শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতজুড়ে আজ সিজেপির বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ১১:৫৩আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:৫৩

ভারতে পুলিশি নির্যাতনের শিকার শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী পদযাত্রার ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সমাজকর্মী সোনম ওয়াংচুক তার অনির্দিষ্টকালের অনশন কর্মসূচি শেষ করার পরপরই এই নতুন কর্মসূচির ঘোষণা এলো। ওয়াংচুক অনশন ভাঙার পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে তাদের আন্দোলনের পাশে থাকার জন্য এই সমাজকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার শেষ গভীর রাতে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং তার সঙ্গে সাক্ষাৎ করার পর সোনম ওয়াংচুক অনশন সমাপ্তির কথা ঘোষণা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড. জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ২৬ দিন পর অবশেষে আমি আমার অনশন ভাঙলাম।

ওয়াংচুকের অনশন ভঙ্গের খবর পাওয়ার পর এক এক্স পোস্টে অভিজিৎ দিপকে জানান, ২৬ দিনের দীর্ঘ অনশন শেষে সোনম ওয়াংচুক অনশন কর্মসূচি শেষ করায় তারা স্বস্তি বোধ করছেন। তিনি বলেন, নিজের জীবন ঝুঁকিতে ফেলে ওয়াংচুক দেশের বিবেককে জাগিয়ে তুলেছেন। 
দিপকে আবারও জোর দিয়ে বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
অপর এক এক্স পোস্টে দিপকে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, রাতভর আইভি (ইনফিউশন) ও রক্ত পরীক্ষার পর তিনি আবার প্রতিবাদস্থলে ফিরে এসেছেন এবং জ্বরের কারণে বেশ দুর্বল অনুভব করছেন।

এদিকে দেশব্যাপী সিজেপির বিক্ষোভ শুরুর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি আরও জোরদার করেছেন অভিজিৎ দিপকে। দলটির পক্ষ থেকে এক্স-এ এক পোস্টে পদযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য একটি নির্দেশিকা শেয়ার করা হয়েছে, যেখানে আন্দোলনের সময় কী করা যাবে এবং কী করা যাবে না তা জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যদের লজিস্টিকস পরিচালনা করার এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। 
সিজেপি জানিয়েছে, গত কয়েক দিনে চণ্ডীগড়, ধর্মশালা, ভোপাল, পাটনা, গুয়াহাটি, কালাবুর্গি ও বিশাখাপত্তনমসহ ভারতের ৩৩টি শহরে বিক্ষোভ হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএ/
সম্পর্কিত
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
দেশে সাংবিধানিক বিপর্যয় হতে দিইনি: পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগ
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার
রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি গণঅধিকারের নেতার
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি গণঅধিকারের নেতার
অস্থায়ী রাষ্ট্রপতির জন্য গাড়ি ও প্রটোকল প্রস্তুত
অস্থায়ী রাষ্ট্রপতির জন্য গাড়ি ও প্রটোকল প্রস্তুত
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
পদত্যাগপত্রে রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি