন্দ ও সহকারী পরিচারক ডা. শেখ আলী রেজা।

আরও পড়ুন—

করোনার লাশপ্রতি ৩০০ টাকা নেওয়ার অভিযোগ

/এসএইচ/

সম্পর্কিত

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

চাকরি চান ময়মনসিংহ মেডিক্যালের সেই পরিচালক

চাকরি চান ময়মনসিংহ মেডিক্যালের সেই পরিচালক

সিলেটে করোনায় ১১৩২ জনের মৃত্যু

সিলেটে করোনায় ১১৩২ জনের মৃত্যু

সৈকতে স্বাস্থ্যবিধি মানতে অনীহা পর্যটকদের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। দীর্ঘদিন করোনার কারণে ঘরবন্দি থাকার পর নিষেধাজ্ঞা উঠিয়ে পর্যটন খুলে দেওয়ায় ভ্রমণে আসেন লাখো পর্যটক। এসব পর্যটকদের সব ধরনের সুযোগ-সুবিধার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে নানা শর্ত আরোপ করে সরকার। জেলা প্রশাসনের বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ মাইকিং করলেও মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানতে উদাসীন পর্যটকরা। সামাজিক দূরত্ব বা মাস্ক পরায় তাদের চরম অনীহা। দিচ্ছেন নানা অজুহাত।

রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা পর্যটক সৌরভ দেব জানান, ‘মাস্ক নিয়ে এসেছিলাম। এখন পানিতে নামবো তাই ফেলে দিয়েছি। পানিতে নামলে তো মাস্কটা ভিজে যাবে। পরে আবার কিনে পরবো।’

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক তৌফিকুল ইসলাম বলেন, ‘মাস্ক পরার বিষয়টি অনীহা নয়। বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, এজন্য কক্সবাজার ছুটে আসা। এখন স্বাস্থ্যবিধি বা মাস্ক ব্যবহারের বিষয়টি কেউ মানছেন না।’

এদিকে শুক্রবার ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা যায়, কয়েক হাজার পর্যটক ভিড় করেছেন। তারা সৈকত, পানি, বালিয়াড়ি ও কিটকটে (ছাতায়) বসে আনন্দ আর হুল্লোড়ে মেতে রয়েছেন। তবে মানছেন না সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহারের বিধিনিষেধ। কেউ কেউ মাস্ক ব্যবহার করলেও সৈকতের বালিয়াড়িতে ফেলে দিচ্ছেন সেটি। বালিয়াড়িতে শত শত ব্যবহৃত মাস্ক পড়ে থাকতে দেখা যায়।

সি-সেইভ লাইফ গার্ডের ইনচার্জ সাইফুল্লাহ সিফাত বলেন, ‘করোনার সংক্রমণ থেকে বাঁচতে লাইফ গার্ডের দায়িত্ব পালনের পাশাপাশি পর্যটকদের মাস্ক ব্যবহারের জন্য উৎসাহিত করি। কিন্তু যেসব পর্যটক সৈকতে মাস্ক পরে আসেন তারা ওই মাস্ক ব্যবহার করে সৈকতেই ফেলে যান। যে কারণে সৈকতের বালিয়াড়ি নোংরা হচ্ছে। তারপরও চেষ্টা করি, বালিয়াড়ি থেকে ব্যবহৃত মাস্কটি তুলে ডাস্টবিনে ফেলার। এ ক্ষেত্রে পর্যটকদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন।’

কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুখিম খান বলেন, ‘করোনার কারণে গত বছর পাঁচ মাস বন্ধ ছিল রিসোর্ট। এ বছরও চার মাস বন্ধ। গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার সুযোগ না পেতেই আবার চলতি লকডাউনে আমাদের ক্ষতি পাহাড় সমান। ক্ষতি পোষাতে না পেরে কর্মচারীদের ছাঁটাই করতে হয়েছে। আশা করেছিলাম এবার সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবো। কিন্তু, প্রথম দিকে প্রচুর পর্যটক আসলেও এখন আশানুরূপ পর্যটন নেই।’

কক্সবাজার হোটেল, মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাসেম বলেন, ‘সরকারের দেওয়া সব শর্ত মানা হচ্ছে। সৈকতে পর্যটকরা স্বাস্থ্যবিধি মানছে কিনা সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। কক্সবাজারে পর্যটন জোনের সবকটি হোটেল-মোটেল স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের রুম বুকিং দিচ্ছে। তবে আগের মতো পর্যটকদের আগমন নেই।’

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ বলেন, ‘প্রতিদিনই সৈকতে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগে শুধু নিরাপত্তার দায়িত্ব পালন করলেও এখন বাড়তি দায়িত্ব হিসেবে পর্যটকদের সচেতন করতে মাইকিং, টহলরত মাইকিং, বিচ বাইকযোগে মাইকিং ও পর্যটকদের মধ্যে লিফলেট বিতরণ করা হচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে অনেক পর্যটক সৈকতে আসেন। তারা সবাই নতুন। সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা সবার দায়িত্ব।’

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন ও প্রটোকল শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘সাপ্তাহিক ছুটির দিনে সৈকতে পর্যটকের ঢল নামে। তবে এই সপ্তাহে আশানুরূপ পর্যটক ভ্রমণে আসেননি। তারপরও করোনার সংক্রমণ রোধে পর্যটকদের সচেতন করতেই অভিযান পরিচালিত হচ্ছে। এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।’

/এমএএ/

সম্পর্কিত

টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নালায় মিললো ২ নবজাতকের লাশ

নালায় মিললো ২ নবজাতকের লাশ

দুর্গম পাহাড়ে টিকা গেলো হেলিকপ্টারে

দুর্গম পাহাড়ে টিকা গেলো হেলিকপ্টারে

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৩

ভারত সরকারের দেওয়া উপহারের পঞ্চম তথা শেষ চালানের আরও নয়টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। এ নিয়ে পাঁচ চালানে ভারত থেকে এলো ১০৯টি অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে আসে।

জানা যায়, গত ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শেষ চালানের নয়টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স ২১ মার্চ, ৭ আগস্ট ৩০টি, ২৬ আগস্ট ৪০টি ও ১২ সেপ্টেম্বর ২৯টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ১০৯টি অ্যাম্বুলেন্স। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ঢাকার ভারতীয় হাইকমিশনের নামে এসব অক্সিজেন সংবলিত অ্যাম্বুলেন্স এসেছে। উত্তরা মোটরস নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখায় এগুলোর গেটপাস (আইজিএম) জমা দিয়েছিলেন।

সিঅ্যান্ডএফ উত্তরা মোটরসের প্রতিনিধি মেহেদী হাসান বলেন, ভারত সরকারের উপহারের নয়টি অ্যাম্বুলেন্সের কাগজপত্র কাস্টমসে জমা দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সগুলো কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবে।

/এএম/

সম্পর্কিত

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

আমদানি সয়াবিন ভারতে রফতানি, দেশের বাজারে বাড়ছে দাম

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

দেশে এলো ভারতের উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

বাবাকে বাঁশ দিয়ে পেটালো সন্তান

পাচার হচ্ছে সোনা, আসছে মাদক

পাচার হচ্ছে সোনা, আসছে মাদক

ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যায় যুবকের ফাঁসি

পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যায় যুবকের ফাঁসি

কৃষি জমিতে বালু ফেলায় চীনা প্রকৌশলীসহ ২ জনকে মারধর

কৃষি জমিতে বালু ফেলায় চীনা প্রকৌশলীসহ ২ জনকে মারধর

২০ কার্যদিবসে শেষ হচ্ছে সাতক্ষীরার ফোর মার্ডার মামলা

২০ কার্যদিবসে শেষ হচ্ছে সাতক্ষীরার ফোর মার্ডার মামলা

‘আমাদের চাকরি না দিয়ে কীভাবে থাকে দেখে নেবো’

‘আমাদের চাকরি না দিয়ে কীভাবে থাকে দেখে নেবো’

ভোমরা সীমান্তে স্থাপনা নিয়ে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা

ভোমরা সীমান্তে স্থাপনা নিয়ে ভারতীয় হাইকমিশনের ব্যাখ্যা

সর্বশেষ

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ঘরের ব্যবস্থা করবে সরকার’

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ঘরের ব্যবস্থা করবে সরকার’

‘মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ’

‘মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ’

ভালো দামে বিক্রির সুপারিশ সংসদীয় কমিটির

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তিভালো দামে বিক্রির সুপারিশ সংসদীয় কমিটির

আর খেলবেন না মালিঙ্গা, বিদায় বললেন টি-টোয়েন্টিকেও

আর খেলবেন না মালিঙ্গা, বিদায় বললেন টি-টোয়েন্টিকেও

বিএনপি পেছনের দরজা খোঁজে: তথ্যমন্ত্রী

বিএনপি পেছনের দরজা খোঁজে: তথ্যমন্ত্রী

© 2021 Bangla Tribune