X
রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৮ ভাদ্র ১৪২৮

সেকশনস

অর্থ আত্মসাৎ মামলা

চূড়ান্ত বিচারে সাবেক রাষ্ট্রদূত নাজিমের সাজা বহাল

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১২:৪৭

রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায়ে সাবেক রাষ্ট্রদূত এ কে এম নাজিমউল্লাহ চৌধুরীকে হাইকোর্টের দেওয়া তিন বছরের সাজা বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি  থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিভিত্তিতে আরব আমিরাতে রাষ্ট্রদূত নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময় অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নাম করে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা তিনি আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।
পরবর্তীতে এ বিষয়ে ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। একই বছর ৬ নভেম্বর বিচারিক আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ২২ লাখ টাকা জরিমানা করেন। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট তার সাজা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর কারাদণ্ড ও ৬ লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ধার্য করেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী। শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের সাজা বহাল রাখেন। 

/ইউআই  /এপিএইচ /

সম্পর্কিত

বিয়ে করে ইরাকে বিক্রি

বিয়ে করে ইরাকে বিক্রি

বিহারি ক্যাম্পে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

বিহারি ক্যাম্পে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

পল্টনে বৃদ্ধার লাশ উদ্ধার

পল্টনে বৃদ্ধার লাশ উদ্ধার

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:৪০

এডিস মশার আক্রমণ থেকে নিজেদের রক্ষায় শিক্ষার্থীদের ফুল হাতার শার্ট এবং ফুল প্যান্ট পরে ক্লাসে যেতে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা ফুল প্যান্ট-শার্ট পরে স্কুলে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও এ পরামর্শ দেওয়া হয়েছে।’ শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে একাত্তর টিভির নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম জানান, রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে ক্র্যাশ প্রগ্রাম হাতে নেন তারা। ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করেন। স্কুল ও কলেজ ক্যাম্পাস মশা মুক্ত করার জন্য এ প্রগ্রাম।’

অতিথিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উত্তর সিটি করপোরেশন এলাকার ৬৫০টি স্কুলে যাওয়া হয়েছে। এর মধ্যে ২০ শতাংশের বেশি স্কুল এলোমেলো ছিল। আমি তাদের বলেছি এটা ঠিক করতে। তারা বলেছে, আজকের মধ্যে করে দেবে। আমি তাদের রিপোর্ট দিতে বলেছি।’

অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফারজানা রূপা। অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া ডেঙ্গু বিশেষজ্ঞ এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ  গোলাম ফারুকও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশের স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল-কলেজগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কতটুকু সুরক্ষিত থাকবে বা তাদের সুরক্ষার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এসব বিষয় নিয়ে আজকের একাত্তর জার্নালের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা বলেন, ‘এইবার আসলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবা-মায়ের যদি উদ্বেগ দেখেন, সহ্য করা খুব কঠিন। কারণ তারা মনে করে তাদের বাচ্চা বাঁচবে কিনা। দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন। এর থেকে বেরিয়ে আসা দরকার।’

মোহাম্মদ শহীদুল্লা বলেন, ‘ডেঙ্গুতে শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা নিধন সবচেয়ে বেশি দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে—এ কথা আমরা আগেই বলেছিলাম। সেটা করা হচ্ছে। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ডিজিকে ধন্যবাদ। তবে শুধু লার্ভা নিধন করলে হবে না। মশা জন্মানোর পর তা যেন কামড়াতে না পারে এ জন্য ক্লাস শুরুর আগে রুম স্প্রে করতে হবে। ক্লাস রুমে যেন পর্যাপ্ত আলো থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে। আলোর ওপর এডিস মশার আনাগোনা নির্ভর করে। ফুল হাতা জামা ও প্যান্ট পরতে হবে।’  

তিনি আরও বলেন, ‘করোনার মতো শিশুদের মধ্যে অন্যরোগ থাকলে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। যেসব শিশুদের করোনা বা ক্যানসার আছে তাদের মৃত্যু ঝুঁকি বেশি।’

 

/আইএ/

সম্পর্কিত

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

প্রাথমিকে প্রথম ৪ দিন প্রস্তুতিমূলক ক্লাস

প্রাথমিকে প্রথম ৪ দিন প্রস্তুতিমূলক ক্লাস

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

স্কুল খুলছে, নতুন জুতা লাগবেই 

স্কুল খুলছে, নতুন জুতা লাগবেই 

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০২:১১

দেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ডেঙ্গু বিশেষজ্ঞ এবং কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা। তিনি বলেন, ‘এইবার আসলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। ঢাকা শিশু হাসপাতালসহ বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবা-মায়ের যদি উদ্বেগ দেখেন, সহ্য করা খুব কঠিন। কারণ তারা মনে করে তাদের বাচ্চা বাঁচবে কিনা। দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন। এর থেকে বেরিয়ে আসা দরকার।’

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে একাত্তর টিভির নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফারজানা রূপা। অতিথি হিসেবে যুক্ত ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ  গোলাম ফারুকও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন বন্ধ থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে স্কুল-কলেজ খুলে দেওয়া হচ্ছে। করোনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে খোলা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে স্কুল-কলেজগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা কতটুকু সুরক্ষিত থাকবে বা তাদের সুরক্ষার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে—এসব বিষয় নিয়ে আজকের একাত্তর জার্নালের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লা অনুষ্ঠানে বলেন, ‘ডেঙ্গুতে শিশুদের মৃত্যু ঝুঁকি বেশি। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে লার্ভা নিধন সবচেয়ে বেশি দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে—এ কথা আমরা আগেই বলেছিলাম। সেটা করা হচ্ছে। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ডিজিকে ধন্যবাদ। তবে শুধু লার্ভা নিধন করলে হবে না। মশা জন্মানোর পর তা যেন কামড়াতে না পারে এ জন্য ক্লাস শুরুর আগে রুম স্প্রে করতে হবে। ক্লাস রুমে যেন পর্যাপ্ত আলো থাকে সেদিকে দৃষ্টি দিতে হবে। আলোর ওপর এডিস মশার আনাগোনা নির্ভর করে। ফুল হাতা জামা ও প্যান্ট পরতে হবে।’  

তিনি বলেন, ‘করোনার মতো শিশুদের মধ্যে অন্যরোগ থাকলে ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বেশি থাকে। যেসব শিশুদের করোনা বা ক্যানসার আছে তাদের মৃত্যু ঝুঁকি বেশি।’

/আইএ/

সম্পর্কিত

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

উজানে কমছে বৃষ্টি, নামতে শুরু করেছে নদীর পানি

উজানে কমছে বৃষ্টি, নামতে শুরু করেছে নদীর পানি

শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীরা দেরিতে এসে আগে যান

শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীরা দেরিতে এসে আগে যান

বিয়ে করে ইরাকে বিক্রি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৬

লিটন মিয়া। প্রায় তিন দশক আগে উচ্চমাধ্যমিক পাস করেন। দেশের একটি সরকারি হাসপাতালে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতেন। অনৈতিক কর্মকাণ্ডের কারণে সেখান থেকে চাকরিচ্যুত হন। এরপর চলে যান ইরাকে। সেখানে গিয়ে নিজেকে চিকিৎসক পরিচয় দেন। দেশে বিভিন্ন জায়গায় সেই পরিচয়ে বিয়ে করেন ছয়টি। বিয়ে করে এসব নারীদের ইরাকে চাকরি দেওয়ার কথা বলে বিক্রি করে দিতেন। অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন এই নারী পাচারকারী। 

কে এই লিটন মিয়া?

১৯৯২ সালে ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করেন লিটন মিয়া। দেশের সরকারি একটি সরকারি হাসপাতালে মেডিক্যাল অ্যাসিসটেন্ট হিসেবে চাকরি শুরু করেন। মিথ্যা প্ররোচনা ও অনৈতিক কাজের জন্য সেখান থেকে তার চাকরি চলে যায়।

২০০২ সালে লিটন ইরাকে যান। এসময় নিজেকে ইরাকের বাগদাদে একটি স্বনামধন্য হাসপাতালে চাকরি করতেন বলে দেশে পরিচয় দিতেন। পরবর্তীতে কয়েকজন মিলে ইরাকে নারী পাচার সিন্ডিকেট গড়ে তুলেন। লিটন মধ্যপ্রাচ্য থেকে ২০১৩ সালের দিকে ইতালি চলে যান। ২০১৮ সাল পর্যন্ত সেখানে ছিলেন। এসময় ইরাক, দুবাই তার আসা যাওয়া ছিল।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার উত্তরা থেকে র‌্যাব লিটন মিয়া ও তার সহযোগী আজাদকে গ্রেফতার করে।

যেভাবে নারীদের পাচার করা হতো

লিটন দেশের নারীদের সঙ্গে প্রথমে বিভিন্ন মাধ্যমে পরিচয় হতেন। তার দেশি সিন্ডিকেটও নারীদের বিদেশে পাঠানোর কথা বলে তার সঙ্গে পরিচয় করিয়ে দিতো। তাদের কাছে নিজেকে চিকিৎসক পরিচয় দিতেন লিটন। মোবাইল ফোন, টেলিফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সখ্যতা গড়ে তুলতেন। এরপর ইরাকে মেডিক্যালে চাকরির প্রলোভন দেখাতেন। এভাবে সখ্যতা গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। কখনও টেলিফোনে, কখনও দেশে এসে সরাসরি বিয়ে করতেন। এভাবে অন্তত ছয়জনকে বিয়ে করেন। এরপর তাদের টুরিস্ট ভিসায় দুবাই এবং দুবাই থেকে ইরাকে নিয়ে যেতেন লিটন। এদের মধ্যে পাঁচজনকে ইরাকে পাচার করে বিক্রি করে দিয়েছেন।

বিশেষ করে বিউটি পার্লারের কাজ জানা নারী ও নার্সিং পেশায় নিয়োজিত নারীদের পাচার করেছেন লিটন। বিদেশের হাসপাতাল, বিউটি পার্লার ও সুপারশপে চাকরির প্রলোভনে নারীদের পাচার করতো লিটনের চক্র।

ইরাক, দুবাইসহ বিভিন্ন দেশে নিয়ে জিম্মি করে দেশে থাকা ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

ইরাক ও দুবাইসহ বিভিন্ন দেশে এই সিন্ডিকেটের একাধিক সেফহাউজ রয়েছে। এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে তারা তারা পাচার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

ভুক্তভোগীদের বক্তব্য

সর্বশেষ পাচার হওয়া এক নার্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ইরাকে পাচার করে বিক্রি করা হয়েছিল। সেখানে একটি সেফ হাউজে রাখা হয়েছিল। সেই সেফহোমে আরও ১৫-২০ নারীকে দেখেছি। যাদের পাচার করে সেখানে নেওয়া হয়েছে।’

সেফ হাউজ থেকে পালিয়ে যাওয়ার পর এই নারী ইরাকের একটি হাসপাতালে চাকরি করতেন। লিটন তাকে বিয়ে করে ইরাকে নিয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে পালিয়ে দেশে ফিরে আসেন।

আজাদ

লিটনের অন্যতম সহযোগী আজাদ

লিটনের অন্যতম সহযোগী আজাদ। র‌্যাব শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে মিরপুর থেকে তাকেও গ্রেফতার করা হয়। আজাদ দেশেই সিন্ডিকেটটির পরিচালনা করতেন। দেশে তার প্রতিষ্ঠানের মাধ্যমেই এসব নারী-পুরুষকে পাচার করা হয়েছে। তিনি নারীদের পাসপোর্ট প্রস্তুত, টাকা নেওয়াসহ বিভিন্ন বিষয় দেখতেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিলাসবহুল প্রাইভেট করা, বিয়ার, দেশি-বিদেশি জাল টাকা, পাসপোর্ট ও বিভিন্ন সিল।

র‌্যাবের বক্তব্য

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, নারীদের মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে বিক্রি করে দেওয়া হতো। চক্রের দশজন সদস্যের মধ্যে সাতজন ইরাকসহ মধ্যপ্রাচ্যে আর বাকিরা দেশে এই কাজ করছিল। তিন থেকে চার লাখ টাকার বিনিময়ে এসব নারীদের চাকরির আশ্বাসে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়া হতো। মানব পাচারের প্রথম ধাপে ট্যুরিস্ট ভিসায় দুবাই এরপর ভিজিট ভিসার মাধ্যমে ইরাকে নেওয়া হতো। চক্রটি ৩০-৪০ জন নারীকে পাচার করেছে।

গ্রেফতারকৃত লিটন মিয়া ২০১৯ সালের পর আর ইরাকে যেতে পারেননি। সর্বশেষ দেশেই বালুর ব্যবসাসহ সাধারণ মানুষের প্রতারণা করে আসছিলেন। ভুক্তভোগী কয়েকজন নারী দেশে ফিরে তার বিরুদ্ধে অভিযোগ দিলে র‌্যাব তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

/এমআর/

সম্পর্কিত

বিহারি ক্যাম্পে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

বিহারি ক্যাম্পে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

পল্টনে বৃদ্ধার লাশ উদ্ধার

পল্টনে বৃদ্ধার লাশ উদ্ধার

‘বিনা অপরাধে জেল খেটেছি, স্বাভাবিক জীবনে ফিরতে চাই’

‘বিনা অপরাধে জেল খেটেছি, স্বাভাবিক জীবনে ফিরতে চাই’

প্রাথমিকে প্রথম ৪ দিন প্রস্তুতিমূলক ক্লাস

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

শিক্ষার্থী বরণের মধ্য দিয়ে রবিবার (১২ সেপ্টেম্বর) দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হবে শ্রেণি পাঠদান।  দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান পুরাপুরি খুলে দেওয়ার পর শ্রেণি কার্যক্রম পরিচালনার চিত্র আগের যেকোনও সময়ের চেয়ে ভিন্নতর করা হচ্ছে। সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন প্রাথমিক শিক্ষার্থীদের ঘিরে। প্রাথমিকে প্রথম চারদিনের রুটিনে শ্রেণি পাঠদানের উল্লেখ থাকলেও বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীদের শুধু প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হবে। শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতেই এই আয়োজন করা হচ্ছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, রুটিনে শ্রেণি পাঠদান রয়েছে। সরাসরি শ্রেণি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন। সে কারণে প্রথম চারদিন প্রস্তুতিমূলক ক্লাস নেবেন শিক্ষকরা। শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে তারপর ক্লাস নিতে হবে।  ক্লাসের প্রথমেই তাদের কোভিড-১৯ বিষয়ে সচেতন করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, শ্রেণি পাঠদানের আগেই শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থী ও তার পরিবারের স্বাস্থ্য সচেতনতা বিষয় নিয়ে মোবাইল বা ভার্চুয়াল মাধ্যমে আলোচনা করেছেন এবং  করবেন।  শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনা নেওয়ায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যালয় প্রবেশের সময় থেকে বাসায় ফেরা পর্যন্ত প্রত্যেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মুখে মাস্ক থাকবে। এটি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এবং অন্য সময় অভিভাবকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

রুটিন অনুযায়ী প্রথম দিন রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার আগেই প্রাথমিকের পঞ্চম শ্রেণি এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাবে।  প্রতিষ্ঠানের গেটে শিক্ষার্থীদের বরণ করে শিক্ষকরা শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্বে বেঞ্চে বসাবেন।  জিগজ্যাগ বা ইংরেজি বর্ণ জেড আকারে বেঞ্চ সাজানো হয়েছে। এক বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসানো হবে।  শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার নিজ আসনে বসার পর প্রথম ১০ মিনিট কোভিড-১৯ বিষয়ে আলোচনা করবেন শ্রেণি শিক্ষক। তারপর সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম ক্লাস অনুষ্ঠিত হবে। তবে রুটিনে যাই থাকুক প্রথম দিন রেজিস্ট্রার  তৈরি ও হালফিল করা ও শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা। পরের তিনদিনও শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হবে।

বিরতিহীনভাবে প্রাথমিকের দুই শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে শেষ করা হবে। তবে দ্বিতীয় শিফট থাকলে বেলা সোয়া ১টায় শুরু করে সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে শেষ করতে হবে।

প্রাথমিকের রুটিন অনুযায়ী সপ্তাহের প্রত্যেক দিন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে। পঞ্চম শ্রেণির সঙ্গে শনিবার চতুর্থ শ্রেণি, রবিবার তৃতীয় শ্রেণি, সোমবার দ্বিতীয় শ্রেণি এবং মঙ্গলবার প্রথম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসবে।  ফলে প্রথম চারদিনই নতুন শিক্ষার্থীর আগমন হবে বিদ্যালয়ে। ২০২১ সালের বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী এই চারদিন পর্যায়ক্রমে প্রত্যেক শ্রেণির রেজিস্টার তৈরি হবে এবং প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হবে। এরপর থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে। তবে প্রত্যেক দিনই প্রথম শ্রেণি কার্যক্রমের শুরুতে প্রথম ১০ মিনিট কোভিড-১৯ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরুর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মানার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ মানতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভিন্ন আগের জারি করা নির্দেশনা, স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনাসহ প্রয়োজনীয় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এমআর/

সম্পর্কিত

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শিক্ষার্থী বরণের মধ্য দিয়ে শ্রেণি পাঠদান শুরু হচ্ছে রবিবার

শিক্ষার্থী বরণের মধ্য দিয়ে শ্রেণি পাঠদান শুরু হচ্ছে রবিবার

ক্লাস শুরুর আগেই অধিদফতরের নতুন নির্দেশনা

ক্লাস শুরুর আগেই অধিদফতরের নতুন নির্দেশনা

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটকে জমি দিলো প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৮

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৩ দশমিক ৩৮ একর জমি দিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটকে এই জমি দেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে শনিবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এবং মানিকগঞ্জ জেলায় প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সরেজমিন পরিদর্শন করে।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে পরিদর্শনকালে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স.ম. রেজাউল করিম এবং স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

কমিটি মানিকগঞ্জে প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জমি সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে এবং স্টেডিয়ামটির নির্মাণ কাজ চলতি অর্থবছরে শুরু করবে বলে জানানো হয়।

মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্টেডিয়ামটির নাম ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ নামকরণের জন্য কমিটি সুপারিশ করে।

 

/ইএইচএস/এপিএইচ/

সম্পর্কিত

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

উজানে কমছে বৃষ্টি, নামতে শুরু করেছে নদীর পানি

উজানে কমছে বৃষ্টি, নামতে শুরু করেছে নদীর পানি

শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীরা দেরিতে এসে আগে যান

শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীরা দেরিতে এসে আগে যান

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিয়ে করে ইরাকে বিক্রি

বিয়ে করে ইরাকে বিক্রি

বিহারি ক্যাম্পে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

বিহারি ক্যাম্পে অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

মানবপাচারে জড়িত লিটন ও আজাদ গ্রেফতার

পল্টনে বৃদ্ধার লাশ উদ্ধার

পল্টনে বৃদ্ধার লাশ উদ্ধার

‘বিনা অপরাধে জেল খেটেছি, স্বাভাবিক জীবনে ফিরতে চাই’

পীর সিন্ডিকেটের অর্ধশত মামলায় হয়রানি‘বিনা অপরাধে জেল খেটেছি, স্বাভাবিক জীবনে ফিরতে চাই’

‘৭০ ভাগ’ বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন নারীরা, কারণ খোঁজার তাগিদ

‘৭০ ভাগ’ বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন নারীরা, কারণ খোঁজার তাগিদ

জামায়াতের আরও দুই নেতাকর্মী ৪ দিনের রিমান্ডে

জামায়াতের আরও দুই নেতাকর্মী ৪ দিনের রিমান্ডে

শরিয়াহভিত্তিতে লাভের কথা বলে প্রতারণা করতেন রাগিব আহসান

শরিয়াহভিত্তিতে লাভের কথা বলে প্রতারণা করতেন রাগিব আহসান

জেএমবির শীর্ষ নেতা উজ্জ্বল মাস্টার ৩ দিনের রিমান্ডে

জেএমবির শীর্ষ নেতা উজ্জ্বল মাস্টার ৩ দিনের রিমান্ডে

রাজধানীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত: চালক গ্রেফতার

রাজধানীতে গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহত: চালক গ্রেফতার

সর্বশেষ

ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা

ইরবিল বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা

স্বাধীনতার দাবিতে কাতালানদের বিক্ষোভ

স্বাধীনতার দাবিতে কাতালানদের বিক্ষোভ

৯/১১ হামলার ২০ বছর: চোখের জলে নিহতদের স্মরণ

৯/১১ হামলার ২০ বছর: চোখের জলে নিহতদের স্মরণ

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

শিক্ষার্থীদের ফুল শার্ট-প্যান্ট পরে ক্লাসে যেতে বললেন মেয়র আতিক

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

‘দিস ইজ ভেরি পেইনফুল সিচুয়েশন’

© 2021 Bangla Tribune