বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২৬, ১০:৫৩আপডেট : ০৩ জুন ২০২৬, ১১:৩৮

যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ অন্তত ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। আইনি জটিলতা কাটিয়ে শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় এই প্রস্তাব করেছে। এক সরকারি নথির বরাত দিয়ে মার্কিন প্রশাসনের এই পরিকল্পনার কথা জানা গেছে।

ইউএসটিআর-এর প্রস্তাব অনুযায়ী, এই দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।

বুধবার (৩ জুন) ভোরে প্রকাশিত ইউএসটিআর-এর এক প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক শ্রমের মাধ্যমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধকরণের আইন কার্যকর করতে ব্যর্থ হওয়ায় কানাডা, মেক্সিকো, তাইওয়ান এবং যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল এবং সুইজারল্যান্ডসহ অন্যান্য দেশের ওপর ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।

তবে এই নতুন শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এটি বর্তমানে জনসাধারণের মতামত এবং পর্যালোচনার অধীনে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কার্যকর হলে, সুপ্রিম কোর্টের আরোপিত সীমাবদ্ধতা এড়িয়ে শুল্ক আরোপের সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

/এএস/
সম্পর্কিত
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি