মহাকাশ গবেষণায় চীনের বড় সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৬:৪২আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৭:১৪

মহাকাশ গবেষণায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রথমবারের মতো একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই ঐতিহাসিক সাফল্যের খবর নিশ্চিত করেছে। এর মাধ্যমে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোসের ব্লু অরিজিন-এর পর পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় মাইলফলক স্পর্শ করলো বেইজিং।

চীন অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে দক্ষিণ চীনের হাইনান থেকে লং মার্চ ১০বি রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটের ওপরের অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রায় ছয় মিনিট পর এর বুস্টারটি খাড়াভাবে পৃথিবীতে ফিরে আসে এবং সমুদ্রের একটি ভাসমান প্ল্যাটফর্মে অবতরণ করে।

সাধারণত মহাকাশযান উৎক্ষেপণের পর রকেটের বিভিন্ন অংশ ধ্বংস হয়ে যায়, যা অত্যন্ত ব্যয়বহুল। তবে রকেটের সবচেয়ে মূল্যবান অংশ বুস্টার বারবার ব্যবহার করা গেলে স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ অভিযানের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে স্পেসএক্স তাদের ফ্যালকন ৯ এবং ২০২৫ সালের নভেম্বরে ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেটের সফল বুস্টার অবতরণ করিয়েছিল। বর্তমানে স্পেসএক্সের ফ্যালকন ৯ বছরে প্রায় ১৫০ বার মহাকাশে পাড়ি জমায়।

গত ফেব্রুয়ারিতে চীন লং মার্চ ১০এ রকেটের মাধ্যমে প্রথমবার এমন চেষ্টা চালিয়েছিল, তবে সেটি প্ল্যাটফর্মের পাশে সাগরে গিয়ে পড়েছিল। এবার সফল হওয়া লং মার্চ ১০বি রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে অন্তত ১৬ মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম, যা স্পেসএক্সের ফ্যালকন ৯-এর সমতুল্য। তবে ফ্যালকন ৯ স্বয়ংক্রিয়ভাবে মাটিতে বা ড্রোনশিপে নামলেও চীনা রকেটের অবতরণ কৌশল একটু ভিন্ন। এর ল্যান্ডিং হুক ভাসমান প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত একটি জালকে আঁকড়ে ধরে অবতরণ সম্পন্ন করে।

এই অভাবনীয় সাফল্যের পর চীনের আর্থিক বাজারে দেশটির মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম হু হু করে বেড়েছে। চীন স্পেসস্যাট এবং চীন স্যাটেলাইট কমিউনিকেশনস উভয়েরই শেয়ারের দাম দেশের আর্থিক নিয়মের সর্বোচ্চ সীমা ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
জুলাই আন্দোলনে নিহত জুবায়েরের বোনের চিকিৎসার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
রাশিয়ায় কেন নামলো রহস্যময় মার্কিন সামরিক উড়োজাহাজ
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ