বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক 
২৩ জুলাই ২০২৬, ০৯:২১আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দিল্লি পুলিশের দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), দুই পরিদর্শকসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যা পিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশ সীমিত বলপ্রয়োগ করে এবং দুই থেকে তিনটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কনট প্লেসের টলস্টয় মার্গ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের দাবি, কিছু দুষ্কৃতকারী পাথর ও বোতল ছুড়ে হামলা চালালে কনট প্লেসের এসিপি বিবেক ভগত আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে নেওয়া হয়। কয়েক মিনিট পরিস্থিতি উত্তপ্ত থাকলেও পরে তা নিয়ন্ত্রণে আসে বলে জানায় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, যন্তর মন্তরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা টলস্টয় মার্গের দিকে গেলে সেখানে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ সময় দায়িত্বরত দিল্লি পুলিশ ও আরএএফ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করা হয়।

কর্মকর্তারা জানান, শুরুতে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে বোঝানোর চেষ্টা করা হয়। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা ও আয়োজকদেরও ঘটনাস্থলে ডেকে ভিড়কে শান্ত করার আহ্বান জানাতে বলা হয়। তবে পুলিশের দাবি, বিক্ষোভকারীরা নিজেদের সংগঠকদের আহ্বানও উপেক্ষা করেন।

সহিংসতা বাড়তে থাকলে নিরাপত্তা বাহিনীর ওপর বড় বড় পাথর নিক্ষেপ করা হয়। পুলিশের অভিযোগ, কিছু বিক্ষোভকারীর হাতে লাঠি ছিল এবং কেউ কেউ তলোয়ার ও খুকরি বহন করছিলেন। এরপর আরএএফ ও দিল্লি পুলিশ সীমিত বলপ্রয়োগ করে এবং দুই থেকে তিনটি টিয়ার গ্যাসের শেল ছুড়ে এলাকা খালি করে।

পুলিশ অভিযোগ করেছে, এক পুলিশ সদস্যকে চারদিক থেকে ঘিরে ধরে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। হামলার সময় তাকে গালিগালাজ করা হয় এবং অন্যদের হামলায় উসকানি দিয়ে স্লোগান দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
যন্তর মন্তরে সিজিপির অবস্থান অব্যাহত, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
যুক্তরাষ্ট্রে এএফএ সভাপতির ‘আটকের’ খবর, যে ব্যাখ্যা দিলো আর্জেন্টিনা 
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক