মরুভূমির বুকে ‘অদৃশ্য’ হোটেল, খুঁজতেই কেটে যায় সময়

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১০:৪৩আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৪৩

সাধারণত বিলাসবহুল রিসোর্ট বা হোটেলগুলো তৈরিই করা হয় সবার নজর কাড়ার জন্য। তবে আফ্রিকার দেশ নামিবিয়ায় সম্পূর্ণ উল্টো এক উদ্দেশ্যে কিছু বিলাসবহুল হোটেল গড়ে তোলা হচ্ছে; যার মূল লক্ষ্যই হলো, এগুলোকে খুঁজে পাওয়া যেন যতটা সম্ভব কঠিন হয়। দূরবর্তী ও প্রত্যন্ত প্রকৃতির সঙ্গে নিখুঁতভাবে মিশিয়ে তৈরি করা এই ‘অদৃশ্য স্থাপত্যকলা’র জনপ্রিয়তা এখন নামিবিয়ায় তুঙ্গে।

 

সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলগুলোর একটি হলো নামিবিয়ার স্কেলেটন কোস্ট। ৩১০ মাইল দীর্ঘ এই বালুময় উপকূলজুড়ে ছড়িয়ে আছে শত শত ধ্বংসপ্রাপ্ত জাহাজের কঙ্কাল। এই নরকের দরজা খ্যাত উপকূলেই গড়ে উঠেছে শিপরেক লজ। আটলান্টিকের ঘন কুয়াশার মধ্য থেকে তাকালে দেখা মেলে বিলাসবহুল ১০টি কেবিনের, যা দেখতে ঠিক সমুদ্রসৈকতে পড়ে থাকা ভাঙা জাহাজের মতো। বিখ্যাত নামিবিয়ান স্থপতি নিনা মারিৎজের হাত ধরে ২০১৮ সালে এটি চালু হয়। শত শত বছর আগে এই উপকূলে আটকে পড়া নাবিকদের আশ্রয় খোঁজার সেই মরিয়া অনুভূতিকে ফুটিয়ে তুলতেই তিনি এই নকশা করেছিলেন।

নিনা মারিৎজ বলেন, সেখানে গেলে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে প্রত্যন্ত কোনও জায়গায় আছেন। সারাদিন রোদ, বালু আর বাতাসের মধ্যে থাকার পর ক্লান্ত কোনও পর্যটক যখন এই কেবিনে ঢুকবেন, তখন তিনি এক পরম আশ্রয় ও প্রশান্তি খুঁজে পাবেন। প্রকৃতির বিশালতার সামনে আমরা যে কতটা ক্ষুদ্র, এই ভবনটি সেই বৈপরীত্যই মনে করিয়ে দেয়।

রাজকীয় বিছানা, নিজস্ব বাথরুম আর ওয়াইফাই সুবিধা থাকা এই কেবিনগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে সাধারণ কাঠ, যেন নামিবিয়া সরকারের সঙ্গে চুক্তি শেষ হলে এগুলো সহজেই সরিয়ে নেওয়া যায়। নিনা মারিৎজ আরও বলেন, স্থাপত্য এখন কেবলই নান্দনিকতার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার কাছে ভবনকে প্রকৃতির চেয়ে বড় করে দেখানোর চেয়ে প্রকৃতির সঙ্গে মিলিয়ে রাখাই আসল উদ্দেশ্য।

অন্যদিকে, নামিবিয়ার রুক্ষ পাথুরে মরুভূমি দামারাল্যান্ডে অবস্থিত অনদুলি এনক্লেভ নামের আরেকটি বিলাসবহুল রিসোর্ট নিজেকে প্রকৃতির সঙ্গে এমনভাবে লুকিয়ে রেখেছে যে দেখলে মনে হবে এটি পাহাড়েরই অংশ। নামিবিয়ার সর্বোচ্চ পর্বত ব্র্যান্ডবার্গের কাছে একটি গ্রানাইট পাথরের পাহাড়ের ওপর অবস্থিত এই প্রাইভেট ভিলাটি। এর লালচে রঙের ছাদ পাহাড়ের পাথরের সঙ্গে মিশে থাকে। ভেতরে আধুনিক সব সুযোগ-সুবিধা, সুইমিং পুল এবং কাচের দরজা থাকলেও বাইরে থেকে এটি সহজে দেখাই যায় না।

এই রিসোর্টের গাইড বারওয়াল্ড আউইসেব জানান, অনেক পর্যটক কাছাকাছি এসেও রিসোর্টটি খুঁজে না পেয়ে জিজ্ঞেস করেন, ‘আমরা আর কত দূরে? রিসোর্টটি কি আদৌ এখানে আছে?’ যখন তারা একদম কাছে গিয়ে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ভবনের কাঠামোটি দেখতে পান, তখন বিস্মিত হয়ে যান। ডিজাইনার ট্রেভর নট মূলত এই রিসোর্টের নকশা করেছেন স্থানীয় কাঠ ও পাথর দিয়ে অত্যন্ত প্রাকৃতিকভাবে। তিনি বলেন, আপনি যখন ওপরের দিকে হেঁটে যাবেন, তখন হঠাৎ করেই আপনার সামনে এক নতুন পৃথিবী খুলে যাবে। সেই দৃশ্য দেখে চোখ দিয়ে জল চলে আসতে বাধ্য।

সূত্র: সিএনএন

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি পতাকায় মিসর কোচের থুতু ছিটানোর ভিডিও ভাইরাল
গোপন শর্তে রাজি না, ট্রাম্পের সাহায্য ফিরিয়ে দিচ্ছে আফ্রিকা
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
সর্বশেষ খবর
স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য
স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য
মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই ভেঙে পড়লো মঞ্চ
মন্ত্রী, মেয়র ও এমপিদের নিয়েই ভেঙে পড়লো মঞ্চ
যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
রংপুরের পাঁচ জেলায় বন্যার আশংকা
রংপুরের পাঁচ জেলায় বন্যার আশংকা
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর