জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ১২:১২আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৭:৪৭

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কে যুক্ত হলো নতুন মোড়। সংসদ সদস্যের দ্বিতীয় বিয়ের কাবিননামা ও তার তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে, যা তৈরি করেছে নানা প্রশ্নের।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সম্মতিতে তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেন। পরবর্তীতে তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং শ্বশুর মো. মাসুম বিল্লাহ পৃথক ভিডিও বার্তায় ওই বিয়ের বিষয়টি সমর্থন করেন।

তবে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) দিনভর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহর একটি অডিও ফাঁস হয়। অডিওতে ওই কাজীকে বলতে শোনা যায়, বিয়ের সময় কনের বাবা ফোনে সম্মতি জানিয়েছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে কনে মরিয়ম খাতুন ও তার অভিভাবক কাজী অফিসে এসে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ, কাবিননামায় বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ থাকলেও রেজিস্ট্রি খাতায় স্বাক্ষর নেওয়া হয়েছে ২১ জুলাই।

কনের পরিচয় ও বয়স সংক্রান্ত প্রশ্নের জবাবে অডিওতে কাজীকে বলতে শোনা যায়, ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতেই কাবিননামা প্রস্তুত করা হয়েছিল। নথিপত্র অনুযায়ী কনের বয়স ১৮ বছর ৩ মাস।

এর আগে ভাইরাল ভিডিও প্রসঙ্গে এমপি গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, গত ১৩ জুলাই প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মগবাজারে তার নিজস্ব ব্যবসায়িক কার্যালয়ে যান। সেখানে একদল লোক তাদের জিম্মি করে অর্থ দাবি করে এবং গোপনে ব্যক্তিগত ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। তবে পরবর্তীতে বিভিন্ন পক্ষ থেকে আসা ভিডিও ও বক্তব্যে ঘটনার বিবরণ নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

কাজী বাকী বিল্লাহর এই অডিও ক্লিপ প্রকাশের পর বিয়ের প্রকৃত তারিখ এবং কাবিননামার আইনি ভিত্তি নিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে অডিওটির সত্যতা বা কাজীর বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার সকালে অডিওর বিষয়ে নিশ্চিত হতে এবং বিস্তারিত জানতে কাজীর মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এরপর তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

/এএম/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু মিছিল
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বটবাহিনী আছে: তাহেরী
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও