শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২২ জুলাই ২০২৬, ০৯:৪২আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৯:৪২

পারমাণবিক অস্ত্র কর্মসূচি ঠেকাতে যেসব সুরক্ষাব্যবস্থা বা শর্ত যুক্তরাষ্ট্র এতদিন বজায় রেখেছিল, তা ছাড়াই সৌদি আরবের সঙ্গে পারমাণবিক শক্তি প্রযুক্তি ভাগাভাগির এক চুক্তিতে সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন দুটি সংশ্লিষ্ট সূত্র।

সূত্রগুলো নিশ্চিত করেছে, ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত একটি নথি উপস্থাপন করবে। এতে সই করেছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী আব্দুলআজিজ বিন সালমান।

উল্লেখ্য গত বছর রিয়াদে উভয় দেশের প্রতিনিধিরা এই চুক্তির একটি প্রাথমিক খসড়ায় স্বাক্ষর করেছিলেন।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছেন। এর ফলে সৌদি আরবের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি অনুসরণ না করে ও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের শর্ত ছাড়াই সৌদি আরবের সাথে এই পারমাণবিক সহযোগিতা চুক্তি চূড়ান্ত করছেন ট্রাম্প।

/এএস/ 
সম্পর্কিত
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সর্বশেষ খবর
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু