আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে লাখ লাখ আবেদন করলো কারা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১৭:৪৯আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮:০২

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন চলমান বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে, ঠিক তার আগেই লিওনেল মেসির দলের বিরুদ্ধে উঠেছে রেফারির কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার এক গুরুতর অভিযোগ। এই পক্ষপাতিত্বের প্রতিবাদে ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার’ করার দাবিতে শুরু হওয়া একটি অনলাইন আবেদনে (পিটিশন) ইতোমধ্যে ৭৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে লাখ লাখ আবেদন করলো কারা

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর একটি প্রতিবেদনের বরাতে জানা গেছে, argentinaout.com (আর্জেন্টিনাআউট ডটকম) নামের একটি প্রচারণা ওয়েবসাইট থেকে এই আন্দোলনের সূত্রপাত। বুধবার সকালের মধ্যেই এই পিটিশনে স্বাক্ষরকারীর সংখ্যা ৭৫ লাখ (৭.৫ মিলিয়ন) ছাড়িয়ে যায়।

পিটিশনের বিবৃতিতে বলা হয়েছে, এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট। যখন বিজয়ী কে হবে তা আগেই ঠিক করা থাকে, তখন বাকি বিশ্বের প্রতিদ্বন্দ্বিতা করার কী দরকার? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক এবং অন্য সবাইকে একটি ন্যায্য সুযোগ দেওয়া হোক।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের (স্প্যানিশ ভাষায় মালভিনাস) সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের পটভূমিতে ফুটবল বিশ্বে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচগুলো সবসময়ই অন্যতম এক চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অধ্যায়। মেক্সিকোতে ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের সাহায্যে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয়ের ঠিক ৪০ বছর পর দল দুটি আবার মুখোমুখি হতে যাচ্ছে। গোল্ডেন বুটের দৌড়ে মেসি ও এমবাপ্পের সঙ্গে লড়াইয়ে থাকা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন অবশ্য জানিয়েছেন, ম্যাচটিকে ঘিরে তৈরি হওয়া এই আবেগীয় চাপ বা বিতর্ক তাদের মনোযোগ নষ্ট করতে পারবে না।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ডলারের বিপরীতে শক্তিশালী চীনা ইউয়ান
কী, কেন, কীভাবেযুদ্ধ, বর্ণবাদ ও ট্রাম্প: দুর্নীতির ছায়ায় কি ঢাকা পড়লো বিশ্বকাপ
গোলে গোলে মন জয়, হাল্যান্ডের নামে নবজাতকের নাম রাখছেন পেরুর বাবা-মায়েরা
সর্বশেষ খবর
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দায়বদ্ধ: প্রধানমন্ত্রী
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার দায়বদ্ধ: প্রধানমন্ত্রী
রামপুরার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, উঠে এলো মরণাস্ত্র ব্যবহারের বর্ণনা
মানবতাবিরোধী অপরাধরামপুরার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, উঠে এলো মরণাস্ত্র ব্যবহারের বর্ণনা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের সময় বেঁধে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা
মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার বৈঠক
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ