ইরানের সঙ্গে আলোচনা চলবে, তবে যুদ্ধবিরতি একেবারেই শেষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৬, ২২:০১আপডেট : ১০ জুলাই ২০২৬, ২২:০১

ইরানের অনুরোধে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, তবে তারা আর কোনোভাবেই যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে না। শুক্রবার (১০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি যেন পুরোপুরি ভেস্তে না যায়, সে জন্য গত ৪৮ ঘণ্টা ধরে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে ব্যাপক প্রচেষ্টার পরই ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিলেন।

বুধবারই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুদ্ধবিরতি ‘শেষ’ এবং ইরানের সঙ্গে আলোচনা করে কোনও বিশ্বাসযোগ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তার ভরসা খুব কম। তবে তা সত্ত্বেও তিনি মার্কিন আলোচকদের ইরানিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন।

এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে সম্ভবত সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরান আমাদের ‘আলোচনা’ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছে। আমরা তাতে সম্মত হয়েছি, তবে যুক্তরাষ্ট্র তাদের কোনও রকম দ্ব্যর্থতা ছাড়াই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, যুদ্ধবিরতি একেবারেই শেষ! এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা ইরান সফর করছেন। সফরের উদ্দেশ্য ছিল পরিস্থিতি শান্ত করা এবং নতুন করে আলোচনা শুরুর পরিবেশ তৈরি করা। এই সফরের বিষয়ে অবগত একজন কূটনীতিক জানিয়েছেন, এটি অত্যন্ত স্পষ্ট যে উভয় পক্ষই আবার সমঝোতা স্মারকে ফিরে আসতে আগ্রহী।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেইরান-মার্কিন চুক্তি কি টিকিয়ে রাখতে পারবে কাতার-পাকিস্তান
সর্বশেষ খবর
ভোট চুরি জুলাইয়ের আগে যেমন হয়েছে, পরেও হয়েছে: হাসনাত
ভোট চুরি জুলাইয়ের আগে যেমন হয়েছে, পরেও হয়েছে: হাসনাত
পাঁচ ম্যাচে একটিও গোল হজম করেনি স্পেন, দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে বেলজিয়াম?
পাঁচ ম্যাচে একটিও গোল হজম করেনি স্পেন, দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারবে বেলজিয়াম?
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
তরুণদের স্বপ্ন পূরণে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে রাষ্ট্র, জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রী 
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
কূটনৈতিক বলয় শক্তিশালী করার চেষ্টায় তৈরি হচ্ছে ‘অসন্তোষ’  
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন