রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ১৭:৩২আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:২৩

বুধবার (২২ জুলাই) থেকে আলোচনায় আছে রাষ্ট্রপতির পদত্যাগ। বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে—লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। দাবি করা হয়েছে, এমন ঘটনায় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুই-একদিনের মধ্যে পদত্যাগ করবেন মো. সাহাবুদ্দিন। কিন্তু ফোনালাপের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতি নিজেই। তিনি এটাকে পুরোটাই মিথ্যা বলেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে তিনি বাংলা ট্রিবিউনকে দেওয়া এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, ‘‘এটি কল্পনার বাইরে।’’

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। তখন অনেকে মনে করেছিলেন বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সরকার। সেক্ষেত্রে হয়তো দলীয় কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পরিবর্তনের কোনও ইঙ্গিত সরকার দেয়নি। সরকার-প্রধান তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানেই যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আলোচনায় ছিল তিনি পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কিনা। তবে এখন তিনি পদত্যাগ করতে পারেন, এমন এই খবরই সর্বত্র। এছাড়া বিএনপি থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? নাকি দলের বাইরে কাউকে দেওয়া হতে পারে? এ নিয়ে এখন নানা আলোচনা চলছে। বিএনপি সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বিএনপি তাদের পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগের সুযোগ পাবে।

বুধবার একটি ফেসবুক পোস্ট থেকেই এই আলোচনার সূত্রপাত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি ঘিরে তার পদত্যাগের খবর আরও ঘনীভূত হয়।

তবে আজ বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘‘এরকম ফোনালাপের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এমন কিছু হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার তদন্ত করে দেখবে।’’ 

 

/এস/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইইউর ৬১ নন-ট্যারিফ বাধার ৪৮টি সমাধান হয়েছে: তথ্য উপদেষ্টা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি
রুশ হামলার আশঙ্কায় ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে জার্মানি
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
মুসলিম হওয়ায় দিলীপ কুমারকে ‘হে রাম’ বলতে বাধা দেয় সেন্সর বোর্ড, মধ্যস্থতা করেন নেহেরু
ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
জুয়ার টাকা লেনদেনে ৪৮৪ সিম, ডিবির অভিযানে গ্রেফতার ৭
জুয়ার টাকা লেনদেনে ৪৮৪ সিম, ডিবির অভিযানে গ্রেফতার ৭
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
দুই পুলিশ সদস্য আটক
দুই পুলিশ সদস্য আটক