X
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

সেকশনস

বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি তরিকুলের দাফন সম্পন্ন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২০:৫৩

সিরাজগঞ্জ বগুড়ার বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি তরিকুল ইসলামের দাফন সিরাজগঞ্জে সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জামুয়া দক্ষিণপাড়া কবরস্থানে বুধবার ভোর ৪টায় তাকে দাফন করা হয়। সিরাজগঞ্জ থানার উপ-পরিদর্শক আনিস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩ এপ্রিল রাতে বগুড়া জেলার শেরপুর উপজেলার জুয়ানপুর কুঠিপাড়া গ্রামে মাহবুবুর রহমানের বাড়িতে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরনে তরিকুলসহ দু’জন নিহত হন।
/এইচকে/

সম্পর্কিত

নিজেকে সুরক্ষায় জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম: কবিতা খানম

নিজেকে সুরক্ষায় জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম: কবিতা খানম

রামেকের করোনা ইউনিটে ১৪ দিনে ৯২ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ১৪ দিনে ৯২ জনের মৃত্যু

মদপানে ব্যবসায়ীর মৃত্যু

মদপানে ব্যবসায়ীর মৃত্যু

ক্লাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা, উপস্থিতি প্রায় শতভাগ

ক্লাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা, উপস্থিতি প্রায় শতভাগ

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮

দীর্ঘ ৩০ বছর পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রতিবন্ধী শরিফুল ইসলাম মারুফ। এতদিন পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে আনন্দিত তিনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মারুফের হাতে ভোটার তালিকার অনলাইন কপি হস্তান্তর করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক। এর আগে ভোটার তালিকার সূত্র ধরে মারুফের হাতে জন্মনিবন্ধন সনদ তুলে দিয়েছেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন।

জন্মের দেড় বছর পর ধান সিদ্ধ করা চুলায় পড়ে আগুনে পুড়ে গিয়েছিল মারুফের দুটি হাত এবং মুখের কিছু অংশ। তিনি উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।

প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং সহযোগিতায় সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্মনিবন্ধন না থাকায় কোনও সহায়তা পাননি মারুফ। 

বয়স প্রমাণে টিকার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র না থাকায় করতে পারেননি জন্মনিবন্ধন। পাশাপাশি পুড়ে যাওয়া দুটি হাতের ফিঙ্গার প্রিন্ট না থাকায় এবং মুখের অনেকাংশ পুড়ে যাওয়ায় চোখের আইরিস স্ক্যানে জটিলতায় ভোটার তালিকাতেও ছিল না তার অস্তিত্ব। সব মিলিয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করা ৩০ বছর বয়সী মারুফ জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হলেও কাগজে-কলমে প্রমাণ ছিল না।

সম্প্রতি এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর মারুফকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কাজ শুরু করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে তাকে ভোটার তালিকায় যুক্ত করে কমিশন।

প্রতিবন্ধী শরিফুল ইসলাম মারুফ বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘ কয়েক বছর পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে আমি খুশি। কতবার আমি বিভিন্ন দফতর এবং মানুষের কাছে গেছি, জন্মনিবন্ধন ও ভোটার আইডি কার্ড করার জন্য। কোনও কাজ হয়নি। এতদিন পর বিশ্বাস করতে পারছি, ভোটার হলাম।

ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমি উপজেলায় যোগদানের পরই মারুফসহ বেশ কয়েকজন প্রতিবন্ধীর বিষয়ে জানতে পারি। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। পরে যথাযথ প্রক্রিয়া মেনে এসব প্রতিবন্ধীর ভোটার তালিকায় যুক্ত করার আবেদন কমিশনে পাঠাই। এখন থেকে এসব প্রতিবন্ধী ভোট দিতে পারবেন।

/এএম/

সম্পর্কিত

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

রংপুরের ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

দীর্ঘদিন ধরে প্রকাশনা বন্ধ থাকায় রংপুর থেকে প্রকাশিত চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

চারটি দৈনিক হলো- গণ আলো, নতুন স্বপ্ন, বাহের সংবাদ এবং রংপুর চিত্র। সাপ্তাহিক পত্রিকাগুলো হলো- তুফান, কাউনিয়া, উত্তরের হালচাল এবং সমর্থন।

এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার কর্মকর্তা মোস্তফা আহামেদ জানান, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩ অনুযায়ী পত্রিকাগুলো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো দীর্ঘদিন ধরে প্রকাশিত হয়নি। এসব পত্রিকার সম্পাদক ও প্রকাশক পত্রিকার প্রকাশনা অব্যাহত না রাখার কারণ জানাতে ব্যর্থ হয়েছে। তাদের কাছে লিখিত চিঠি দেওয়ার পরও তারা সন্তোষজনক জবাব দিতে না পারায় আইনের ৯ ধারার (৩-ক) উপ-ধারার বিধান মোতাবেক চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করে পরবর্তী মুদ্রণ, বিতরণ ও প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসান জানান, পত্রিকাগুলোর দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশিত হতো না। এ জন্য তাদের কারণ দর্শাতে নোটিশ দেয়া হয়। এরপরও সন্তোষজনক জবাব না পাওয়ায় প্রকাশনা পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

/এফআর/

সম্পর্কিত

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বিশ্ববিদ্যালয়ের টাকায় কেনা মোবাইলটি ফেরত দিলেন কলিমউল্লাহ

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

অনলাইনে আবেদন ছাড়া বন্দরে ঢুকতে পারবে না গাড়ি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৬

অনলাইনে আবেদন এবং ফি পরিশোধ ছাড়া বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে বন্দর সীমানায় কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষের সচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্দর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় আনতে এ পদ্ধতি চালু হচ্ছে। জুলাই মাস থেকে অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের মাধ্যমে বন্দরে গাড়ি প্রবেশের নিয়ম চালু করা হয়। নতুন এই পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এতদিন অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন এবং ফি নেওয়া হতো। কিন্তু বুধবার থেকে শুধু অনলাইনে আবেদন এবং ফি পরিশোধের পরই গাড়িগুলোকে বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে।’

এ প্রক্রিয়ার মাধ্যমে বন্দরের সেবা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেলো জানিয়ে তিনি আরও বলেন, ‘গত ২ আগস্ট এক চিঠিতে বন্দর ব্যবহারকারীদের এটি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও অনলাইন আবেদন ও ফি পরিশোধে জটিলতা এড়াতে বন্দরের আটটি গেইটের পাশেই সার্ভিস ডেস্ক চালু করা হয়েছে।’

/এমএএ/

সম্পর্কিত

সৈকতে স্বাস্থ্যবিধি মানতে অনীহা পর্যটকদের

সৈকতে স্বাস্থ্যবিধি মানতে অনীহা পর্যটকদের

টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

টেকনাফে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

নালায় মিললো ২ নবজাতকের লাশ

নালায় মিললো ২ নবজাতকের লাশ

দুর্গম পাহাড়ে টিকা গেলো হেলিকপ্টারে

দুর্গম পাহাড়ে টিকা গেলো হেলিকপ্টারে

পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫

পুকুরের পানিতে ডুবে শেরপুরের নালিতাবাড়ীতে দুই চাচাতো-জেঠাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের আছমত আলীর আড়াই বছরের ছেলে মাসুম মিয়া ও আলী আকবরের তিন বছর বয়সী ছেলে রাব্বি বিকালে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

এদিকে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করেও তাদের পাচ্ছিল না। পরে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠলে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এফআর/

সম্পর্কিত

এ বছর কুয়াকাটায় ভেসে এসেছে ২০টি মৃত ডলফিন

এ বছর কুয়াকাটায় ভেসে এসেছে ২০টি মৃত ডলফিন

লাশপ্রতি ৩০০ টাকা আদায়: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

লাশপ্রতি ৩০০ টাকা আদায়: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

আবাসিক মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজ, আটক চার শিক্ষক

ছাত্র ধর্ষণে ইমামতি থেকে বহিষ্কার হয়ে এমএলএম শুরু রাগীবের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫

পিরোজপুরের একটি মসজিদের ইমাম ছিলেন রাগীব আহসান। মাদ্রাসার এক ছাত্রকে ধর্ষণের ঘটনায় ইমামতি থেকে বহিষ্কার হন। এরপর ঢাকার একটি এমএলএম কোম্পানিতে ৯০০ টাকা বেতনে চাকরি নেন। চাকরি হারিয়ে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমএলএম কোম্পানি খোলেন। নাম দেন এহসান গ্রুপ। কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও মসজিদের ইমামদের কোম্পানিতে নিয়োগ দেন। ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে গ্রাহকের ব্যবস্থা করে দেন তারাই। এভাবে ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেন রাগীব আহসান। 

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘ন্যক্কারজনক ওই কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। এরপর বেপরোয়া হয়ে উঠেন। রাগীব আহসান পৌরসভার বড় খলিশাখালী গ্রামের আবদুর রব খানের ছেলে। রাগীবের তত্ত্বাবধানে তিন শতাধিক মাঠ পর্যায়ের কর্মী ছিল। খলিশাখালী এলাকায় বাড়ি হলেও বিভিন্ন স্থানে অপকর্ম করেছেন।’

ফারুক আব্দুল্লাহ বলেন, রাগীব আহসান শহরতলীর কেনগর তালিমুল কোরআন মাদ্রাসা মসজিদে ইমামতি করতেন। ২০০৭ সালে তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর এলাকা ছেড়ে চলে যান। এক বছর পর এলাকায় ফিরে রাগীব পিরোজপুরে এমএলএম ব্যবসা শুরু করেন। তখন আমি অনেক ব্যক্তিকে নিরুৎসাহিত করেছি। রাগীবের কাছ থেকে দূরে থাকতে বলেছি। কিন্তু অনেকে তার ব্যবসার সঙ্গে জড়িয়েছেন। এর মধ্যে অনেক ইমাম ও মাদ্রাসাশিক্ষকও রয়েছেন। আজ সবাই সর্বস্বান্ত। 

মাওলানা মীর ফারুক আব্দুল্লাহ আরও বলেন, আমি যখন তাদের নিষেধ করতাম তখন তেড়ে আসতো। যারা এহসানে টাকা রাখতো, তারা বলতো, সুদবিহীন প্রতিষ্ঠানে আমরা টাকা রাখছি, আপনি বিরোধিতা করছেন। আপনার পেছনে নামাজ হবে না। আফসোস, তাদের কোনোভাবেই বোঝাতে পারলাম না। যখন তারা বুঝেছে তখন সবশেষ।

রাগীব আহসান

ফারুক আব্দুল্লাহ বলেন, আমি রাগীব আহসানের কঠোর শাস্তি চাই। পাশাপাশি প্রশাসনের কাছে অনুরোধ, প্রতারিত মানুষগুলো যাতে টাকা ফেরত পায়, তার একটা ব্যবস্থা করুন।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাগীব আহসানের বিরুদ্ধে মামলা করেন হারুন অর রশিদ। তার বাড়িও পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম রায়েরকাঠী এলাকায়। হারুন অর রশিদ নিজেও একটি মাদ্রাসার শিক্ষক।

তিনি বলেন, রাগীবের এই প্রতারণার ব্যবসা পিরোজপুরের পাশের ঝালকাঠি ও বাগেরহাট জেলায়ও বিস্তার লাভ করেছে। ওসব জেলার মানুষও এখন নিঃস্ব।

হারুন অর রশিদ মামলার এজাহারে উল্লেখ করেন, ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ২০০৮ সাল থেকে শরিয়াভিত্তিক ও সুদমুক্ত হালাল ব্যবসার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করেন রাগীব আহসান। একই সঙ্গে সুদমুক্ত হালাল ব্যবসার প্রচার চালান। তিনি আমাদের বলেছেন, ইসলামে সুদ জিনার সমান পাপ। তাই হারাম ও সুদভিত্তিক ব্যবসা করা যাবে না। ব্যবসার ওপর লাভের কথা বলে মানুষের কাছ থেকে ব্যাংকের মতো টাকা নিতেন। বলতেন, আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। কৌশল হিসেবে একই পরিমাণ লাভ না দিয়ে এক লাখ টাকায় মাসে কখনও দুই হাজার আবার কখনও এক হাজার ৮০০ টাকা দিতেন। কখনও দুই হাজার ২৫ টাকা দিতেন। এসব বিষয়ে জানতে চাইলে বলতেন, ব্যবসায় যখন যেমন লাভ হয় তেমন দিচ্ছি। কিন্তু মূল টাকা ফেরত চাইলে তার প্রতারণা ধরা পড়ে যায়। 

তিনি বলেন, আমি যে মামলাটি করেছি তাতে ৯৫ জনের টাকার হিসাব রয়েছে। আমার আছে ১৬ লাখ টাকা। আমার মতো কয়েক হাজার মানুষ প্রতারিত হয়েছেন।

হারুন অর রশিদ বলেন, রাগীব আহসান শুরুতে এহসান গ্রুপ নামে কাজ শুরু করলেও পরে ১৭টি প্রতিষ্ঠান খোলেন। প্রতিষ্ঠানগুলো দিয়ে হালাল ব্যবসার কথা বলতেন। প্রতিষ্ঠানগুলো হলো এহসান গ্রুপ বাংলাদেশ, এহসান পিরোজপুর বাংলাদেশ (পাবলিক) লিমিটেড, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড, নুর-ই মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, জামিয়া আরাবিয়া নুরজাহান মহিলা মাদ্রাসা, হোটেল মদিনা ইন্টারন্যাশনাল, আল্লাহর দান বস্ত্রালয়, পিরোজপুর বস্ত্রালয়-১ ও ২, এহসান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, মেসার্স বিসমিল্লাহ ট্রেডিং অ্যান্ড কোং, মেসার্স মক্কা এন্টারপ্রাইজ, এহসান মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম, এহসান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ইসলাম নিবাস প্রজেক্ট, এহসান পিরোজপুর হাসপাতাল, এহসান পিরোজপুর গবেষণাগার এবং এহসান পিরোজপুর বৃদ্ধাশ্রম।

রাগীব আহসানের তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ

২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় রাগীব আহসান ‘এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠান গড়েন। পরবর্তী সময়ে কোম্পানির নাম পরিবর্তন করে ‘এহ্সান গ্রুপ’ রাখেন। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হন রাগীব আহসান। প্রতিষ্ঠানে তার তিন ভাই, বোন, শ্বশুর, বোন জামাইসহ আত্মীয়দের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়। পরে পৌর শহরের সিও অফিস মোড়সংলগ্ন বাইপাস সড়কের পাশে জমি কিনে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় স্থাপন করেন।

পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন বলেন, ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় রাগীব আহসান ও তার তিন ভাইকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ। রাগীব আহসানের অন্য তিন ভাই হলেন—মাওলানা আবুল বাশার, মো. খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসান। তারা এখন পিরোজপুর কারাগারে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাগীব আহসানসহ তার তিন ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মহিউদ্দীন। এ পর্যন্ত তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। আদালত যে মামলায় তাদের রিমান্ড দিয়েছেন ওই মামলায় ৯১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এই মামলার অভিযোগে বলা হয়, এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড বিভিন্ন গ্রাহকের কাছ থেকে ৯১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা নেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে র‌্যাব সদরদফতরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০-এর একটি দল রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে রাগীব আহসান ও তার সহযোগী আবুল বাশার খানকে গ্রেফতার করে। পরে পিরোজপুর থেকে তার তিন ভাইকে গ্রেফতার করে পুলিশ।

 

/এএম/

সম্পর্কিত

এ বছর কুয়াকাটায় ভেসে এসেছে ২০টি মৃত ডলফিন

এ বছর কুয়াকাটায় ভেসে এসেছে ২০টি মৃত ডলফিন

ছেলেদের কাছে মায়ের ভিডিও পাঠিয়ে টাকা আদায়

ছেলেদের কাছে মায়ের ভিডিও পাঠিয়ে টাকা আদায়

শিশু ধর্ষণের অভিযোগে রেলওয়ের নিরাপত্তা কর্মী আটক

শিশু ধর্ষণের অভিযোগে রেলওয়ের নিরাপত্তা কর্মী আটক

কেজি দরে বিদ্যালয়ের ১৪ মণ বই বিক্রির অভিযোগ

কেজি দরে বিদ্যালয়ের ১৪ মণ বই বিক্রির অভিযোগ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

নিজেকে সুরক্ষায় জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম: কবিতা খানম

নিজেকে সুরক্ষায় জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম: কবিতা খানম

রামেকের করোনা ইউনিটে ১৪ দিনে ৯২ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ১৪ দিনে ৯২ জনের মৃত্যু

মদপানে ব্যবসায়ীর মৃত্যু

মদপানে ব্যবসায়ীর মৃত্যু

ক্লাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা, উপস্থিতি প্রায় শতভাগ

ক্লাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা, উপস্থিতি প্রায় শতভাগ

নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর দম্পতির লাশ উদ্ধার

নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর দম্পতির লাশ উদ্ধার

রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

বগুড়ায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

বগুড়ায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি

ভুয়া সনদে ১৫ বছর চাকরি 

ভুয়া সনদে ১৫ বছর চাকরি 

রামেকের করোনা ইউনিটে ১২ দিনে ৮০ জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে ১২ দিনে ৮০ জনের মৃত্যু

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: দুদক সচিব

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: দুদক সচিব

সর্বশেষ

কিংসলেকে ‘ইয়েস কার্ড’ দিয়ে জামাল বললেন...

কিংসলেকে ‘ইয়েস কার্ড’ দিয়ে জামাল বললেন...

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে পুতিন ও ইমরান খানের ফোনালাপ

এক মাসের মধ্যে পুতিন-ইমরান দ্বিতীয় ফোনালাপ

আনোয়ার হোসেন স্মরণে সিটি ব্যাংকের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন স্মরণে সিটি ব্যাংকের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

৩০ বছর পর ভোটার তালিকায় নাম উঠলো শরিফুলের

বিশ্ব পর্যটন সংস্থার ভাইস চেয়ার বাংলাদেশ 

বিশ্ব পর্যটন সংস্থার ভাইস চেয়ার বাংলাদেশ 

© 2021 Bangla Tribune