X
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৯ ভাদ্র ১৪২৮

সেকশনস

জবি শিক্ষার্থীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০২:৩১

নাজিমুদ্দিন সামাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মাথায় গুলি করে হত্যা করেছে। নিহত শিক্ষার্থীর নাম নাজিমউদ্দিন (২৮)। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সূত্রাপুরের একরামপুর মোড়ে তাকে হত্যা করা হয়।
নিহত নাজিমউদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এলএলএম- এর ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার এলাকায়।  ঘটনাস্থলে প্রচুর রক্ত ও মাথার মগজ পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত নাজিমুদ্দিন সামাদ গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে সুত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার সাহা বলেন, মোটর সাইকেলে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় গুলি করে হত্যা শেষে দ্রুত পালিয়ে যায়। মিডফোর্ড হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির এক রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে সনাক্ত কিংবা আটক করা যায়নি। তবে আমরা অভিযানে আছি, গ্রেফতারের চেষ্টা চলছে।

নাজিমুদ্দিন সামাদ

স্থানীয়রা জানান, গুলির সঙ্গে সঙ্গে নিহতের মাথার খুলির অংশটি মাটিতে ছিটকে পড়ে এবং নিথর দেহটি পাশেই লুটিয়ে পড়তে দেখা যায়।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর নূর মোহাম্মদ নাজিমের পরিচয় নিশ্চিত করে বলেন, নাজিম বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের এলএলএম- এর ছাত্র।

/আরএআর/ এপিএইচ/ 

সম্পর্কিত

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণ

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণ

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর ২ জনের স্বীকারোক্তি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর ২ জনের স্বীকারোক্তি

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৬

রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে পেটে রড ঢুকে মোহাম্মদ আলী (২০) নামের এক নির্মাণ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ওই সেক্টরের ১৯ নম্বর রোডের ২২ নম্বর বাসার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মো. রাজিব জানান, মোহাম্মদ আলী পেশায় রাজমিস্ত্রি সহকারী। বিকালে নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় উপর থেকে এক তালার ‘ফলস’ ছাদের উপর পড়ে যান তিনি। ছাদে কলামের রড থাকায় পেটে ঢুকে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদ আলী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা। উত্তরায় নির্মাণাধীন ভবনেই থাকতেন।

/এআরআর/এআইবি/ইউএস/

সম্পর্কিত

ট্রেনে কাটা পড়ে, ধাক্কা খেয়ে দুজনের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে, ধাক্কা খেয়ে দুজনের মৃত্যু

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

মৃত সাংবাদিকের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার দাবি

মৃত সাংবাদিকের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার দাবি

‘শিক্ষার্থী বা পরিবারের কেউ আক্রান্ত হলে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:২৮

কোনও শিক্ষার্থী বা তাদের পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে স্কুল কর্তৃপক্ষকে জানাতে নির্দেশনা দিয়েছে সরকার। রাতে একাত্তর জার্নালে যুক্ত হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক. ড. সৈয়দ গোলাম ফারুক এই তথ্য জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক বলেন, করোনা শনাক্ত হলে শিক্ষার্থী স্কুলে যাবে না। এছাড়া উপসর্গ দেখা দিলে বা শিক্ষার্থীর পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে ওই শিক্ষার্থী স্কুলে যাবে না। আর স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাতে হবে। স্কুল কর্তৃপক্ষ অধিদফতরকে জানালে বিশেষজ্ঞদের পরামর্শে সংশ্লিষ্ট স্কুলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৫৪৫ দিন পর স্কুল খোলার প্রথম দিনেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব মাস্ক ও স্যানিটাইজারের টাকার উৎস কী হবে জানতে চাইলে অধ্যাপক. ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘যে স্কুলের শিক্ষার্থী সাত হাজার তাদের কাছে এই টাকার ব্যবস্থা করা কোনও সমস্যা নয়, বরং ছোট ছোট স্কুলেরও এই সামর্থ্য রয়েছে।’

ঝরে পড়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন কয়েক দিন পর এই বিষয়ে বোঝা যাবে। ১৫-২০ দিনের মধ্যেই বোঝা যাবে। সেই আলোকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

/জেজে/

সম্পর্কিত

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

আনন্দমুখর শিক্ষালয়, শ্রেণিপাঠ অব্যাহত রাখার আশা

আনন্দমুখর শিক্ষালয়, শ্রেণিপাঠ অব্যাহত রাখার আশা

উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের কওমি মাদ্রাসাগুলোও খুলেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) মাদ্রাসাগুলোতেও ক্লাস শুরু হয়েছে। তবে অবকাঠামো ও শিক্ষার্থীদের সংখ্যাগত কারণে প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি তেমন পরিলক্ষিত হয়নি। তবে অন্তত এক বছর পর শিক্ষালয়ে ফিরে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা।

রাজধানীর বিভিন্ন মাদ্রাসার কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানগুলো আবাসিক হওয়ার কারণে অনেকটাই ‘কোয়ারেন্টিন সেন্টারের’ মতো পরিচালিত হবে। শিক্ষার্থীদের বাইরে যাতায়াত নিয়ন্ত্রিত থাকায় মাদ্রাসার ভেতরে আলাদা করে মাস্ক বা অন্য কোনও বিধিনিষেধ মানার প্রয়োজনীয়তা শিথিল হচ্ছে।

এ বিষয়ে বেফাকের সহ-সভাপতি  ও সিলেটের গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, ‘সারাদেশের সব মাদ্রাসা খুলেছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরু হওয়ায় সবাই উৎফুল্ল।’

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, কওমি মাদ্রাসাগুলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে ছাত্র-শিক্ষক উভয়ে অবস্থান করেন। শিক্ষকদের কেউ কেউ বাইরে থেকে এলেও এখন তারা মাদ্রাসায় অবস্থান করবেন। কেউ বাইরে থেকে এলেও যদি তারা অসুস্থ হন তাহলে আসবেন না।

জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার হাদিসের শিক্ষক মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, মাদ্রাসায় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। বিষয়টা অনেকটা কোয়ারেন্টিন সেন্টারের মতো। কেউ বাইরে যাবে না, বাইরের কেউও ভেতরে আসবে না। জরুরি প্রয়োজনে কেউ বাইরে গেলেও স্বাস্থ্যবিধি রক্ষা করে যেতে বলা হয়েছে।’

বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহউদ্দিন রাজু বলেন, ‘প্রায় এক বছর করোনার কারণে কওমি মাদ্রাসার ক্লাস বন্ধ ছিল। শিক্ষার্থীদের অনেকেই নিজ নিজ এলাকার মাদ্রাসায় ভর্তি হয়েছে, যে কারণে অনেক মাদ্রাসায় চাপ কমেছে। আগে তো সিট পাওয়া যেতো না, এখন সিট ফাঁকা আছে। যদিও ঢাকার মাদ্রাসাগুলোতে একটু গাদাগাদি আছে।’

কোনও শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত অভিভাবককে জানিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান মাওলানা মুসলেহউদ্দীন রাজু।

প্রায় এক বছর পর ক্লাস শুরু হওয়ায় সিলেবাস কীভাবে শেষ করা হবে- এ প্রসঙ্গে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম ও হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘কওমি মাদ্রাসা আবাসিক হওয়ায় দিনে-রাতে শিডিউল করে ক্লাস নেওয়া হবে। দ্রুত সিলেবাস শেষ করতে বাড়তি ক্লাস নেওয়া হবে।’

কওমি মাদ্রাসা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব নুরুল ইসলাম জিহাদি শনিবার (১১ সেপ্টেম্বর) বলেন, আমরা আশা করি করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো সুন্দরভাবে তাদের দৈনন্দিন কাজ করবে।

রাজধানীর কয়েকটি মাদ্রাসায় খোঁজ নিয়ে জানা গেছে, আগের মতোই মাদ্রাসায় অবস্থান করছেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি নিয়ে বিশেষ কোনও বিধিনিষেধ নেই। বাইরে থেকে মাদ্রাসায় প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ  করা হয়েছে। তবে ছাত্রদের আগের মতো গাদাগাদি করে অবস্থান করতে দেয়নি কর্তৃপক্ষ। রবিবার (১২ সেপ্টেম্বর) রাতেও রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখা গেছে, বিগত সময়ে গাদাগাদি করে বসে ক্লাস করলেও এবার তা হচ্ছে না। অবকাঠামো সংকটের বাস্তবতা সামনে রেখে যতটুকু সম্ভব, দূরত্ব রক্ষা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এমআর/এমওএফ/

সম্পর্কিত

‘শিক্ষার্থী বা পরিবারের কেউ আক্রান্ত হলে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে’

‘শিক্ষার্থী বা পরিবারের কেউ আক্রান্ত হলে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে’

আনন্দমুখর শিক্ষালয়, শ্রেণিপাঠ অব্যাহত রাখার আশা

আনন্দমুখর শিক্ষালয়, শ্রেণিপাঠ অব্যাহত রাখার আশা

উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

আনন্দমুখর শিক্ষালয়, শ্রেণিপাঠ অব্যাহত রাখার আশা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫২

পৃথিবীজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ বন্ধ হয়েছিল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দেড় বছর বন্ধ থেকে রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলেছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিন সকাল থেকেই রাজধানীসহ দেশের অধিকাংশ বিদ্যালয়ে ফিরেছে শিক্ষার্থীরা।

শহর থেকে গ্রাম, গঞ্জ থেকে পল্লী—করোনাভাইরাস পরিস্থিতিতে ছেলেমেয়েদের এই ফেরা ছিল একেবারেই নতুনত্বে ঘেরা। পাঠ্য সামগ্রীর সঙ্গে মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার, আর সামাজিক দূরত্ব রক্ষা করতে হয়েছে জোরালোভাবে।

শিক্ষাজীবনের ‘নিও নরমাল’ এই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে ক্লাসে ফেরার আনন্দ বিনিময় করেছে উল্লাসে। শিক্ষার্থীদের প্রিয়প্রাঙ্গণে ফেরার এই আনন্দ যেন ছুঁয়ে গেছে অভিভাবকদেরও। তবু করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক তারা।

সরকারের পক্ষ থেকেও করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিপাঠ অব্যাহত রাখা ও শিক্ষার্থীদের নিরাপদ রাখতে মানুষের সহযোগিতাও জরুরি বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। 

রবিবার স্কুল খুলবে—এমন খবর আগেই দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। খুশির এই খবরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরার প্রস্তুতিও যেন পাল্লা দিয়ে বেড়েছে। দেড় বছর বন্ধ থাকায় পরিবর্তন এসেছে ইউনিফর্মে, কেউ কেউ কিনেছে নতুন জুতো। আর শ্রেণিকক্ষে ফেরার এই আনন্দ শিক্ষকদের সঙ্গে ভাগ করে নিয়েছে কর্তৃপক্ষও। স্কুলে-স্কুলে ফুল, চকোলেট দিয়ে বরণ করে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের। রঙিন বেলুন আর সতেজ বাহারি ফুলে সেজেছে শ্রেণিকক্ষ আর বিদ্যাঙ্গন।

রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, সোবহানবাগ, মিরপুর, ইস্কাটন, পুরান ঢাকার স্কুলগুলোতে সরেজমিন দেখা গেছে নানা চিত্র।

দেড় বছর পর সকালে প্রিয় প্রতিষ্ঠানে মুখে মাস্ক পরা অবস্থায় প্রতিষ্ঠানে পৌঁছে সাবান দিয়ে হাত ধুয়ে কিংবা স্যানিটাইজার ব্যবহার করে শিক্ষার্থীরা পৌঁছে যান শ্রেণিকক্ষে। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হয়েছে শারীরিক দূরত্ব রেখে। স্বাস্থ্যবিধি মানাতে ব্যস্ত ছিলেন শিক্ষকরা।

দেড় বছর ধরে অনলাইনে ক্লাস করে শিক্ষার্থীদের অনেকের জন্য সরাসরি প্রথম ক্লাস। অনেক প্রতিষ্ঠানে দেখা গেছে ক্ষণে ক্ষণেই শারীরিক দূরত্ব ভুলে যাচ্ছিল শিক্ষার্থীরা। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে ফেরা শিক্ষার্থীদের অনেকেই সহপাঠীদের দেখে আবেগ ধরে রাখতে পারেনি। প্রতিষ্ঠানের গেট পেরিয়েই নিয়মের বেড়াজাল ভুলে দৌড়ে একে অন্যকে জড়িয়ে ধরেছে। আর এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছেন শিক্ষকরা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস দেখা গেছে। এ সময় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন খানিকটা থমকে গিয়ে সাংবাদিকদের জানালেন, ‘প্রথম দিন এমনটা ঠেকানো কঠিন। শিক্ষার্থীরা আবেগ ধরে রাখতে পারছে না।’

শিশু শিক্ষার্থীদের উচ্ছলতা ছিল নয়ন জুড়ানো। রবিবার রাজধানীর ইস্কাটনের টুইট টিউটোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী দেবলীনা দত্ত। দেড় বছর পর স্কুলে এসে দেবলীনা স্কুলের ছোট্ট একটু খোলা মাঠে চরকির মতো ঘুরলো। দুই হাত ছড়িয়ে ঘুরে ঘুরে বললো, ‘খুব মজা লাগছে, খুব ভালো লাগছে।’

‘করোনা মহামারিতে এই দীর্ঘ সময়ে বিশেষ করে ছোট্ট শিশুরা বাইরে বের হওয়ার তেমন কোনও সুযোগ পায়নি’- বলছিলেন রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরে চাইল্ড হ্যাভেন স্কুলের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, তাদের ঘরের ভেতরেই বন্দি থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর পর আজ স্কুল খোলায় শিক্ষক হিসেবে আমরা যেমন খুশি, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও ছিল উৎসব আনন্দের আমেজ।

সরেজমিন বিদ্যালয়গুলোর দৃশ্য বলছে, বিদ্যালয়ে ফিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস নিয়ে যতটা না আশঙ্কার, তার চেয়ে বেশি ‘ভয়ের’ কারণ ভাবা হচ্ছে অভিভাবকদের জটলায়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে অভিভাবকরা গেটের বাইরে জটলা করে দাঁড়িয়ে বা বসে থাকছেন।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের গেটেও অভিভাবকদের জটলা প্রসঙ্গে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘অভিভাবকরা যদি বাইরে ভিড় করেন, তাহলে সমস্যার কারণ হবে। শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে যদি চলে যেতে পারেন তাহলে ভালো। আর যদি চলে যেতে না পারেন, তাহলে স্বাস্থ্যবিধি যেন মেনে চলেন। যদি সংক্রমণ বাড়ে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করা হবে।’

এ সময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি ডেঙ্গু মশার বিষয়ে সচেতন থাকার নির্দেশ দেন মন্ত্রী। প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের করোনাভাইরাস বিস্তার রোধসহ ডেঙ্গু মশার বিস্তার রোধের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান দীপু মনি।

উল্লেখ্য, স্কুল খোলার প্রথম দিনেই পরিদর্শনে গিয়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে  একটি কক্ষ অপরিচ্ছন্ন দেখে অধ্যক্ষসহ মনিটরিংয়ের দায়িত্বে থাকা সবাইকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অধ্যক্ষের আর চাকরি রয়েছে ১৩ দিন। সে কারণে তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি।  শোকজের জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের যে কর্মকর্তা মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছি।’

প্রাথমিক বিদ্যালয়ের পরিস্থিতি পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকের পঞ্চম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্লাস অনুষ্ঠিত হয়। এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ে সর্বোচ্চ তিন ঘণ্টা চলে শ্রেণি কার্যক্রম।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের রুটিন অনুযায়ী অন্যান্য ক্লাসের শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানে আসেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ চার ঘণ্টা শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়।

করোনাকালেই রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক আমেনা বেগম। যোগদানের পর এখনও শ্রেণিকক্ষে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাননি তিনি। দীর্ঘদিন পরে হলেও কলেজ খোলার বিষয়ে তার ভাষ্য, শিক্ষার্থীরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। দীর্ঘদিন পর কলেজ খুলেছে, আমরা শিক্ষার্থীদের দেখেছি, ক্লাস নিয়েছি। এ এক অন্যরকম আনন্দ।

দেড় বছর শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ফিরে আসার পর এই যাত্রা যেন সুন্দরভাবে অব্যাহত থাকে, সে জন্য মানুষের সহযোগিতা প্রত্যাশা করে শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের যেন না বাড়ে। শিক্ষার্থীদের কল্যাণে এই বিবেচনা রেখে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, এই অনুরোধ করবো।’

/এসটিএস/এমআর/এমওএফ/

সম্পর্কিত

‘শিক্ষার্থী বা পরিবারের কেউ আক্রান্ত হলে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে’

‘শিক্ষার্থী বা পরিবারের কেউ আক্রান্ত হলে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে’

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

কওমি মাদ্রাসা খুলেছে, চলবে ‘কোয়ারেন্টিন সেন্টারের’ আদলে

উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

উদ্ভাবনের মাধ্যমে ইউজিসিতে কর্মরতদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান

প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

প্রাথমিকে শিক্ষার্থী উপস্থিতির তথ্য পাঠানোর নির্দেশ

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৫

রাজধানীর সবুজবাগ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাটির এজাহার গ্রহণ করেছেন আদালত।

রবিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির এজাহার পৌঁছায়। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত মামলাটির এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ অক্টোবর ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (১১ সেপ্টেম্বর) সবুজবাগ থানায় শ্লীলতাহানির অভিযোগে এক নারী চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

/এমএইচজে/এমএস/

সম্পর্কিত

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর ২ জনের স্বীকারোক্তি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর ২ জনের স্বীকারোক্তি

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

অস্ট্রেলিয়ায় বসে প্রতারণা করেন ঝালকাঠির রোজী

অস্ট্রেলিয়ায় বসে প্রতারণা করেন ঝালকাঠির রোজী

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণ

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলার এজাহার গ্রহণ

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

পুলিশ সদর দফতরে দু'দিনব্যাপী অপরাধ পর্যালোচনা সভা শুরু

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর ২ জনের স্বীকারোক্তি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর ২ জনের স্বীকারোক্তি

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা

অস্ট্রেলিয়ায় বসে প্রতারণা করেন ঝালকাঠির রোজী

অস্ট্রেলিয়ায় বসে প্রতারণা করেন ঝালকাঠির রোজী

রেইনট্রি ধর্ষণকাণ্ড: পাঁচ জনের যুক্তিতর্ক উপস্থাপন ১৯ সেপ্টেম্বর

রেইনট্রি ধর্ষণকাণ্ড: পাঁচ জনের যুক্তিতর্ক উপস্থাপন ১৯ সেপ্টেম্বর

‘পীর সাহেবের কাণ্ড দেখেন!’

পীর সিন্ডিকেটের ৪৯ মামলায় হয়রানির বিষয়ে হাইকোর্ট‘পীর সাহেবের কাণ্ড দেখেন!’

সরকারি হাসপাতালে রোগনির্ণয় যন্ত্র পড়ে থাকার ঘটনা তদন্তের নির্দেশ

সরকারি হাসপাতালে রোগনির্ণয় যন্ত্র পড়ে থাকার ঘটনা তদন্তের নির্দেশ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়

বিয়ে করে ইরাকে বিক্রি

বিয়ে করে ইরাকে বিক্রি

সর্বশেষ

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘এলপিজির দাম আদালতে নিষ্পত্তি হওয়াই ভালো’

‘এলপিজির দাম আদালতে নিষ্পত্তি হওয়াই ভালো’

সমাজ ও রাষ্ট্রবিরোধীদের নির্মূলের আহ্বান

সমাজ ও রাষ্ট্রবিরোধীদের নির্মূলের আহ্বান

রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

তৃতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেফতার

তৃতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেফতার

© 2021 Bangla Tribune