বিশ্বকাপের প্রথম দিনেই সম্প্রচার বিভ্রাটে ক্ষুব্ধ ভারতীয় দর্শকরা

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৬, ১১:১২আপডেট : ১২ জুন ২০২৬, ১১:১২

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ নির্বিঘ্নে উপভোগের অপেক্ষায় থাকা ভারতীয় ফুটবল সমর্থকদের হতাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি৫। ব্যাপক প্রযুক্তিগত ত্রুটি ও বিতর্কিত মূল্য কাঠামোর কারণে টুর্নামেন্টের সম্প্রচার শুরুর দিন থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে।

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জি৫-এর বিরুদ্ধে অভিযোগের ঢল নামে। দর্শকদের অভিযোগ, ম্যাচ চলাকালে স্ট্রিম বারবার আটকে যাচ্ছিল, সার্ভার ফ্রিজ হয়ে যাচ্ছিল, লগইন করতে সমস্যা হচ্ছিল এবং ভিডিওর মানও ছিল অসঙ্গতিপূর্ণ।

টুর্নামেন্ট শুরুর আগেই অসন্তোষের সূত্রপাত হয়। কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, জি৫-এর ৭৯৯ রুপির ফিফা বিশ্বকাপ প্যাকেজে আগে প্রতিশ্রুত তিনটি ডিভাইসে ব্যবহারের সুবিধা কিছু গ্রাহকের ক্ষেত্রে কমিয়ে এক ডিভাইসে সীমিত করা হয়েছিল। অনলাইনে সমালোচনার মুখে পরে প্ল্যাটফর্মটি তিন ডিভাইসে ব্যবহারের সুবিধা পুনর্বহাল করে।

তবে তাতেও অভিযোগ থামেনি। উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ দেখার সময় অনেক দর্শক স্ট্রিমিং সমস্যার পাশাপাশি প্রতিশ্রুত ৪কে সম্প্রচার সুবিধা না পাওয়ার অভিযোগ তোলেন। প্রচারণায় উন্নত মানের দেখার অভিজ্ঞতার কথা বলা হলেও বাস্তবে সেই সুবিধা পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।

সাবস্ক্রিপশন মূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাদের মতে, অনেক ফুটবল সমর্থক শুধুমাত্র বিশ্বকাপ দেখার জন্যই ৭৯৯ রুপির প্যাকেজ কিনেছেন, জি৫-এর অন্যান্য কনটেন্টের জন্য নয়।

ম্যাচ শুরুর সময় অ্যাপ ক্র্যাশ ও সেবা বন্ধ থাকার অভিযোগও করেন বেশ কয়েকজন দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ অনুযায়ী, সবচেয়ে বেশি দেখা গেছে লাইভ ম্যাচ চলাকালে স্ট্রিম বাফারিং, লগইন ও অ্যাকাউন্টে প্রবেশে সমস্যা, সাময়িক সার্ভার বিভ্রাট, ৪কে সুবিধার অনুপস্থিতি, ডিভাইস ব্যবহারের সীমা নিয়ে বিভ্রান্তি এবং বিশ্বকাপ প্যাকেজের মূল্য নিয়ে অসন্তোষ।

সমালোচনার মুখে জি৫ দর্শকদের জন্য কয়েকটি সমাধানমূলক নির্দেশনাও দিয়েছে। স্মার্ট টিভি ও স্ট্রিমিং ডিভাইস ব্যবহারকারীদের অ্যাপের ক্যাশ ও ডেটা মুছে ফেলা বা প্রয়োজন হলে অ্যাপ পুনরায় ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। কম্পিউটার ব্যবহারকারীদের ব্রাউজারের কুকিজ ও ব্রাউজিং হিস্ট্রি মুছে সর্বশেষ সংস্করণের ব্রাউজার ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যেসব গ্রাহকের অ্যাকাউন্টে এখনও এক ডিভাইসের সীমাবদ্ধতা দেখাচ্ছে, তাদের সব ডিভাইস থেকে লগআউট করে নতুন করে লগইন করার পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি।

এদিকে, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জিইইএল) এর আগে ফিফার সঙ্গে আট বছরের অংশীদারিত্ব চুক্তি করে। এই চুক্তির আওতায় ২০৩৪ সাল পর্যন্ত ফিফার ৩৯টি বৈশ্বিক ফুটবল টুর্নামেন্টের একচেটিয়া সম্প্রচার স্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
সর্বশেষ খবর
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা