পুরুষদের সমান হতে ব্রিটিশ নারী সেনাদের দ্বিগুণ খাবার ও বেশি ঘুমানোর পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৬, ১৯:৪৪ আপডেট : ১০ জুলাই ২০২৬, ২২:০১

কঠিন সামরিক দায়িত্ব পালনে সক্ষমতা বাড়াতে নারী সেনাদের খাদ্য ও ঘুমের অভ্যাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মূলত প্যারাসুট রেজিমেন্ট ও রয়্যাল মেরিনসের মতো এলিট ধাঁচের বিশেষ বাহিনীগুলোতে নারী সেনাদের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কয়েক বছর আগে এক নিয়ম পরিবর্তনের মাধ্যমে নারীরা পুরুষদের মতো সমান ইউনিটে আবেদনের সুযোগ পেলেও ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, কেবল ক্রীড়া পটভূমি থেকে আসা নারীরাই সফল হতে পারছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, এলিট ইউনিটে জায়গা করে নিতে নারী সেনাদের দিনে সাড়ে তিন হাজার ক্যালরি পর্যন্ত খাবার গ্রহণ করতে হবে, যা আগের পরামর্শের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে পেশি গঠনের জন্য প্রতিদিন ৩০ গ্রাম উচ্চমানের প্রোটিন, সেই সঙ্গে আয়রন ও ভিটামিন ডি-এর পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। পাশাপাশি তাদের বেশি ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যেসব নারী সেনা ছয় ঘণ্টার কম ঘুমান, তাদের আহত হওয়া এবং ঋতুস্রাবের চক্র ব্যাহত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। গড়ে ছয় ঘণ্টা ঘুমানো নারী সেনাদের অসুস্থ হওয়ার ঝুঁকি চার গুণ এবং সাত ঘণ্টা ঘুমানোদের তুলনায় আহত হওয়ার ঝুঁকি দ্বিগুণেরও বেশি।

নথিপত্রে দেখা গেছে, হরমোনের ভারসাম্যহীনতা নারী সেনাদের অন্যতম বড় সমস্যা। এর ফলে প্রতি চারজনে একজন অনিয়মিত বা পিরিয়ড মিস হওয়ার সমস্যায় ভোগেন এবং প্রতি দুজনের একজন অতিরিক্ত রক্তপাতের সম্মুখীন হন, যা সরেজমিন তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করে। এই সমস্যা দূর করতে মন্ত্রণালয় নারীদের জন্য আরও উপযোগী সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এ বিষয়ে দেশটির ভেটেরান্স ও পিপল বিষয়ক মন্ত্রী কেলভিন বেইলি (এমবিই এমপি) বলেন, যুদ্ধের প্রস্তুতি আমাদের সব সদস্যের শক্তি, সহনশীলতা ও প্রস্তুতির ওপর নির্ভর করে। আমি নিজের চাকরি জীবন থেকে জানি যে নারীরা সব সময়ই কঠিনতম মানদণ্ড পূরণ করেছেন, তবে প্রায়শই তারা প্রয়োজনীয় সুনির্দিষ্ট সহায়তা পাননি।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান
শান্তি ভঙ্গ না করার মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ প্রধান দিপকে
সর্বশেষ খবর
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সুইজারল্যান্ড পর্যটনের প্রচারে জেমাইমা, গুরুত্ব পাচ্ছে সারা বছরের ভ্রমণ
সুইজারল্যান্ড পর্যটনের প্রচারে জেমাইমা, গুরুত্ব পাচ্ছে সারা বছরের ভ্রমণ
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড, কী ক্ষতি হলো?
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড, কী ক্ষতি হলো?
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে