বৈরুতে হামলার পর ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৬, ২০:৫২আপডেট : ০৭ জুন ২০২৬, ২০:৫২

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ (রবিবার) রাতেই এক ‘বেদনাদায়ক ও চূড়ান্ত প্রতিক্রিয়া’র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য।

ইরানের সংসদীয় পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি লিখেছেন, শহরতলিতে জায়নবাদী শাসকগোষ্ঠীর হামলার আমরা একটি চূড়ান্ত ও বেদনাদায়ক জবাব দেব। এই পাগলা কুকুরটিকে অবশ্যই শায়েস্তা করতে হবে এবং তার সঠিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। আজ রাতে অধিকৃত অঞ্চলের আকাশের দিকে তাকিয়ে থাকুন।

উল্লেখ্য, ইরান সমগ্র ইসরায়েলকেই 'অধিকৃত অঞ্চল' হিসেবে বিবেচনা করে থাকে।

এর আগে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও হুমকি দিয়ে বলেছিলেন যে, বৈরুতে ইসরায়েলের যেকোনো ধরনের হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর জবাবে ইরানের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
অপরাধ নিয়ে অনুষ্ঠান করতেন, সেই টিভি উপস্থাপিকারই মৃত্যুদণ্ড
মার্কিন অর্থনৈতিক চাপের মুখে জাতীয় ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক