রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি

আন্তর্জাতিক ডেস্ক 
২২ জুলাই ২০২৬, ১৪:০০আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৪:০০

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিক্ষোভকে ঘিরে ভারতের বিরোধী দলগুলোর মধ্যে প্রকাশ্য বাকযুদ্ধ শুরু হয়েছে। বিরোধী দলগুলোর মতে, এই বিরোধকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রাহুল গান্ধীকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে আটক করার পরই আম আদমি পার্টির (এএপি) নেতারা কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সঙ্গে ‘তাল মিলিয়ে চলার’ অভিযোগ তোলেন।

তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের সামনে কংগ্রেসের বিক্ষোভে সরকার দ্রুত সাড়া দিলেও, যন্তর মন্তরে সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের ক্ষেত্রে একই ধরনের উদ্যোগ দেখায়নি।

তবে এ ধরনের মন্তব্যের জেরে এবার তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারীর সমালোচনার মুখে পড়েছে আম আদমি পার্টি (এএপি)। তাদের অভিযোগ, পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে দলটি।

এএপি সাংসদ সঞ্জয় সিং এক্সে লিখেছেন, সিজেপির আন্দোলনকে দুর্বল করতেই মোদি রাহুল গান্ধীকে বিক্ষোভে বসিয়েছেন। এর জবাবে টিএমসি সাংসদ কীর্তি আজাদ লেখেন, তোমার কাছ থেকে এটা আশা করিনি। তুমি আমাদের বন্ধুত্বকে লজ্জায় ফেলেছ।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন বিরোধী দলগুলোর পারস্পরিক রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে। এই বিভক্তিকে সামনে এনে কংগ্রেস ও এএপি উভয় দলই শিক্ষার্থীদের আন্দোলনকে নির্বাচনি স্বার্থে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে বিজেপি।

/এএস/ 
সম্পর্কিত
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বশেষ খবর
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
বিদেশে কর্মরত শিক্ষক-গবেষকদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ 
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার