ঢাকায় পানির চাহিদা মেটাতে পারছে না ওয়াসা, ঘাটতি চমকে ওঠার মতো!

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৬:৪৫আপডেট : ১৬ জুন ২০২৬, ১৬:৪৫

রাজধানীতে চাহিদার তুলনায় এখনও দৈনিক প্রায় ২৫ কোটি লিটার কম পানি উৎপাদন করছে ঢাকা ওয়াসা বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে সংরক্ষিত আসনের সদস্য নিলুফার চৌধুরী মনির তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা ওয়াসা প্রতিদিন ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার পানি উৎপাদন করছে। অন্যদিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা রয়েছে ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। ফলে চাহিদার তুলনায় প্রতিদিন প্রায় ২৫ কোটি লিটার পানির ঘাটতি রয়ে গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরবরাহকৃত পানির মান নিশ্চিত করতে ওয়াসা পানি শোধন প্রক্রিয়ায় পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড (পিএসি), অ্যালাম সালফেট ও ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করে থাকে।

তিনি আরও জানান, শোধিত পানি সরবরাহের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুসারে ওয়াসার পরীক্ষাগারে এর গুণগত মান পরীক্ষা করা হয়।

মন্ত্রী বলেন, পানির গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা বিভিন্ন মানদণ্ডে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পানির গুণগত মান নিশ্চিত করা হয়।

/এসএমএ/এম/
সম্পর্কিত
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান
উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ
রাজধানীতে নিজ বাসায় স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা 
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়, কোচ ইমরুলের বড় অর্জন
অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়, কোচ ইমরুলের বড় অর্জন
‘অস্তিত্ববাদী-চিত্রকল্পবাদ’-এর আলোকে জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতার তুলনামূলক পুনঃপাঠ ।। ড. মোস্তফা সারওয়ার
‘অস্তিত্ববাদী-চিত্রকল্পবাদ’-এর আলোকে জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতার তুলনামূলক পুনঃপাঠ ।। ড. মোস্তফা সারওয়ার
এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ
এনআইডি সংশোধন সহজ করতে ইসির নতুন উদ্যোগ
এনসিপির গাড়িবহরে হামলা, জামিন পেলেন হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জন
এনসিপির গাড়িবহরে হামলা, জামিন পেলেন হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ ১১ জন
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব