১১ বিলিয়ন ডলারে তৈরি হচ্ছে সুস্থভাবে বেঁচে থাকার দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৬, ১০:৫১আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:৫১

শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সেই চাহিদাকে কেন্দ্র করে পর্যটনের নতুন ধারা হিসেবে ‘ওয়েলনেস ট্যুরিজম’ বা স্বাস্থ্য ভালো রাখার পর্যটন এখন বেশ জনপ্রিয়। তবে মধ্যপ্রাচ্যের এক ছোট দ্বীপে এবার শুধু বেড়ানো নয়, সুস্থ থাকাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলার এক মহাযজ্ঞ শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৪ হাজার কোটি দিরহাম (প্রায় ১০.৯ বিলিয়ন বা ১ হাজার ৯০ কোটি ডলার) ব্যয়ে তৈরি হচ্ছে এক বিশেষ দ্বীপ, যার নাম ‘ফাহিদ আইল্যান্ড’। ২০২৯ সালের মধ্যে পুরোপুরি চালু হতে যাওয়া এই দ্বীপে ৬ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, যা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বাড়াতে একদম শুরু থেকে পরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে।

বিনোদন ও সংস্কৃতির কেন্দ্রস্থল ইয়াস আইল্যান্ড এবং সাদিয়াত আইল্যান্ড-এর মাঝে অবস্থিত ২.৭ মিলিয়ন বর্গমিটারের এই বিশাল প্রকল্পটি বাস্তবায়ন করছে আবুধাবি সরকারের মালিকানাধীন রিয়েল এস্টেট কোম্পানি আলদার ডেভেলপমেন্ট। আলদার জানায়, এখানকার সব অবকাঠামো এবং সুযোগ-সুবিধা বাসিন্দাদের সুস্থতার এক অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হচ্ছে।

চলতি মাসে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকদের প্রকাশিত এক মার্কিন গবেষণায় দেখা গেছে, সবুজে ঘেরা এবং হেঁটে চলার উপযোগী এলাকায় বসবাস করলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকে। এই ধারণাকে মাথায় রেখেই ফাহিদ আইল্যান্ডের কেন্দ্রস্থল দিয়ে তৈরি হচ্ছে ১০ কিলোমিটার দীর্ঘ বার্ম পার্ক। এটি মূলত একটি ‘ফিটনেস এবং ওয়েলনেস করিডোর’, যেখানে দৌড়ানোর ট্র্যাক এবং তিনটি সাইকেল চালানোর রুট থাকবে। এই পার্কটি একই সঙ্গে সমুদ্র সৈকত ও ম্যানগ্রোভ বনের মাঝে একটি চমৎকার প্রাকৃতিক ও শব্দ নিরোধক দেয়াল হিসেবেও কাজ করবে।

১১ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা বরাবর এই দ্বীপে অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে আল্ট্রা-লাক্সারি ভিলাসহ তিনটি আবাসিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। আলদারের ওয়েবসাইটে অ্যাপার্টমেন্টের মূল্য শুরু হয়েছে ১৯ লাখ দিরহাম (৫ লাখ ১৭ হাজার ডলার) থেকে, যা প্রিমিয়ার রেসিডেন্সের জন্য সর্বোচ্চ ৭৬ লাখ দিরহাম (২০ লাখ ডলার) পর্যন্ত হতে পারে। বাসিন্দারা ১৫ কিলোমিটার দীর্ঘ একটি আন্তঃসংযুক্ত হাঁটার পথ দিয়ে রিটেল বুলেভার্ড, বিচ ক্লাব এবং ওয়াটার স্পোর্টস হাবগুলোতে যাতায়াত করতে পারবেন। এই হাঁটার পথের ৭০ শতাংশেরও বেশি অংশ থাকবে ছায়াবৃত, যাতে মানুষ পুরো দ্বীপে অনায়াসে হেঁটে চলাচল করতে পারে।

আলদার ডেভেলপমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এমা ম্যাকক্রিরি ব্রিন বলেন, অনেকেরই সুস্থতা নিয়ে ভুল ধারণা আছে। ভবনে কেবল একটা জিম বা স্পা রাখলেই সুস্থতার পরিবেশ তৈরি হয় না। এর মানে এমন এক পরিবেশের নকশা করা যাতে মানুষ প্রতিদিন সুস্থ ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমাদের ওয়াটারফ্রন্ট প্রমোনাড বাসিন্দাদের সামাজিক যোগাযোগের সুযোগ করে দেবে, যা ভালো থাকার জন্য জরুরি।

এই দ্বীপের শিক্ষার্থীরা ২০২৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের বিখ্যাত বেসরকারি স্কুল কিংস কলেজ স্কুল উইম্বলডন-এর ক্যাম্পাসে হেঁটে যেতে পারবে। আমেরিকার সিডিসি এবং জিএসএ-র তৈরি করা সুস্থ ভবনের সনদ প্রদানকারী প্রোগ্রাম ফিটওয়েল-এর সর্বোচ্চ থ্রি-স্টার রেটিং পেয়েছে ফাহিদ আইল্যান্ড এবং এই স্কুলটি, যা বিশ্বে প্রথম। শারীরিক কর্মকাণ্ড, স্বাস্থ্যকর খাবারের বিকল্প এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব বিবেচনা করে এই রেটিং দেওয়া হয়েছে।

ফিটওয়েল পরিচালনাকারী সংস্থা সেন্টার ফর অ্যাক্টিভ ডিজাইন-এর সিইও জোয়ানা ফ্রাঙ্ক বলেন, আলদার স্বাস্থ্যকে কেবল আলাদা কিছু সুযোগ-সুবিধা হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে, যা ফাহিদ আইল্যান্ডকে ভবিষ্যৎ প্রজন্মের বসবাসের জন্য সেরা স্থান হিসেবে প্রস্তুত করছে।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
ভারতে নিষিদ্ধ হচ্ছে প্যারাকুয়াট
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
কী, কেন, কীভাবেআর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে কেন বারবার ফিরে আসে ফকল্যান্ড যুদ্ধ
সর্বশেষ খবর
এক সপ্তাহে চট্টগ্রামে ১৪৫৪ মিলিমিটার বৃষ্টি, পানি নামতে পারে দুদিনে
এক সপ্তাহে চট্টগ্রামে ১৪৫৪ মিলিমিটার বৃষ্টি, পানি নামতে পারে দুদিনে
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার: কৃষিমন্ত্রী
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার: কৃষিমন্ত্রী
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
অস্করজয়ী ইনারিতুর ম্যাজিক, এমন টম ক্রুজকে আগে দেখেনি কেউ
অস্করজয়ী ইনারিতুর ম্যাজিক, এমন টম ক্রুজকে আগে দেখেনি কেউ
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’
‘যারা বিএনপি মনা তারা ভাগ করে খালে মাছ চাষ করুন, আমি টাকা দেবো’