ইসরায়েলিদের পাওয়া গেলে বহিষ্কার করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১৮:০১আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৮:৪২

মালয়েশিয়ায় অবস্থান করা কোনও ইসরায়েলি নাগরিকের খোঁজ পাওয়া গেলেই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, যদি আমরা কোনও ইসরায়েলির সন্ধান পাই, তবে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করবো। কারণ আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের জড়িত থাকার অভিযোগ তদন্তের মাঝেই প্রধানমন্ত্রী এই কঠোর মন্তব্য করলেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামের ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রজেক্টটি জোহর রাজ্যের ১০০ বিলিয়ন ডলারের ফরেস্ট সিটি প্রকল্পে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্রকল্পে অংশ নিয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, যদি তদন্তে এই দাবির সত্যতা প্রমাণিত হয়, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণত বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দ্বৈত নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়ায় সুনির্দিষ্ট কোনও আইনি নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই করা শুরু করেছে।

সূত্র: মিডল ইস্ট আই

/এএ/এমওএফ/
সম্পর্কিত
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ
মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা-স্পেন ফাইনালে বিরতি কি বাড়ছে
আর্জেন্টিনা-স্পেন ফাইনালে বিরতি কি বাড়ছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘লালকার্ড’ প্রদর্শন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ‘লালকার্ড’ প্রদর্শন
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আ.লীগ করিনি’
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ করলো যুক্তরাজ্য, বেইজিংয়ের প্রতিবাদ
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা