রক্তাক্ত ঘরে পড়ে ছিল স্বামীর লাশ ও আহত সন্তান, মোবাইল স্ক্রল করছিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ জুলাই ২০২৬, ১২:০৩ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:৪৭

ভারতের কর্ণাটকের ধারওয়াদে এক রোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার সেখানকার একটি অ্যাপার্টমেন্টের ভেতর ড. কিরণ হোনান্নাভার (৪৫) নামের এক চিকিৎসককে তার স্ত্রী প্রিয়াঙ্কা, যিনি নিজেও একজন চিকিৎসক, হত্যা করেছেন। এই ঘটনায় দম্পতির আট বছর বয়সী ছেলেকেও ছুরিকাঘাত করা হয়েছে এবং বর্তমানে সে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকার এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা গেছে, স্বামী ও সন্তানের দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকার সময় অভিযুক্ত স্ত্রী নিচে শুয়ে নিজের মোবাইল ফোন স্ক্রল করছেন।

তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে এবং আবারও বুধবার সকালে কিরণের আত্মীয় ও বন্ধুরা যখন ফোন করেছিলেন, তখন প্রিয়াঙ্কা ফোন ধরেন। তিনি প্রথমে তাদের জানান যে কিরণ বিশ্রাম নিচ্ছেন এবং পরে বলেন যে তিনি ডিউটিতে বাইরে গেছেন। কোনও সাড়া না পেয়ে বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা যখন ওই দম্পতির ফ্ল্যাটে যান, তখন তারা বাবা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর অভিযুক্ত নারী তখন বিছানায় শুয়ে মোবাইল স্ক্রল করছিলেন।

খবর পেয়ে হুব্বাল্লি-ধারওয়াদের পুলিশ কমিশনার এন শশীকুমার অপরাধস্থলে পৌঁছান। তিনি দেখতে পান যে আহত শিশুটি তখনও শ্বাস নিচ্ছে এবং দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এন শশীকুমার জানান, চিরায়ু হাসপাতালের অ্যানেস্থেটিস্ট ড. কিরণ হোনান্নাভার তার স্ত্রী ড. প্রিয়াঙ্কা কাট্টানাহাল্লি এবং তাদের আট বছর বয়সী ছেলেকে নিয়ে পবন হাই স্কুলের বিপরীতে একটি অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় থাকতেন। কিরণের পরিবারের সদস্যরা প্রায়ই তাদের এখানে আসতেন।

ঘটনাস্থলের বর্ণনা দিয়ে কমিশনার বলেন, পুলিশ ড. কিরণকে একটি ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে। পাশাপাশি ৮ বছর বয়সী ছেলেটির শরীরেও ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তিনি আরও বলেন, ঠিক কখন শিশুটির ওপর হামলা চালানো হয়েছে তা আমরা তদন্তের মাধ্যমে নিশ্চিত হব। যেহেতু সে তখনও জীবিত ছিল, আমরা তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করি।

শশীকুমার বলেন, ঘটনাটি কখন ঘটেছে এবং এর পেছনের কারণ কী, তা উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার সময় অ্যাপার্টমেন্টের ভেতরে কেবল স্বামী, স্ত্রী ও সন্তানই ছিলেন এবং কোনও বহিরাগত ব্যক্তি সেখানে প্রবেশ করেছিল এমন কোনও ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
সর্বশেষ খবর
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
ভুটান থেকে ঢাকায় এসে কী বললেন ফিফা সভাপতি 
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
দলের সঙ্গে যারা মুনাফিকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গানের সংখ্যা কত, জানালেন তার স্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত