‘একা হয়ে পড়ার’ সতর্কবার্তায় কি ইরানে হামলা থামালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৬, ০৯:১২আপডেট : ০৯ জুন ২০২৬, ০৯:১২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশনার পর ইরানের ওপর বিমান হামলা বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার জন্য যখন যুদ্ধবিমানগুলো রানওয়েতে পুরোপুরি প্রস্তুত, ঠিক তখনই ট্রাম্পের ফোন আসে এবং তিনি নেতানিয়াহুকে তেহরানের সঙ্গে সংঘাত আর না বাড়ানোর নির্দেশ দেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল যদি এই সংঘাত আরও বাড়ায়, তবে যুদ্ধে তারা নিজেদের সম্পূর্ণ একা পাবে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার ও সোমবার জুড়ে দুই নেতার মধ্যে একাধিকবার কথা হয়েছে। যেখানে ট্রাম্প নতুন করে শুরু হওয়া এই সংঘাত থামানোর তাগিদ দিচ্ছিলেন এবং নেতানিয়াহু হামলার পক্ষে যুক্তি দেখাচ্ছিলেন। এর মধ্যেই ইরানও জানায় যে তারাও আপাতত হামলা চালানো থেকে বিরত থাকবে।

তবে সোমবার জাতির উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে নেতানিয়াহু বলেন, আপাতত ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখা হবে। তবে ভবিষ্যতে ইসরায়েলের ওপর আবারও হামলা হলে ইরান ও হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দেন তিনি।

এই ফোনালাপের বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু কর্মকর্তা দাবি করেছেন, দুই নেতার মধ্যকার আলোচনা ছিল পারস্পরিক বোঝাপড়ার। তবে অন্য সূত্রগুলোর দাবি, এটি কার্যত মার্কিন প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনাই ছিল।

এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে বোমা হামলা চালানোর পর রবিবার বৈরুতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে উত্তর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সোমবারও ইরান এবং তাদের সমর্থিত ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় ইরানে হামলা চালায় ইসরায়েল।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৯ জুন ২০২৬, ০৯:১২
‘একা হয়ে পড়ার’ সতর্কবার্তায় কি ইরানে হামলা থামালেন নেতানিয়াহু
সম্পর্কিত
মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেপাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতার নেপথ্যে কী
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে হাসপাতালে ভর্তি দুই পুলিশ সদস্য
আসামি ধরতে গিয়ে হাসপাতালে ভর্তি দুই পুলিশ সদস্য
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
একসময় আমদানিনির্ভর রেলের ১৬০ ধরনের যন্ত্রপাতি তৈরি হচ্ছে এক উপজেলাতেই
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি প্রাঙ্গণে আবার চালু হলো ‘টাউন সাব-পোস্ট অফিস’
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ
সর্বাধিক পঠিত
বাড়তে পারে যেসব পণ্যের দাম
বাড়তে পারে যেসব পণ্যের দাম
যেসব পণ্যের দাম কমতে পারে
যেসব পণ্যের দাম কমতে পারে
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়
প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে করছাড়