আগ্রাসী উদযাপনে আইসিসির শাস্তি, বিপাকে পাকিস্তানের দুই পেসার

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১৬:০৫আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬:০৫

অতিরিক্ত আগ্রাসী উদযাপনের কারণে আইসিসির শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদ। প্রথম টেস্টে তাদের আচরণকে আইসিসি আচরণবিধির লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারৌবায় অনুষ্ঠিত প্রথম টেস্টে আক্রমণাত্মক উদযাপনের কারণে মোহাম্মদ আব্বাস ও খুররম শাহজাদকে একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এছাড়া খুররম শাহজাদকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর মোহাম্মদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।

আইসিসির আচরণবিধির ধারা ২.৫ ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ধারায় ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ, যা প্রতিপক্ষকে অপমান করতে পারে বা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি দুই ক্রিকেটারই মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে এটি ছিল দুজনেরই প্রথম অপরাধ। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হবে এবং তাকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হবে।

/এফআইআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
সৌরবিদ্যুৎ কিনবে সরকার, নেট মিটারিং জানেন না বিদ্যুৎ কর্মকর্তারা
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
৫০ কোটি ইউরোর প্রস্তাব! মেসি নাকি জানতেনই না অঙ্কটা কত
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
ইন্টার মায়ামিতে মেসির নতুন কীর্তি, যা করতে পারেননি বার্সেলোনায়ও
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে