প্রেমের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ১৩

বাকৃবি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ১৯:৫৭ আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৯:৫৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রেমঘটিত ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১টা থেকে শুক্রবার (২৪ জুলাই) দুপুর ৩টা পর্যন্ত চলা এ সংঘর্ষে কমপক্ষে ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি প্রেমঘটিত বিরোধের জেরে প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আশরাফুল হক হলের কয়েকজন শিক্ষার্থী শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থীর কক্ষে গিয়ে তাকে হুমকি দেন।

এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ৩টার দিকে শহীদ শামসুল হক হলের ৬০-৭০ জন শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে আশরাফুল হক হলে গিয়ে হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। হামলায় হলের জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করা হয়। রাতের ওই ঘটনায় অন্তত ৯ শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার দুপুরে আব্দুল জব্বার মোড় এলাকায় আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুপুর আড়াইটার দিকে পুনরায় সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আরও চার জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারের কর্তব্যরত চিকিৎসক আহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, মধ্যরাতের সংঘর্ষের পর প্রক্টরিয়াল বডি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শুক্রবার জুমার নামাজের পর আবারও সংঘর্ষ শুরু হয়।

তিনি বলেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এ ধরনের সহিংসতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সিসিটিভি ফুটেজ ও অন্য তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনা তদন্তে দ্রুত একটি কমিটি গঠন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
বাসের সামনের সিট নিয়ে সংঘর্ষ, আহত ১০
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
মেধাপাচার নাকি মেধার গতিশীলতা? 
মেধাপাচার নাকি মেধার গতিশীলতা? 
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে ২ পাকিস্তানি নিহত
গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না
গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার