সেলফি ভিডিও দিয়েই মিলবে গুগল অ্যাকাউন্টে প্রবেশাধিকার 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫

গুগল অ্যাকাউন্টে লগইনের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন একটি সুবিধা চালু করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এখন থেকে ব্যবহারকারীরা সেলফি ভিডিওর মাধ্যমেই নিজেদের গুগল অ্যাকাউন্টে প্রবেশ বা লগইন করতে পারবেন।

এর আগে গুগল স্মার্টফোনের ফেস আনলক ও পাসকি ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দিয়েছিল। নতুন এই ফিচারটি বায়োমেট্রিক নিরাপত্তায় আরও একটি বিকল্প হিসেবে যুক্ত হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ব্যবহারকারীর নিজের ফোন বা কম্পিউটার হাতের কাছে না থাকলে কিংবা অ্যাকাউন্টে প্রবেশের অন্য কোনও বিকল্প ব্যবস্থা না থাকলে সেলফি ভিডিওভিত্তিক এই লগইন পদ্ধতি বেশ কার্যকর হতে পারে।

যেভাবে চালু করবেন

এ সুবিধা ব্যবহার করতে হলে আগে থেকেই সেলফি ভিডিও সেটআপ করতে হবে।

এ জন্য গুগলের ‘মাই অ্যাকাউন্ট’ পেজে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড সাইন-ইন’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘হাও ইউ সাইন-ইন টু গুগল’ বিভাগের ‘সেলফি ভিডিও’ অপশন নির্বাচন করে ‘অ্যাড সেলফি ফর সাইন-ইন’ পেজে ‘কন্টিনিউ’ বাটনে চাপ দিতে হবে।

ব্যবহৃত কম্পিউটারে ক্যামেরা থাকলে সেখান থেকেই সরাসরি ফেস ভেরিফিকেশন সম্পন্ন করা যাবে। আর ক্যামেরা না থাকলে পর্দায় একটি কিউআর কোড দেখানো হবে। সেটি স্মার্টফোন দিয়ে স্ক্যান করে পুরো প্রক্রিয়া শেষ করা যাবে।

ভিডিও ধারণে যা খেয়াল রাখতে হবে

সেলফি ভিডিও ধারণের সময় ব্যবহারকারীর মুখ পরিষ্কারভাবে দেখা যেতে হবে। এ কারণে চশমা বা মাস্ক খুলে ভিডিও ধারণের পরামর্শ দিয়েছে গুগল।

এছাড়া ভিডিও ধারণের সময় পেছনের পরিবেশ পরিষ্কার রাখা এবং ফ্রেমে অন্য কোনও ব্যক্তিকে না রাখার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিপফেইক ঠেকাতে থাকবে অতিরিক্ত যাচাই

নতুন নিরাপত্তা ব্যবস্থায় শুধু ভিডিও ধারণ করলেই হবে না। লগইনের সময় গুগল ব্যবহারকারীকে মাথা ডানে-বাঁয়ে বা বিভিন্ন দিকে ঘোরানোর মতো নির্দিষ্ট নির্দেশনা দেবে।

গুগলের ভাষ্য, ডিপফেইক ভিডিও বা অন্য কোনও ধরনের ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে ক্যামেরার সামনে রেকর্ড করা ভিডিও নয়, বরং ওই মুহূর্তে একজন বাস্তব ব্যবহারকারী উপস্থিত আছেন।

ভিডিও থাকবে এনক্রিপ্টেড

গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সেলফি ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড অবস্থায় সংরক্ষণ করা হবে। ভবিষ্যতে অ্যাকাউন্টে লগইনের সময় পরিচয় যাচাইয়ের জন্যই এটি ব্যবহার করা হবে।

তবে ব্যবহারকারী চাইলে যেকোনও সময় নিজের অ্যাকাউন্ট থেকে সংরক্ষিত ভিডিও মুছে ফেলতে পারবেন। এ জন্য ‘ভিডিও ভেরিফিকেশন’ পেজে গিয়ে সংরক্ষিত সেলফি ভিডিওর পাশে থাকা ‘ডিলিট’ অপশনে ক্লিক করলেই ভিডিওটি মুছে যাবে।

যাদের জন্য এখনই নয়

প্রাথমিকভাবে গুগলের ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট, শিশু বা অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট এবং অ্যাডভান্সড প্রোটেকশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত অ্যাকাউন্টগুলোতে এই সেলফি ভিডিওভিত্তিক লগইন সুবিধা পাওয়া যাবে না।

/জেএ/আরকে/
সম্পর্কিত
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ডেলিভারির কাজে ড্রোন ব্যবহারের পরিকল্পনা ভারতীয় প্রতিষ্ঠানের
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
সর্বশেষ খবর
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২‌ কে‌জি রুপা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
এআই চ্যাটবটের সঙ্গে বারবার চরম অপমানজনক আচরণে বন্ধ হবে সেবা
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
ঢাকা উদ্যানে উদ্ধার ৯ ককটেল নিষ্ক্রিয় করলো এসআরবি
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার