প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৪ জুলাই ২০২৬, ০৪:০৬আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৪:০৬

ভারতে সাম্প্রতিক প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, প্রশ্নফাঁস কোনও সাধারণ অপরাধ নয়; এটি লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুতর বিষয়। তাই দোষীদের বিরুদ্ধে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর আগামী সপ্তাহেই নতুন আইন বা সংশোধনী সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

 এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার প্রশ্নফাঁসসংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে একটি বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আদালতটি পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের আওতায় দায়ের হওয়া মামলার বিচার করবে।

এদিকে প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, শুধু নতুন প্রতিশ্রুতি নয়, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও কাঠামোগত সংস্কার প্রয়োজন। তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ আমলাতেও পরিবর্তন আনা হয়েছে। সরকার শিক্ষা সচিবকে সরিয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে।

/এম/
সম্পর্কিত
২৪ ঘণ্টার ভারত সফরে নিরাপত্তার চাদরে মোড়ানো শি জিনপিং
ভারত মণ্ডপমের ভেতরে কী আছে?
ভারতের আপত্তিতে বছরের পর বছর ব্রিকসের বাইরে পাকিস্তান
সর্বশেষ খবর
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
আদাবরে নারী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
এক যুগ অপেক্ষার পর পাহাড়জুড়ে নীলের উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত