আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১৪:০০আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৫:৫৭

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই দলীয় মিডিয়া সেল থেকে ভিডিওটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি দাবি করা হলেও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ ভিডিওটিকে আসল বলে চিহ্নিত করেছে। জামায়াত নেতারা এবং এই এমপিও স্বীকার করেছেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী।

ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে তারিখ ২০২৩ সালের ১ জুলাই দেখা গেলেও সংসদ সদস্য গাজী নজরুলের দাবি—চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে ও প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ভিডিও বার্তা দিয়েছেন এমপি গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম।

২৯ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি বলেন, আমার স্বামীর (গাজী নজরুল ইসলাম) সঙ্গে মরিয়মের বিয়ে হয়েছে। এটা নিয়ে যারা কুৎসা রটাচ্ছে, সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা থেকে বিরত না থাকলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

এদিকে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমপি সাহেব আমাদের জানিয়েছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ওনার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় স্ত্রীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে হলেও তার পরিবার বর্তমানে ঢাকায় থাকে।

বিয়ে কবে হয়েছে জানতে চাইলে এই নেতা নির্দিষ্ট তারিখ বলতে না পেরে জানান, বিয়েটি নির্বাচন পরবর্তী সময়ে ‘বেশ কিছু দিন আগে’ সম্পন্ন হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের পর বিয়ে হয়েছে দাবি করা হলেও তথ্য যাচাইকারী স্বাধীন প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ তাদের অনুসন্ধানে জানায়, সিসিটিভি ফুটেজের সময় ২০২৩ সালের ১ জুলাই। তবে ফুটেজটি কোথায় ধারণ করা হয়েছে, সে স্থান নিশ্চিত করা যায়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
গাজী নজরুলের এমপি পদ কি থাকছে? 
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বশেষ খবর
বেশি বিক্রি হওয়া ১০ বই : শীর্ষে বাইবেল, এরপর কোরআন ও গীতা
বেশি বিক্রি হওয়া ১০ বই : শীর্ষে বাইবেল, এরপর কোরআন ও গীতা
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
প্রস্তুতিকালে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার 
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
আজ আমপ্রেমীদের জন্য বিশেষ দিন, মাতুন মিষ্টি-রসালো এই ফলের উৎসবে
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
প্রীতি উরাংয়ের মৃত্যু: ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ শুনানি পেছালো  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার