রাহুল গান্ধীকে নিয়ে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৮:৩১আপডেট : ২২ জুলাই ২০২৬, ২২:৫১

প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ চলাকালে ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী নেতাকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসা রাহুল গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে সোমবারের ঘটনার প্রতিবাদে সংসদের ভেতরে বিরোধী দলগুলোর প্রতিবাদের প্রতি তার দল টিভিকে পূর্ণ সমর্থন ঘোষণা করছে বলে জানান তিনি।

নিট পরীক্ষা নিয়ে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, টিভিকে এই প্রবেশিকা পরীক্ষা সম্পূর্ণ বাতিলের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এই পরীক্ষা কেবল শিক্ষার্থীদের নয়, বরং তাদের পরিবারগুলোকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তিনি বলেন, নিট পরীক্ষা পুরোপুরি বাতিল করতে হবে। আমরা আবারও বলছি, এটিই এই সমস্যার একমাত্র সমাধান। এ বিষয়ে ভোটব্যাংকের রাজনীতির জন্য তার দল কোনও ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেবে না।

শিক্ষাব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী বিজয় যুক্তি দেন যে শিক্ষা বিষয়টিকে পুনরায় রাজ্য তালিকা ফিরিয়ে নেওয়া উচিত। নিটের মতো পরীক্ষাগুলো বন্ধ করার জন্য এটিই একমাত্র স্থায়ী সমাধান।

এ ধরনের সাংবিধানিক পরিবর্তন না হওয়া পর্যন্ত তিনি একটি বিশেষ যৌথ তালিকা তৈরির প্রস্তাব করেন। এর ফলে চিকিৎসাবিজ্ঞানের ভর্তি পরীক্ষাসহ শিক্ষার ওপর রাজ্য সরকারগুলোর অধিকতর ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠিত হবে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, টিভিকে আত্মপ্রকাশের পরপরই এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছিল এবং দল থেকে এর স্থায়ী ও অন্তর্বর্তী উভয় সমাধানই আগেই রূপরেখা আকারে প্রকাশ করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্র সরকারের উচিত শিক্ষার্থী ও সাধারণ জনগণের মনোভাব ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো এবং এই পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি