X
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৮ ভাদ্র ১৪২৮

সেকশনস

ভাড়াটিয়ার তথ্য: হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:৩২

হাইকোর্ট

রাজধানীতে বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের বিষয়ে পুলিশের জারি করা বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা হাইকোর্টের রুল আগামী ৩১ মে’র মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার (৭ এ্রপ্রিল) এ আদেশ দেন।

রুলটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চকে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, ‘আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।’

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ বিষয়ে বলেন, পুলিশের তথ্য সংগ্রহের বিরুদ্ধে করা রিট মামলায় যে রুল ইস্যু করা হয়েছিল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ মহামান্য আপিল বিভাগে আবেদন করেছিল যা আজ মাননীয় প্রধান বিচারপতির সমন্বয়ে ফুল বেঞ্চে শুনানি হয়েছে। নির্দিষ্ট বেঞ্চকে ৩১ মে’র মধ্যে নিস্পত্তি করার আদেশ দিয়ে আপিল খারিজ করে দিয়েছেন আদালত।

এর আগে গত ২৭ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ পুলিশের জারি করা বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে এক সপ্তাহের রুল জারি করেন। এই রুল স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এর আগে গত ১৩ মার্চ ঢাকা মহানগর এলাকায় বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে দায়ের করা অপর একটি রিট খারিজ করে দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

/ইউআই/এফএস/

সম্পর্কিত

শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা

শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা

জঙ্গিদের সুপথে ফেরানোর কার্যক্রম কেমন চলছে?

জঙ্গিদের সুপথে ফেরানোর কার্যক্রম কেমন চলছে?

আটকে গেলো বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিন

আটকে গেলো বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিন

‘এয়ারপোর্ট থেকে’ ফোন: পার্সেলের কথা শুনে টাকা খোয়াবেন না

‘এয়ারপোর্ট থেকে’ ফোন: পার্সেলের কথা শুনে টাকা খোয়াবেন না

ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৫

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব। জনগণকে ডিজিটাল প্রযুক্তির সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত করার পাশাপাশি প্রযুক্তির বিষয়ে শিক্ষিত করা অপরিহার্য। এ বিষয়ে সরকারের পাশাপাশি বিসিএস-সহ (বাংলাদেশ কম্পিউটার সমিতি) সংশ্লিষ্ট ট্রেডবডিগুলোকে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

শনিবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় বিসিএস কম্পিউটার সিটির প্রতিষ্ঠার ২২ বছর উপলক্ষে বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি আয়োজিত চার দিনব্যাপী অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে মোট মোবাইল ফোন ব্যবহারকারীর শতকরা ৩৫ ভাগ স্মার্টফোন ব্যবহার করেন। সারাদেশে ফোরজি নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সম্প্রসারিত হওয়ায় সহসাই স্মার্টফোনের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮৫ থেকে ৯০ ভাগে উন্নীত হবে বলে তিনি জানান। তিনি বলেন, ‌আমরা এ বছরেই ফাইজ-জি যুগে প্রবেশ করছি। আর প্রযুক্তির এই আধুনিক ভার্সনটি হবে ইন্ড্রাস্ট্রিয়াল পণ্য।

বিসিএস কম্পিউটার সিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিরা তিনি দেশের আধুনিক প্রযুক্তি পণ্যের হাব হিসেবে পরিচিত বিসিএস কম্পিউটার সিটিকে প্রচলিত ডিজিটাল পণ্যের পাশাপাশি আধুনিক ডিজিটাল ডিভাইসের হাব হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মোস্তাফা জব্বার কম্পিউটার জনপ্রিয় করতে সংবাদ মাধ্যমের ভূমিকা এবং বিসিএস-এর তৎকালীন নেতৃবৃন্দের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি তথ্য প্রযুক্তি বিকাশে জামিলুর রেজা চৌধুরী (জেআরসি) রিপোর্ট বাস্তবায়নে বিসিএস-এর অবদান তুলে ধরে বলেন, কমিটির ৪৫টি রিপোর্টের মধ্যে ২৮টি রিপোর্ট বাস্তবায়নে বিসিএস ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিএসএস সভাপতি শাহিদ-উল মুনীর, সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি প্রমুখ বক্তব্য রাখেন।

 

 /এইচএএইচ/আইএ/

সম্পর্কিত

‘ওরা বাংলাদেশকে খুন করতে পারেনি’

‘ওরা বাংলাদেশকে খুন করতে পারেনি’

ঢাবির জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

ঢাবির জন্মশতবার্ষিকী উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ

শিক্ষার্থীদের কলতানে মুখর হবে শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০০:০১

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আজ  রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে  শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। সকালে শিক্ষার্থীরা নিরাপদ শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। বিদ্যালয়ের  রুটিন অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী পাঠদান শুরু হবে। শ্রেণী পাঠদান শুরুর আগেই শিক্ষার্থীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করবেন শিক্ষকরা।

শিক্ষা প্রাতষ্ঠানে পাঠদান শুরুর প্রথম দিন রবিবার (১২ সেপ্টেম্বর) শ্রেণী কক্ষে  কার্যক্রমের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  এদিন সকাল ১০টায় তিনি রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে যাবেন। এরপর কলাবাগান লেক সার্কাস স্কুলে যাবেন শিক্ষামন্ত্রী।

করোনার সংক্রমণ বিস্তার রোধে দীর্ঘ দেড় বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর রবিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে সরাসরি শ্রেণী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।  সরকারের ওই নির্দেশনার আলোকে শারীরিক উপস্থিতিতে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। শ্রেণী কার্যক্রম প্রস্তুতি ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেণী কক্ষ। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শ্রেণী কার্যক্রম

২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের সপ্তাহের প্রতিদিন শ্রেণী পাঠদান অনুষ্ঠিত হবে।  অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা আসবে সপ্তাহে একদিন। শ্রেণী পাঠদানের রুটিন তৈরি করতে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে। ওই নির্দেশনায় প্রতিদিন নির্দিষ্ট শ্রেণীতে দু’টি ক্লাস করার লক্ষ্যে রুটিন তৈরির নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ১১ দফার মধ্যে ছিল—রুটিন এমনভাবে প্রস্তুত করতে হবে, যেন ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়। ওই নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত অ্যাসেম্বলি বন্ধ রাখার কথাও বলা হয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহের প্রত্যেক দিন শিক্ষা প্রতিষ্ঠানে আনা হবে। ওইদিন শিক্ষামন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রতিদিন সর্বোচ্চ ৪ ঘণ্টা বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

দেড় বছর পর শুরু হচ্ছে পাঠদান প্রাথমিকের শ্রেণী কার্যক্রম

রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহের প্রত্যেক দিন বিদ্যালয়ে যাবে। পঞ্চম শ্রেণীর সঙ্গে চতুর্থ শ্রেণী শনিবার, তৃতীয় শ্রেণী রবিবার, দ্বিতীয় শ্রেণী সোমবার এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা মঙ্গলবার বিদ্যালয়ে যাবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, প্রতি দিন দু’টি শ্রেণীর শ্রেণী কার্যক্রম চলবে সর্বোচ্চ তিন ঘণ্টা।  প্রতি দিন দুই শ্রেণীর তিনটি বিষয়ের পাঠদান অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রতি দিন শ্রেণী পাঠদান শুরুর আগে ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হবে।  এরপর সকাল ৯টা ৪০ মিনিট থেকে শুরু হবে শ্রেণী পাঠদান। এই সূচি নির্ধারিত থাকলেও ২০২১ সালের পাঠ-পরিকল্পনা অনুযায়ী, প্রথম চার দিন শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক ক্লাস নিতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার গাইডলাইন অনুযায়ী, ১৯টি নির্দেশনা দেওয়া হয় গত ৯ সেপ্টেম্বর। এতে  জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়।  কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান চলবে তাও উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের বসার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছিল স্বাস্থ্যবিধি মেনে।

ওই নির্দেশনা ছাড়াও জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থা নিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) জারি করা হয়। এতে শিক্ষা কর্মকর্তা,  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা মানতে বলা হয়।

স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় ১৬ দফা নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অফধিদফতর। এরপর শনিবার (১১ সেপ্টেম্বর) স্ট্যান্ডার্ড অপরেটিং প্রসিডিউরের (এসওপি) জারি করা হয়।  এতে অভিভাবকদের সঙ্গে মোবাইল ফোনে বা ভার্চুয়ালি যোগাযোগ করে অভিভাকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়।

সব প্রস্তুতির পর শনিবার (১১ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে, তবে সংক্রমণ বেড়ে গেলে আবারও বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি ও পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে।’

প্রসঙ্গত, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণার সঙ্গে নঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকেও দ্রুত সময়ের মধ্যে শারীরিক উপস্থিতিতে শ্রেণী কার্যক্রম শুরুর আহ্বান জানানো হয়।  

/এসএমএ/এপিএইচ/

সম্পর্কিত

ছাত্রাবাস খুলতে ১৪ নির্দেশনা

ছাত্রাবাস খুলতে ১৪ নির্দেশনা

প্রথম দিকে অল্প সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পরামর্শ

প্রথম দিকে অল্প সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার পরামর্শ

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ও খুলে দিতে অনুরোধ করবো: দীপু মনি

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ও খুলে দিতে অনুরোধ করবো: দীপু মনি

নারীকে অবহেলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না: শিক্ষামন্ত্রী

নারীকে অবহেলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না: শিক্ষামন্ত্রী

দ্বিতীয় ডোজের আওতায় এক কোটি ৩৬ লাখ মানুষ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৪

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৪২ লাখ ৬১ হাজার ৫৩৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ৫৩ হাজার ৫৪১ ডোজ। এখনও পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৬ লাখ ৫৭ হাজার ২৩৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৩৬ লাখ ৪ হাজার ৩০২ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৩ হাজার ৯৫৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৩১৮ জনকে। শনিবার ফাইজারের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ কাউকে দেওয়া হয়নি।

এছাড়া শনিবার সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৬ হাজার ১৬৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৭৩ জন। 

মডার্নার টিকা আজ  প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি, তবে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৯ হাজার ৬৫২ জনকে।

এছাড়া সারা দেশে এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৪৪৫ জন।

 

/এসও/এপিএইচ/

সম্পর্কিত

মুজিববর্ষে শতকোটি টাকায় বিদেশে ৫ স্কুল

মুজিববর্ষে শতকোটি টাকায় বিদেশে ৫ স্কুল

বেড়েছে মৃত্যু, শনাক্ত নেমেছে ৭ এর ঘরে

বেড়েছে মৃত্যু, শনাক্ত নেমেছে ৭ এর ঘরে

ছাত্রাবাস খুলতে ১৪ নির্দেশনা

ছাত্রাবাস খুলতে ১৪ নির্দেশনা

বড় চালানে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা

বড় চালানে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা

দ্বাদশ নির্বাচন ঘিরে দলীয় নেতাদের ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮

দ্বাদশ সংসদ নির্বাচনের আরও আড়াই বছর বাকি থাকলেও দলীয় নেতাদের নির্বাচনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় এ নির্দেশ দেন তিনি।

শনিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় আবারও নেতাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ৩টি নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। ওই সভায় উপস্থিত দলের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

নির্দেশনার মধ্যে রয়েছে, লিডারশিপ তৈরি, দল ও সরকার নিয়ে মিথ্যা প্রচারের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া এবং সরকারে উন্নয়ন কর্মকাণ্ড দেশের মানুষের কাছে বেশি করে তুলে ধরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বৈঠকে উপস্থিত থাকা এক নেতা বলেন, এই তিন বিষয়ে আওয়ামী লীগ পিছিয়ে রয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, যৌথ এ সভায় সাংগঠনিক আলোচনাই হয়েছে। সারাদেশ সফরের জন্য দলের পক্ষ থেকে যে ৮টা টিম করা হয়েছে, সেই টিমগুলোকে দ্রুত সময়ের ভেতরে মাঠে নেমে যেতে বলা হয়েছে। করোনার কারণে সাংগঠনিক কার্যক্রমে দল অনেক পিছিয়ে গেছে এ দাবিও করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা যেহেতু কমেছে, আমি চাই আপনারা সাংগঠনিক কাজ শুরু করেন।’

বৈঠকসূত্র জানায়, দলীয় সভাপতি বলেন, ‘আপনারা যখন সম্মেলনসহ সাংগঠনিক কাজে  বিভিন্ন এলাকায় যাবেন, তখন দলীয় নেতৃত্ব এমন লোকের হাতে তুলে দিবেন যারা দলের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য কাজ করে এবং দলের সঙ্গে সম্পৃক্ত।’

শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। দলের মূল লক্ষ্য তৃণমূলের সম্মেলন করা। দলকে আরও শক্তিশালী করতে হবে।  সম্মেলনের মধ্য দিয়ে লিডারশিপ তৈরি করেন। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ততই বিরোধী পক্ষের মিথ্যা প্রচার, অসত্য বক্তব্য ও গুজব বাড়বে। এগুলো মোকাবিলা করতে হবে। আপনারা যখন যেখানে যাবেন সবার কাছে দেশের উন্নয়নে সরকারের অবদান প্রচার করবেন। এছাড়া আগামী নির্বাচনে ইশতেহার প্রণয়নে ইকোনমি অ্যাক্টিভিটির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

/পিএইচসি/এমআর/

সম্পর্কিত

আমি চাই তোমাদের সঙ্গে থাকতে: প্রধানমন্ত্রী

আমি চাই তোমাদের সঙ্গে থাকতে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদারের আশা প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও জোরদারের আশা প্রধানমন্ত্রীর

কিছু লোক আশ্রয়ণের ঘর ভেঙে মিডিয়ায় প্রচার করেছে:  প্রধানমন্ত্রী

কিছু লোক আশ্রয়ণের ঘর ভেঙে মিডিয়ায় প্রচার করেছে:  প্রধানমন্ত্রী

মুজিববর্ষে শতকোটি টাকায় বিদেশে ৫ স্কুল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঁচটি দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্কুল চালানোর জন্য একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দেশে নতুন স্কুল স্থাপন হচ্ছে। অন্য দেশে বিদ্যমান স্কুলে অনুদান দেওয়া হচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসে কর্মরত বাংলাদেশিদের সন্তানরা পড়াশোনা করতে পারবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের সন্তানদের পড়াশোনার সুবিধার্থে গ্রিসের এথেন্স, সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম এবং বাহারাইনে এসব স্কুলের কাজ চলছে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে এই খরচের হিসাব দেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মুজিব শতবর্ষ উপলক্ষে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর কার্যক্রম এগিয়ে চলছে। করোনার কারণে গতিহীন হলেও এ কাজ এগিয়ে নেওয়া হবে।

সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে,‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল’ নামে এককভাবে কিংবা ক্ষেত্রে বিশেষে সংশ্লিষ্ট দেশের কোনও নেতার সঙ্গে যৌথ নামে স্কুল প্রতিষ্ঠার এই কার্যক্রম চলমান রয়েছে।

এ কাজে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ১০২ কোটি দুই লাখ ৬৭ হাজার ৫৫৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, গ্রিসের স্কুলের জন্য গত বছর ফেব্রুয়ারিতে ২৬ কোটি ২৪ লাখ ৬৭ হাজার ৫৫৮ টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। গ্রিসে বঙ্গবন্ধুর নামে সম্পূর্ণ নতুন একটি বিদ্যালয় হবে।

দুবাইয়ের রাস-আল-খাইমাহ শহরে বিদ্যমান ‘বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলের’ জন্য গত অর্থবছরে এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দূতাবাসের ২০ কোটি টাকা চাহিদার বিপরীতে এ বছর আরও এক কোটি টাকা দেওয়া হয়েছে। ওই স্কুলের নির্মিয়মান নতুন ভবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করতে হবে বলে শর্ত দেওয়া হয়।

বাহারাইনে বাংলাদেশি স্কুলে গত বছর ৪০ কোটি টাকা বরাদ্দের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। কার্যক্রম চলমান রয়েছে।

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনে ১৭ কোটি ৯২ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। স্কুল স্থাপনের জন্য দূতাবাস জমি নির্বাচন করেছে।

সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল স্থাপনের জন্য জমি কেনা ও ভবন নির্মাণ বাবদ ২০১৮ সালের ১৩ কোটি ৮৬ লাখ টাকার প্রাক্কলন অনুমোদন দেওয়া হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সবগুলো যে একেবারে নতুন স্কুল হবে তা নয়। কোনও কোনও দেশে সম্পূর্ণ নতুন বিদ্যালয় হচ্ছে। আবার কোথাও প্রবাসী বাংলাদেশিদের জন্য স্থাপিত বিদ্যমান বিদ্যালয়গুলোতে ভবন নির্মাণের জন্য অনুদান দেওয়া হচ্ছে।’

তিনি জানান, এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবাসী শ্রমিকদের পাশাপাশি প্রবাসে বসবাসরত  বাংলাদেশিদের সন্তানরা পড়াশোনার সুযোগ পাবে। এতে করে আমাদের সন্তানরা উপকৃত হবে।

/ইএইচএস/এপিএইচ/

সম্পর্কিত

দ্বিতীয় ডোজের আওতায় এক কোটি ৩৬ লাখ মানুষ

দ্বিতীয় ডোজের আওতায় এক কোটি ৩৬ লাখ মানুষ

ছাত্রাবাস খুলতে ১৪ নির্দেশনা

ছাত্রাবাস খুলতে ১৪ নির্দেশনা

বড় চালানে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা

বড় চালানে এলো সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা

বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনদলীয় জোটের কর্মসূচি

বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনদলীয় জোটের কর্মসূচি

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা

শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা

জঙ্গিদের সুপথে ফেরানোর কার্যক্রম কেমন চলছে?

জঙ্গিদের সুপথে ফেরানোর কার্যক্রম কেমন চলছে?

আটকে গেলো বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিন

আটকে গেলো বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিন

‘এয়ারপোর্ট থেকে’ ফোন: পার্সেলের কথা শুনে টাকা খোয়াবেন না

‘এয়ারপোর্ট থেকে’ ফোন: পার্সেলের কথা শুনে টাকা খোয়াবেন না

সাংবাদিক রোজিনা আজই মুক্তি পেতে পারেন

সাংবাদিক রোজিনা আজই মুক্তি পেতে পারেন

রোজিনাকে নিয়ে ফায়দা লুটতে চায় দেশবিরোধীরা: তথ্যমন্ত্রী

রোজিনাকে নিয়ে ফায়দা লুটতে চায় দেশবিরোধীরা: তথ্যমন্ত্রী

রোজিনার গ্রেফতারে জাতিসংঘের উদ্বেগ

রোজিনার গ্রেফতারে জাতিসংঘের উদ্বেগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করেছেন সাংবাদিকরা

সাবেক ডিসি সুলতানাসহ তিন ম্যাজিস্ট্রেটকে বরখাস্তের জন্য আইনি নোটিশ

সাবেক ডিসি সুলতানাসহ তিন ম্যাজিস্ট্রেটকে বরখাস্তের জন্য আইনি নোটিশ

খালেদা জিয়ার বিষয়ে যা মতামত দিলো আইন মন্ত্রণালয়

খালেদা জিয়ার বিষয়ে যা মতামত দিলো আইন মন্ত্রণালয়

সর্বশেষ

ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা

ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা

স্বাধীনতার দাবিতে কাতালানদের বিক্ষোভ

স্বাধীনতার দাবিতে কাতালানদের বিক্ষোভ

৯/১১ হামলার ২০ বছর: চোখের জলে নিহতদের স্মরণ

৯/১১ হামলার ২০ বছর: চোখের জলে নিহতদের স্মরণ

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

© 2021 Bangla Tribune