কার্ড থেকে বিকাশ-নগদ-রকেটে টাকা আনতে নতুন নিয়ম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৬, ১৯:২৯আপডেট : ১৯ মে ২০২৬, ১৯:২৯

যেকোনও ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার কোনও ব্যাংক কার্ড বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার কোনও কার্ড এমএফএস ব্যক্তিগত হিসাবের সঙ্গে সংযুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি লেনদেন করতে হবে। ওই লেনদেন সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি পুরোপুরি সক্রিয় হবে এবং এরপর গ্রাহক স্বাভাবিকভাবে যেকোনও পরিমাণ অর্থ ‘অ্যাড মানি’ করতে পারবেন।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে কার্ডধারী ও এমএফএস হিসাবধারীর নাম একই হলে টোকেন লেনদেন ছাড়াই সরাসরি কার্ড সংযুক্ত করে নিয়মিত লেনদেন করা যাবে। অর্থাৎ একই ব্যক্তির নামে থাকা ব্যাংক কার্ড ও এমএফএস হিসাবের ক্ষেত্রে টাকা স্থানান্তরের প্রক্রিয়া আরও সহজ করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও নির্দেশ দিয়েছে, কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ লেনদেনকে আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না। এটিকে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর যেন কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান থাকে, সেটিও নিশ্চিত করতে হবে।

নতুন এই নিরাপত্তা ব্যবস্থা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি প্রতারণার মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে একাধিক এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের ঘটনা শনাক্ত হয়েছে। এসব অনিয়ম ও জালিয়াতি ঠেকাতেই নতুন এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবে লেনদেনে কোনও বাধা থাকবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
বন্ধ শিল্প-সেবা খাতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়নে নতুন নির্দেশনা
বাংলা কিউআর পেমেন্টে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে টাকা যাবে তাৎক্ষণিক
সর্বশেষ খবর
শান্তির খোঁজে বিশ্ব, শুরু হোক নিজের ভেতর থেকে
শান্তির খোঁজে বিশ্ব, শুরু হোক নিজের ভেতর থেকে
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
পাঁচ তারকা হোটেলে খাবারের টেবিলে তেলাপোকা
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশজুড়ে ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন শুরু, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?