মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১৮:৪৮আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:৪৮

রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলের কাছে একটি ইতালীয় রেস্তোরাঁয় হাতে তৈরি বোমার বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। দেশটির নিরাপত্তাকর্মীদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় রাত ৮টার দিকে কুদ্রিনস্কায়া স্কয়ারের কাছে বালজি রসি নামক ওই রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানিয়েছে, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে একজন নিরাপত্তারক্ষী তাকে বাধা দেন। ঠিক তখনই বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে ওই নারী, সেই নিরাপত্তারক্ষী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হামলার মূল লক্ষ্যবস্তু কে ছিলেন তা স্পষ্ট করেনি। তবে মস্কোর অনেক বাসিন্দাই ইউক্রেন যুদ্ধের সঙ্গে এর যোগসূত্র রয়েছে বলে সন্দেহ করছেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর মস্কো ও শহরটির আশপাশে রাশিয়ার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য মস্কো বরাবরই কিয়েভকে দায়ী করে আসছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই বিস্ফোরণকে একটি নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

রেস্তোরাঁটি মস্কোর বিখ্যাত এক স্ট্যালিন-যুগের আকাশচুম্বী ভবনে অবস্থিত। ঘটনার পরপরই পাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে আয়োজিত একটি অনুষ্ঠান বাতিল করা হয়।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
সর্বশেষ খবর
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
আল্লামা ইকবাল স্কলারশিপ নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান?
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?