X
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ৪ কার্তিক ১৪২৮

সেকশনস

শেখ জামালের রিটের শুনানি রবিবার পর্যন্ত মুলতবি

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:০২

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে শেখ জামালের আট ফুটবলার ফিরিয়ে দেওয়ার জন্য করা রিট পিটিশনের শুনানি আগামী রবিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে বৃহস্পতিবার শুন‌‌‌ানি অনুষ্ঠিত হয়।
প্রথম বাফুফে এরপর শেখ জামাল ও শেষে চট্টগ্রাম আবাহনী শুনানিতে অংশ নেয়। এরপর আদালত আগামী রবিবার সকাল ১১টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ৮ ফুটবলার হলেন- মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী, শহীদুল আলম সোহেল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।

/আরএম/এমআর/

সম্পর্কিত

চেলসির সাবেক কোচ এখন বাংলাদেশে

চেলসির সাবেক কোচ এখন বাংলাদেশে

৫ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকোকে হারালো লিভারপুল

৫ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকোকে হারালো লিভারপুল

মেসির জোড়ায় পিএসজির রোমাঞ্চকর জয়

মেসির জোড়ায় পিএসজির রোমাঞ্চকর জয়

কুয়েত নয়, উজবেকিস্তানে খেলবে বাংলাদেশ

কুয়েত নয়, উজবেকিস্তানে খেলবে বাংলাদেশ

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২০:১৩

টি-টোয়েন্টির দুনিয়ায় ডেভিড ওয়াইস পরিচিত নাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রায় সবখানেই তার বিচরণ। দক্ষিণ আফ্রিকার জার্সিতে তার মাঠ মাতানোর স্মৃতি এখনও ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা থাকার কথা। সেই ওয়াইসই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন নামিবিয়ার জার্সিতে। নিজের অভিজ্ঞতা ও বড় মঞ্চে পারফর্ম করার সামর্থ্য খুব ভালোভাবেই দেখালেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ওয়াইস। তার দুর্দান্ত পারফরম্যান্সেই নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে নামিবিয়া।

আজ (বুধবার) আবুধাবিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল ডাচরা। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৬৪ রান। কঠিন এই লক্ষ্য ওয়াইসের হার না মানা হাফসেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে এক ওভার আগেই টপকে যায় নামিবিয়া। এই জয়ে সুপার টুয়েলভের স্বপ্ন বাঁচিয়ে রাখলো নামিবিয়া। অন্যদিকে টানা দুই হারে শেষ হয়ে গেলো নেদারল্যান্ডসের স্বপ্ন।

ওয়াইসের বাবার জন্ম নামিবিয়ায়। বাবার সূত্রেই আফ্রিকার দেশটির হয়ে খেলার অনুমতি মিলেছে তার। অদ্ভুত বিষয় হলো, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার জার্সিতে, আর এবারের আসরে নেমেছেন নাবিবিয়ার হয়ে। দুই বিশ্বকাপে দুই দলের হয়ে পারফর্ম!

কলপ্যাক চুক্তিতে দক্ষিণ আফ্রিকা অধ্যায় ২০১৭ সালেই বন্ধ করে দিয়েছেন। নতুন দেশের হয়ে বিশ্বমঞ্চে নেমে দুর্দান্ত পারফরম্যান্স তার। একটা সময় যখন হার চোখ রাঙাচ্ছিল নাবিবিয়াকে, সেই জায়গা থেকে ৪০ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলে ওয়াইস নিশ্চিত করেন জয়। কৃতিত্ব পাবেন জেজে স্মিত। ৮ বলে তিনি অপরাজিত ছিলেন ১৪ রানে।

শেষ ১০ ওভারে জিততে নাবিবিয়ার দরকার ছিল ১০০ রান। কঠিন সমীকরণ হলেও এক ওভার আগেই জিতে গেছে আফ্রিকার দেশটি। ওয়াইস তার ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায়। অধিনায়ক গেরহার্ড এরাসমাস ২২ বলে করেন ৩২ রান।

নেদারল্যান্ডসের চার বোলার- ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারমান, টিম ফন ডের গাগটেন ও পিটার সিলার প্রত্যেকে নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নেদারল্যান্ডস। স্টেফান মাইবার্গ ১৬ বলে ১৭ রানে আউট হলেও আরেক ওপেনার ম্যাক্স ও’ডউড ৫৬ বলে খেলেন ৭০ রানের কার্যকারি ইনিংস। ৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন কলিন অ্যাকারমান। আর শেষ দিকে স্কট এডওয়ার্ড ১১ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ২১ রান করলে ডাচদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৬৪।

নামিবিয়ার সবচেয়ে সফল বোলার ইয়ান ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে ৩৬ রান দিয়ে তার শিকার ২ উইকেট। ম্যাচসেরার পুরস্কার জেতা ওয়াইস ৪ ওভারে ৩২ রানে নেন ১ উইকেট।

/কেআর/

সম্পর্কিত

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৯:১৯

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের শেষ দিনে রাজশাহী বিভাগের বিপক্ষে জয়ের জন্য চট্টগ্রাম বিভাগের প্রয়োজন ছিল ৬২ রান। আজ (বুধবার) প্রথম সেশনেই জয় তুলে নিয়েছেন চট্টগ্রাম বিভাগ। মুমিনুল হক শূন্য রানে ফিরে গেলেও ইয়াসির আলীর ব্যাটে ৪ উইকেটে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

দ্বিতীয় স্তরের এই ম্যাচে জয়ের জন্য চট্টগ্রামের লক্ষ্য ছিল মাত্র ৭৭। আগের দিন ২ উইকেট হারিয়ে ১৫ রান তুলে দিন শেষ করে তারা। বুধবার ৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য বিপদেই পড়ে গিয়েছিল মুমিনুলরা। যদিও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয় পেতে সমস্যা হয়নি।

চট্টগ্রামের জয়ের নায়ক প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইয়াসির। প্রথম ইনিংসে ১২৯ রান করা ডানহাতি এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে ৩৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। ইয়াসির রান পেলেও খালি হাতে ফিরেছেন মুমিনুল। ৪ বলে সানজামুল ইসলামের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

চার দিনের ম্যচে দাপট দেখিয়েই জিতেছে চট্টগ্রাম। আগে ব্যাট করা রাজশাহীকে প্রথম ইনিংসে ১৬৬ রানে আটকে দেয় চট্টগ্রাম। এরপর নিজেরা করে ৩৪৯ রান। ১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে রাজশাহী। প্রথম ইনিংসের চেয়ে কিছুটা উন্নতি হলেও ২৫৯ রানের বেশি করতে পারেননি তারা। ফলে ৭৭ রানের সহজ লক্ষ্য পায় চট্টগ্রাম।

এদিকে কক্সবাজারে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচের চতুর্থ দিনের খেলাও হয়নি। এর আগে দ্বিতীয় দিনও একটি বল মাঠে গড়ায়নি। বৃষ্টির দাপটে দুই দলের ম্যাচটি ড্র হয়েছে। বৃষ্টি নামার আগে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর করা ২৩৯ রানের জবাবে বরিশাল করে ২৪১ রান। ২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তোলে। এরপরই বৃষ্টি বাগড়া দেয়।

/আরআই/কেআর/

সম্পর্কিত

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘ভাগ্য’ বদলে ফেললো আইসিসি!  

টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘ভাগ্য’ বদলে ফেললো আইসিসি!  

চেলসির সাবেক কোচ এখন বাংলাদেশে

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:৫৬

ইংলিশ ফুটবল ক্লাব চেলসিতে একসময় কোচিং করানো আব্রাহাম গ্রান্ট এখন বাংলাদেশে। আজ (বুধবার) সকালে শুভেচ্ছা সফরে ঢাকায় এসেছেন ৬৬ বছর বয়সী কোচ।

এই সফরে গ্রান্ট আগামী শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এলিট ইয়ুথ একাডেমি পরিদর্শন করবেন। তার আগে আগামীকাল (বৃহস্পতিবার) বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সভায় বসবেন।

ইসরাইলে জন্ম নেওয়া পোল্যান্ডের নাগরিক গ্রান্টের কোচিং ক্যারিয়ার বর্ণাঢ্য। চেলসি ছাড়াও ক্লাব ফুটবলে ওয়েস্ট হাম ও পোর্টসমাউথে কাজ করেছেন। এছাড়া ঘানা ও ইসরায়েল জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে।

২০১৮ সালে সবশেষে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নর্থইস্ট ইউনাইটেড ক্লাবে যুক্ত ছিলেন।

/টিএ/কেআর/

সম্পর্কিত

৫ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকোকে হারালো লিভারপুল

৫ গোলে জিতলো রিয়াল মাদ্রিদ, আতলেতিকোকে হারালো লিভারপুল

মেসির জোড়ায় পিএসজির রোমাঞ্চকর জয়

মেসির জোড়ায় পিএসজির রোমাঞ্চকর জয়

কুয়েত নয়, উজবেকিস্তানে খেলবে বাংলাদেশ

কুয়েত নয়, উজবেকিস্তানে খেলবে বাংলাদেশ

চার জাতি ফুটবলে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেশেলস

চার জাতি ফুটবলে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সেশেলস

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:৪৫

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি মানেই উত্তেজনা-রোমাঞ্চের ডালি সাজানো এক লড়াই। শুধু দুই দলের ফুটবলারদের মধ্যেই নয়, ভক্ত-সমর্থকদের মধ্যে রীতিমতো কথায় লড়াই চলে। ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ এবার নেমেছিল ব্যাট-বলের লড়াইয়ে। মুখোমুখি হয়েছিল ক্রিকেট ম্যাচে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচটিতে আর্জেন্টিনাকে মাত্র ১২ রানে অলআউট করে ব্রাজিল পেয়েছে ৮ উইকেটের জয়। 

ব্যাট হাতে মাঠে নেমে ১১.২ ওভারে আর্জেন্টাইন মেয়েরা মাত্র ১২ রানে গুটিয়ে যায়। সংক্ষিপ্ত ফরম্যাটের মেয়েদের ক্রিকেটে সবচেয়ে কম দলীয় সংগ্রহের তালিকায় ষষ্ঠ স্থানে এখন আর্জেন্টিনা। মাত্র ৬ রানে অলআউট হয়ে তালিকার সবার ওপরে রয়েছে মালদ্বীপ। ১৩ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিলিয়ানরা।

বুধবার মেক্সিকো সিটির নাউকালপানের রিফর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে আর্জেন্টিনাকে ব্যাট করতে পাঠায় ব্রাজিল। কিন্তু ব্রাজিল বোলারদের সামনে আর্জেন্টিনার কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তাদের স্কোরবোর্ডে সর্বোচ্চ ৩ রান এসেছে অতিরিক্ত থেকে। ৫ ব্যাটার রানের খাতা না খুলেই আউট হয়েছেন। ভেরোনিকা ভাসকুয়েজ, ক্যাথরিন গ্রেলোনি ও তামারা বেসিলের ব্যাট থেকে আসে ২ রান করে।

১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্রাজিলের দুই ব্যাটার রানের খাতা না খুলেই আউট হন। ব্রাজিলের স্কোরবোর্ডে সবচেয়ে বেশি রান এসেছে অতিরিক্ত খাত থেকে (৭)। এছাড়া ওপেনার লরা আগাথা (৪*) ও লরা কার্ডোসো (২*) অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১০ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের সেরা সাত দল চলে যাবে মূল পর্বে।

/আরআই/কেআর/

সম্পর্কিত

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘ভাগ্য’ বদলে ফেললো আইসিসি!  

টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ-শ্রীলঙ্কার ‘ভাগ্য’ বদলে ফেললো আইসিসি!  

১২ বছর বয়সী শিশুর ডিজাইনে স্কটল্যান্ডের জার্সি!

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:১০

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনে বাংলাদেশকে হারানো অবশ্যই অবিশ্বাস্য কীর্তি স্কটল্যান্ডের! মানতে হবে এর চেয়েও অবিশ্বাস্য কাজটি করেছেন রেবেকা ডাউনি। স্কটিশদের আকর্ষণীয় গাঢ় নীল ও বেগুনি রঙের জার্সিটি ডিজাইন করেছেন ১২ বছর বয়সী এই শিশু।

দেশজুড়ে স্কুল-শিশুদের কাছ থেকে পাওয়া ডিজাইন-ই এক্ষেত্রে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হয়েছে। রেবেকা ডাউনির ডিজাইনটি বাছাই করা হয় ২০০টি নমুনা থেকে।  

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় রেবেকার জার্সি পরা একটি ছবি টুইটারে পোস্ট করেছে স্কটল্যান্ড। সেখানে রেবেকাকে ধন্যবাদ দিয়ে তারা বলেছে,‘স্কটল্যান্ডের জার্সি ডিজাইনার হাডিংটনের ১২ বছর বয়সী রেবেকা ডাউনি। নিজের ডিজাইন করা জার্সিটি গর্বের সঙ্গে পরে আমাদের প্রথম ম্যাচ টিভিতে দেখছিল। রেবেকাকে আবারও ধন্যবাদ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জার্সিটি খেলোয়াড়দের সামনে উপস্থাপন করেছিলেন রেবেকা। সেসময় তার বাবা-মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেদিন আবার এডিনবার্গে জিম্বাবুয়ের বিপক্ষে স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল। দলটির অধিনায়ক কাইল কোয়েটজারও তখন বলেছিলেন, এই ডিজাইনটিতে তারা ভীষণ গর্বিত। 

/এফআইআর/        

সম্পর্কিত

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

‘দক্ষিণ আফ্রিকান’ ওয়াইসের ব্যাটে নামিবিয়ার জয়

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

ব্যর্থ মুমিনুল, ইয়াসিরের ব্যাটে জিতলো চট্টগ্রাম

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

আর্জেন্টিনাকে ১২ রানে অলআউট করেছে ব্রাজিল

সর্বশেষসর্বাধিক
© 2021 Bangla Tribune