X
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২৯ ভাদ্র ১৪২৮

সেকশনস

বিলুপ্ত ছিটমহলগুলোয় শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৬:৩১

পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারি জেলার বিলুপ্ত ছিটমহলে শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে পঞ্চগড় শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার  নাগরিক অধিকার সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিট এসব কর্মসূচি পালন করে।
বেলা ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড় এলাকায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিলুপ্ত ছিটমহলের স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন।
এ সময় নাগরিক অধিকার সমন্বয় কমিটির আহ্বায়ক মো. মইনুল হক, সদস্য মো. সিরাজুল ইসলাম, মো. মফিজার রহমান, হাফিজউদ্দিন (লালমনিরহাট), আ স ম নুরুজ্জামান, মো. গিয়াস উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বাংলাদেশের ভেতরে থাকা বিলুপ্ত ১১১টি ছিটমহলের বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় দ্রুত পাঠদান অনুমতি, মঞ্জুরি ও প্রতিষ্ঠানগুলোর দ্রুত এমপিওভুক্তকরণের দাবি জানান।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডলের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ৩১ জুলাই রাতে বাংলাদেশের ১১১টি ছিটমহলের অধিবাসীরা বাংলাদেশি হিসেবে স্বীকৃতি পায়।  এর পরপরই বিলুপ্ত ছিটমহলগুলোতে শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে স্কুল-কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে পাঠদান অনুমতি, মঞ্জুরি, উপবৃত্তির তালিকাসহ এমপিওভুক্তি করা হয়নি। বিলুপ্ত ছিটবাসীদের এসব দাবি মেনে নিতে নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করে।

নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় ২৮টি, কুড়িগ্রামে আটটি, লালমনিরহাটে ৯টি এবং নীলফামারী জেলায় একটি স্কুল-কলেজ ও মাদ্রাসা স্থাপন করা হয়।

/বিটি/

সম্পর্কিত

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

নদীতে গোসলে নেমে প্রাণ গেলো ২ শিশুর

নদীতে গোসলে নেমে প্রাণ গেলো ২ শিশুর

পেঁয়াজের কেজি ২৫ টাকা!

পেঁয়াজের কেজি ২৫ টাকা!

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩১

নির্যাতনের শিকার আড়াই বছরের শিশু মরিয়ম আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সৎমায়ের মারাত্মক নির্যাতনের  শিকার হওয়ার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এক মাস শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শিশু মরিয়ম ময়মনসিংহ জেলার পাগলা থানার বাঁশিয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে। মোস্তফা দুবাই প্রবাসী।

শিশুটির সৎমা আলিফা আক্তার রিপা (৩০) মাগুরা জেলার সদর উপজেলার ধনপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের মেয়ে। গত ১৪ আগস্ট শিশুটির দাদা আফাজ উদ্দিন তাকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। স্বামীর কাছ থেকে একটি বহুতল পাকা ভবন লিখে নিতে লোভের কারণে সৎমা শিশুটিকে নির্যাতন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির দাদা জানান, তার ছেলে মোস্তফা কামালকে গত ১৩ বছর যাবৎ দুবাই প্রবাস যাপন করছেন। প্রবাসের উপার্জিত অর্থ দিয়ে মোস্তফা কামাল গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় ১৪ শতক জমি কেনেন। সেখানে তিনি পাঁচতলা ভবন নির্মাণ করেন। আট বছর আগে সাবিনা ইয়াছমিন নামে এক নারীকে পারিবারিকভাবে বিয়ে করেন মোস্তফা। তাদের সংসারে শিশু মরিয়ম আক্তারের জন্ম হয়। শিশুটি জন্মের পর দুবাই প্রবাসকালে অভিযুক্ত আলিফা আক্তার রিপার সঙ্গে মোস্তফা কামালের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রিপাও বেশ কয়েক বছর দুবাই প্রবাসী ছিলেন। ওই সম্পর্ক পরে বিয়েতে গড়ায়। তারা উভয়ে দেশে ফেরেন। সম্পর্কে হওয়ার পর রিপা মোস্তফার প্রথম স্ত্রী সাবিনাকে ত্যাগ করাসহ একাধিক শর্ত দেন। তার চাপে সব শর্তে মোস্তফা রাজী হয়ে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান। ওই সময় শিশু মরিয়মের বয়স ছিল চার মাস। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর রিপাকে বিয়ে করেন মোস্তফা কামাল। বিয়ের পর ছয় মাস আগে আড়াই বছরের শিশুকে দ্বিতীয় স্ত্রীর কাছে রেখে আবার দুবাই চলে যান তিনি। এরপর শিশুটির পায়ুপথ ও যৌনাঙ্গে নানাভাবে নির্যাতন শুরু করেন রিপা। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছিল। নির্যাতনে পায়ুপথ ও যৌনাঙ্গে সংক্রমণ তৈরি হয়ে তা ছড়িয়ে পড়েছিল পুরো শরীরে। চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচারও করেছিলেন। অভিযুক্ত সৎমা আলিফা আক্তার রিপা জেল হাজতে রয়েছেন। লাশের ময়নাতদন্ত শেষে যত দ্রুত সম্ভব মামলার অভিযোগপত্র দেওয়া হবে।’

/এমএএ/

সম্পর্কিত

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

দ্বিতীয় ডোজ না নিয়েও সনদ গ্রহণের ঘটনা তদন্তে কমিটি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ না নেওয়া ৮৫৮ জনের সনদ গ্রহণের ঘটনায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ জানান, এ ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিটি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার চম্পক কিশোর সাহা সুমনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন– মেডিক্যাল অফিসার ইমরান আহমেদ চৌধুরী, প্রধান অফিস সহকারী সিরাজুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট গণটিকা কর্মসূচিতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এসে সাত হাজার ৭৯০ জন প্রথম ডোজ নিয়েছিলেন। এর ঠিক এক মাস পর ৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দ্বিতীয় ডোজ গ্রহণ করেন ছয় হাজার ৯৩২ জন। ওইদিন টিকা নিতে আসেননি প্রথম ডোজ নেওয়া ৮৫৮ জন। সেদিন দ্বিতীয় ডোজ নিতে আসা কিছু মানুষের কার্ডের কিউআর কোড স্ক্যান করা সম্ভব হয়নি। ফলে কারা টিকা নিয়েছেন তা শনাক্ত করা যায়নি। এর ফলে প্রথম ডোজ নেওয়া সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে মর্মে মেসেজ পাঠানো হয়েছে। এর মধ্যে উপজেলার ১৩ ইউনিয়নের দ্বিতীয় ডোজ না নেওয়া ৮৫৮ জনের কাছেও একই মেসেজ পৌঁছে। তারা অনেকেই দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ না করেই সনদ ডাউনলোড করে নিয়েছেন। বিষয়টি জানাজানি হলে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ‘দ্বিতীয় ডোজ গ্রহণ না করেই যাদের ফোনে মেসেজ গেছে তাদের আমরা চিহ্নিত করেছি। তাদের মধ্যে অধিকাংশই ইতোমধ্যে টিকা গ্রহণ করেছেন। এছাড়া এ ঘটনা শুধুই ভুল নাকি অন্য কিছু সেটি জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে এক সপ্তাহের ভেতরে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

 

/এমএএ/

সম্পর্কিত

মৌলভীবাজারে প্রথমদিন উপস্থিতি কম

মৌলভীবাজারে প্রথমদিন উপস্থিতি কম

দেশে দক্ষ জনশক্তির অভাব: পরিকল্পনামন্ত্রী

দেশে দক্ষ জনশক্তির অভাব: পরিকল্পনামন্ত্রী

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, গুলিবিদ্ধ ৫

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১, গুলিবিদ্ধ ৫

ময়মনসিংহে ফের বেড়েছে শনাক্তের হার

ময়মনসিংহে ফের বেড়েছে শনাক্তের হার

৪ শিশুকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ইমাম হাসান-৫ লঞ্চ থেকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে চার শিশুকে ফেলে দেওয়ার অভিযোগে লঞ্চটির অজ্ঞাত স্টাফদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের পরিদর্শক মো. লুৎফর রহমান।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাজীব খান বলেন, ‘লঞ্চের অজ্ঞাত স্টাফদের এ মামলার আসামি করা হয়েছে। মামলার তদন্ত করবে মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশন।’

এ ঘটনায় উদ্ধার হওয়া দুই শিশু হলো- মেহেদুল হাসান (১৩), সাকিব হাসান (১৩)। ঘাটে পাওয়া অপর দুই শিশু হলো- তারিকুল ইসলাম(১০), সিয়াম (১৩)।

এর মধ্যে সাকিব নোয়াখালীর বেগমগঞ্জ থানার আবুল কাশেমের ছেলে, মেহেদুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাঁনপুর গ্রামের মো. শরীফের ছেলে, সিয়াম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার খামার বদুয়া গ্রামের ইমাম হোসেনের ছেলে এবং কুমিল্লার মুন্সীরহাট গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তরিকুল। তারা ঢাকার সদরঘাট এলাকায় থাকে। লঞ্চে পানি বিক্রি ও বোতল সংগ্রহের কাজে জড়িত।

উল্লেখ্য, শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সীমানাধীন মেঘনা নদীতে শিশুদেরকে ফেলে দেওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, ‘মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি স্পিডবোটে মেঘনা নদীতে অবস্থানকালে দুই শিশুকে ভাসতে দেখে এগিয়ে উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে যাই। তাদেরকে লঞ্চঘাটে আনা হলে আরও দুই শিশুকে টার্মিনালে পাওয়া যায়। এরা উদ্ধার দুই শিশুর সঙ্গে লঞ্চে ছিল। তারা অন্য নৌযানের সহায়তায় ঘাটে আসে। ভাড়ার টাকা না থাকায় লঞ্চের স্টাফরা তাদেরকে মাঝ নদীতে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ শিশুদের। এরপর ঢাকা-সদরঘাটগামী এমভি আল-বোরাক লঞ্চে তাদের তুলে দেওয়া হয়।’

এদিকে, অভিযুক্ত লঞ্চের স্টাফরা অভিযোগ অস্বীকার করেছে। ইমাম হাসান-৫ লঞ্চের মাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুরা স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিলে যাত্রীরা আমাদেরকে অবগত করেন। কিন্তু কতজন ঝাঁপ দিয়েছে তা জানি না। বড় বড় লঞ্চগুলো যখন ঘাটগুলোর সামনে দিয়ে যায় তখন স্থানীয় ট্রলারগুলো লঞ্চের গায়ে ভিড়ে। এ সময় যাত্রীরা ওঠানামা করেন। মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছ দিয়ে যাওয়ার সময় দুই শিশু ট্রলার দেখতে না পেয়ে কিছুদূর সামনে যাওয়ার পর ঝাঁপ দেয়। তারা ভেবেছিল ট্রলার এসে তাদেরকে নিয়ে যাবে। এ লঞ্চ মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে না।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে ফেলে দেওয়া হয়নি। এছাড়া এসব শিশু পানি বিক্রেতার কাছ থেকে ভাড়া নেওয়া হয় না। লঞ্চঘাট থেকে প্রায় ১৫০ ফুট দূরত্ব দিয়ে যাচ্ছিল লঞ্চটি।’ তারা সাঁতরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল বলে দাবি তার।

/এফআর/

সম্পর্কিত

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

সৎমায়ের নির্যাতনের শিকার শিশুর হাসপাতালে মৃত্যু

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গাজীপুরে মাদক বিক্রির সময় রোহিঙ্গাসহ গ্রেফতার ২

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

ফেল করেও পাসের দাবিতে অনশন

ফেল করেও পাসের দাবিতে অনশন

কুমিল্লায় খোলেনি ৮ শিক্ষা প্রতিষ্ঠান, দরজায় ঝুলছে তালা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

দেড় বছর বন্ধ থাকার পর কুমিল্লার হোমনায় খোলেনি শিশুদের আটটি বিদ্যালয়। রবিবার (১২ সেপ্টেম্বর) সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এসব প্রতিষ্ঠানে দরজায় তালা ঝুলতে দেখে গেছে। সংশ্লিষ্টদের দাবি, আর্থিক সংকটে সেগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো– আয়েশা শিশু নিকেতন, মণিপুর এসএমএম মডেল স্কুল, মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুল, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, শ্রীপুর আইডিয়াল স্কুল, আমেনা মেমোরিয়াল কেজি স্কুল, জোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং শামসুল হক মডেল স্কুল অ্যান্ড কলেজ। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বর্তমানে বেকার অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন বলে জানা গেছে।

জোহরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. মাহমুদুল হাসান সাগর জানান, তার প্রতিষ্ঠানটি ২০১৭ সালে ১৫৫ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী ছিল। রেজাল্টও ভালো ছিল। কিন্তু করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনেকেই এমপিওভুক্ত স্কুলে গিয়ে ভর্তি হয়। আবার অনেকে পড়ালেখা ছেড়ে কাজে যোগ দিয়েছে। এ ছাড়া প্রতি মাসে শিক্ষকদের বেতন ও অন্যান্য খরচ মিটিয়ে স্কুল চালানো সম্ভব হচ্ছিল না। করোনাকালে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীরা বেতনও দেয়নি। উপায় না পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন তারা।

এদিকে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় জীবিকার তাগিদে শিক্ষকদের মধ্যে কেউ কেউ সবজি বিক্রি করছেন, কেউ বিক্রি করছেন থান কাপড়, কেউ বাড়িতে মুদি দোকান দিয়ে বসেছেন। অনেকে সিএনজিচালিত অটোরিকশা চালিয়েও জীবিকা নির্বাহ করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বন্ধ হওয়া কিন্ডারগার্টেনের এক শিক্ষিকা জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই শিক্ষকতা করতেন। স্কুল থেকে যে বেতন দেওয়া হতো, তা দিয়ে সংসার চালাতে সমস্যা হতো না। করোনায় স্কুল বন্ধ হওয়ার পর তার স্বামী সকালে সবজি বিক্রি করেন, বিকালে সিএনজি অটোরিকশা চালান। তিনি বেকার। এ অবস্থায় পাঁচ জনের সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বেশির ভাগ কোমলমতি শিক্ষার্থী কিন্ডারগার্টেন ছেড়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। আর বেসরকারি মাধ্যমিকের শিক্ষার্থীরা ভর্তি হয়েছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে। এ ছাড়া অনেকে পড়াশোনা ছেড়ে বিভিন্ন কাজে যোগ দিয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হোমনা উপজেলায় ১২০টির মতো কিন্ডারগার্টেন রয়েছে। এর মধ্যে ৬৫টি রয়েছে ডিআরভুক্ত, অর্থাৎ সেসব প্রতিষ্ঠান পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। এসব প্রতিষ্ঠান বিনামূল্যে পাঠ্যপুস্তকসহ সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে আসছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ ভট্টাচার্য বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো চলে শিক্ষার্থীদের বেতনের টাকায়। করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বেতন দেয়নি। তাই অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।’

/এমএএ/

সম্পর্কিত

সাম্যবাদী আন্দোলনের আহ্বায়কের লাশ উদ্ধার

সাম্যবাদী আন্দোলনের আহ্বায়কের লাশ উদ্ধার

গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২

গৃহবধূকে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২

‘এই দিনের অপেক্ষায় ছিলাম’

‘এই দিনের অপেক্ষায় ছিলাম’

থানচিতে গোসলে নেমে পর্যট‌কের মৃত্যু

থানচিতে গোসলে নেমে পর্যট‌কের মৃত্যু

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮

ছবি তুলতে গত ১৬ আগস্ট বাড়ি থেকে বের হয়েছিল দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার দুই কিশোরী বান্ধবী। এরপর থেকেই নিখোঁজ তারা। নিখোঁজের ২৬ দিন পর রবিবার (১২ সেপ্টেম্বর) দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

আজ সন্ধ্যায় হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৬ আগস্ট বিকালে বাড়ি থেকে বের হয়ে দুই কিশোরী ছবি তুলতে হিলির উদ্দেশে রওনা হয়। এরপরে তারা দুজনেই সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। পরে তাদের অভিভাবকরা আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ১৮ আগস্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।’

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। আজ অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার পল্লবী এলাকা থেকে ওই দুই কিশোরীকে উদ্ধার করা হয়। তাদের দুজনকে ঢাকা থেকে থানায় আনা হচ্ছে, প্রক্রিয়া শেষে দুইজনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।’

/এফআর/

সম্পর্কিত

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই প্রত্যাহার

নদীতে গোসলে নেমে প্রাণ গেলো ২ শিশুর

নদীতে গোসলে নেমে প্রাণ গেলো ২ শিশুর

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

ছবি তুলতে বেরোনোর ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার 

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

বাংলাবান্ধায় ভারতীয় পণ্যবাহী ট্রাকে আগুন, চালক দগ্ধ

নদীতে গোসলে নেমে প্রাণ গেলো ২ শিশুর

নদীতে গোসলে নেমে প্রাণ গেলো ২ শিশুর

পেঁয়াজের কেজি ২৫ টাকা!

পেঁয়াজের কেজি ২৫ টাকা!

ভাঙা হা‌ত নিয়ে বিদ্যালয়ে হা‌জির জিহান

ভাঙা হা‌ত নিয়ে বিদ্যালয়ে হা‌জির জিহান

দেড় বছর পর ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগা‌ন

দেড় বছর পর ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগা‌ন

শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

রোকেয়া বিশ্ববিদ্যালয়শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

চারবার ভাঙনের শিকার এক বিদ্যালয়

চারবার ভাঙনের শিকার এক বিদ্যালয়

টাকা চুরির অপবাদে মাকে পেটালেন ছেলে

টাকা চুরির অপবাদে মাকে পেটালেন ছেলে

পাট ধুতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো ২ কৃষকের

পাট ধুতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো ২ কৃষকের

সর্বশেষ

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

‘এলপিজির দাম আদালতে নিষ্পত্তি হওয়াই ভালো’

‘এলপিজির দাম আদালতে নিষ্পত্তি হওয়াই ভালো’

সমাজ ও রাষ্ট্রবিরোধীদের নির্মূলের আহ্বান

সমাজ ও রাষ্ট্রবিরোধীদের নির্মূলের আহ্বান

রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

রবার্ট মুগাবেকে ঘুষ দেয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

তৃতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেফতার

তৃতীয় স্ত্রীকে হত্যার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেফতার

© 2021 Bangla Tribune