বাবার ভাবমূর্তি নেতিবাচক, পদবি বদলে ফেললেন নেতানিয়াহুর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক 
১১ জুলাই ২০২৬, ১৩:৪২আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৩:৪২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ায়ের নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করে ইয়োনাথান হন রেখেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অঙ্গন ও যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু পরিবারের ক্রমবর্ধমান রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যেই নাম পরিবর্তনের এই খবরটি সামনে এলো।

গাজায় গণহত্যার পর যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি মার্কিন রাজনীতিতেও তিনি দিন দিন একটি ‘বিষাক্ত’ চরিত্রে পরিণত হয়েছেন।

হারেৎজ জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে কর কর্তনের অনুমোদনের নথিপত্রেও তার আগের নাম ইয়ায়ের নেতানিয়াহু ব্যবহার করা হয়েছিল।

তবে ইয়ায়ের এবারই প্রথম এমন পদবি ব্যবহার করছেন তা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এর আগে নিজেকে ইয়ায়ের হুন হিসেবে পরিচয় দিয়েছিলেন। হুন মূলত তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েল-এর আসল পদবি ছিল, যা পরে পরিবর্তন করে বেন আর্টজি রাখা হয়।

যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক সম্পৃক্ততা এবং ধনকুবেরদের সঙ্গে তার পরিবারের সম্পর্ক নিয়ে অতীতে বেশ কিছু বিতর্কের কারণে ইয়ায়েরকে নানা মহলের নজরদারিতে পড়তে হয়েছে। ২০১৮ সালে ইসরায়েলি টেলিভিশনে একটি অডিও রেকর্ড প্রচারিত হয়, যেখানে একটি স্ট্রিপ ক্লাবের বাইরে ইয়ায়েরকে বড়াই করে বলতে শোনা যায় যে তার বাবা এক টাইকুনের সুবিধার্থে কোটি কোটি ডলারের একটি গ্যাস চুক্তি এগিয়ে নিতে সাহায্য করেছিলেন। এরপর থেকে উগ্র-ডানপন্থিদের করপোরেটসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসার সঙ্গে ইয়ায়েরের যুক্ত থাকার খবর সামনে আসে। অন্যদিকে খোদ বেনিয়ামিন নেতানিয়াহুও ইসরায়েলে তিনটি দুর্নীতি মামলার তদন্তের মুখোমুখি হচ্ছেন।

নেতানিয়াহু পরিবারে নাম বা পদবি পরিবর্তনের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, ইয়ায়েরের ভাই আভনেরও প্রায় পাঁচ বছর আগে নিজের নাম পরিবর্তন করে আভি সেগাল রেখেছিলেন। নজরদারি ও মানুষের মনোযোগ এড়াতে আভি সেগাল নামে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে ৬ লাখ ৭২ হাজার মার্কিন ডলার নগদ মূল্যে একটি অ্যাপার্টমেন্ট কেনেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্বয়ং বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে থাকার সময় নিজের নাম বদলে বেন নিতাই ব্যবহার করেছিলেন। পরে তিনি জানিয়েছিলেন, সে সময় তিনি আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের কথা ভাবছিলেন।

এই চর্চা মূলত আরও পুরোনো। ১৯২০-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক ম্যান্ডেট চলাকালীন জায়নবাদী আন্দোলনের মাধ্যমে ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে উপনিবেশ স্থাপনে সহায়তার জন্য পোল্যান্ড থেকে আসার পর নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি নিজের নাম পরিবর্তন করে বেনজিয়ন নেতানিয়াহু রেখেছিলেন।

/এএস/ 
সম্পর্কিত
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
হরমুজে নৌ-চলাচলে ফি, কী ভাবছে ইউরোপ
ভিয়েতনামে নৌকা উল্টে প্রাণ গেলো ১৫ ভারতীয় পর্যটকের
সর্বশেষ খবর
যুদ্ধের মধ্যেও বন্ধ হয়নি তেহরানের একটি বইয়ের দোকান, পাঠকদের ঝোঁক ছিল যুদ্ধসাহিত্যে
যুদ্ধের মধ্যেও বন্ধ হয়নি তেহরানের একটি বইয়ের দোকান, পাঠকদের ঝোঁক ছিল যুদ্ধসাহিত্যে
একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
একাত্তরে বিতর্কিত ভূমিকার জন্য ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
ডুবে আছে হাসপাতাল, ভেলায় ভাসিয়ে রোগীদের নিয়ে আসছেন স্বজনরা
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে গেলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান