ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ জুলাই ২০২৬, ১১:৫৯আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১২:০২

যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর ভিসা নীতি কার্যকরের চূড়ান্ত ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, ফেডারেল সরকারের অনুমতি ছাড়া কোনও বিদেশি শিক্ষার্থী চার বছরের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিবর্তন এবং এক বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রেডিট ট্রান্সফারের ক্ষমতাও সীমিত করা হবে। এতদিন পর্যন্ত এই ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষমতা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হাতেই ছিল।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকে এই নতুন নীতি কার্যকর হবে। সংস্থাটির দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হলো ‘ভিসার ব্যাপক অপব্যবহার মোকাবিলা করা এবং নিয়মিত যাচাই-বাছাইয়ের (ভেটিং) মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করা’। তবে আন্তর্জাতিক শিক্ষাবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল এডুকেটরস নতুন এই নিয়মকে ‘ভুল পথে পরিচালিত এবং অপ্রয়োজনীয় বলে অভিহিত করেছে।

নতুন নিয়মের অধীনে, গ্রাজুয়েশন বা পড়াশোনা শেষ করার পর বিদেশি শিক্ষার্থীদের দেশ ছাড়ার অথবা অন্য ভিসার ক্যাটাগরিতে পরিবর্তনের জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে, যা আগে ছিল ৬০ দিন।

এর আগে, এফ-১ ভিসা এবং জে-১  এক্সচেঞ্জ ভিসায় আসা বিদেশি শিক্ষার্থীরা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। এর অর্থ ছিল, ডিগ্রি শেষ করতে যতদিন সময় লাগবে, ততদিন তারা দেশটিতে অবস্থান করতে পারতেন। নতুন নিয়ম এই অবস্থানের ওপর একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছে।

অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী মার্কওয়েন মুলিন বলেন, কয়েক দশক ধরে বিদেশি শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এর ফলে হাজার হাজার শিক্ষার্থী দেশ ছেড়ে যাওয়া এড়াতে বছরের পর বছর ধরে নানা কোর্সে ভর্তি হয়ে আমাদের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার করার সুযোগ পাচ্ছিল।

সাধারণত যুক্তরাষ্ট্রের আন্ডারগ্রাজুয়েট বা স্নাতক প্রোগ্রামগুলো চার বছরের হলেও, পিএইচডির মতো গ্রাজুয়েট লেভেলের প্রোগ্রামগুলো শেষ করতে আরও বেশি সময় লাগে। আর বেশিরভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীই বিজ্ঞান ও প্রযুক্তি খাতের মতো গ্রাজুয়েট লেভেলের কোর্সগুলোতে ভর্তি হন। এসব কোর্সে গবেষণা সম্পন্ন ও তা প্রকাশের জন্য স্বাভাবিকভাবেই বেশি সময়ের প্রয়োজন হয়।

বিদেশি শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দেওয়া অলাভজনক সংস্থা ‘নাফসা’-ও নতুন এই নিয়মের তীব্র সমালোচনা করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী ফান্তা আও বলেন, এই নতুন নীতি দীর্ঘকাল ধরে কার্যকরভাবে চলে আসা একটি ব্যবস্থার মধ্যে অনিশ্চয়তা, আমলাতান্ত্রিক জটিলতা এবং ভয় তৈরি করবে। এটি এমন এক সমস্যা সমাধানের চেষ্টা, যার আদতে কোনও অস্তিত্বই নেই।

সূত্র: বিবিসি

/এএস/ 
সম্পর্কিত
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
ফ্রান্স থেকে ধরে আনা হলো যুক্তরাজ্যে দণ্ডিত ধর্ষককে
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
সর্বশেষ খবর
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
চেহারা ও সাজসজ্জা নিয়ে ট্রলের শিকার ঋতুপর্ণা, পাশে দাঁড়ালেন কনীনিকা
টিকি-টাকার লড়াইয়ে কে এগিয়ে, আর্জেন্টিনা নাকি স্পেন?
টিকি-টাকার লড়াইয়ে কে এগিয়ে, আর্জেন্টিনা নাকি স্পেন?
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক, জনপ্রতি সরকারি বরাদ্দ ৩২ টাকা, সঙ্গে ২৭০ গ্রাম চাল
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর