যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১৯:৫০আপডেট : ০২ আগস্ট ২০২৬, ২০:১১

তরকারি, চাটনি কিংবা আচার, ভারতীয় উপমহাদেশে রান্নায় ঝাল মরিচের উপস্থিতি এতোটাই তীব্র যে একে ছাড়া এখানকার খাবারের কথা ভাবাই যায় না। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় একেবারেই ভিন্ন চিত্র। যে মরিচ আজ রন্ধনশৈলীর অন্যতম পরিচিতি, পাঁচ শতক আগেও তার অস্তিত্বই ছিল না এই উপমহাদেশে।

মরিচ আসার বহু আগে ভারতীয় খাবারে ঝালের জন্য নির্ভর করা হতো পিপুল বা দীর্ঘ মরিচ (পিপ্পলি)-এর ওপর। এশিয়া মহাদেশের কোনও দেশই মরিচের আদি নিবাস নয়। ২০১৪ সালে প্রকাশিত প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস (পিএনএএস)-এর এক গবেষণা অনুযায়ী, প্রায় সাড়ে ৬ হাজার বছর আগে প্রথম মেক্সিকোতে মরিচের চাষ শুরু হয়। ফলে এটি সম্পূর্ণভাবে মধ্য আমেরিকার ফসল, যার কোনও মূল শিকড় ভারতে ছিল না।

মরিচের এই উপমহাদেশে আসার গল্পটাও বেশ দীর্ঘ। ক্রিস্টোফার কলম্বাস যখন কালো গোলমরিচের খোঁজে ক্যারিবীয় অঞ্চলে যান, তখন তিনি প্রথম এই গাছের দেখা পান এবং ভুলবশত একে গোলমরিচ ভেবে ইউরোপে নিয়ে যান। জেস্টোর ডেইলির তথ্য অনুযায়ী, পরবর্তীতে ১৫৪২ সালের দিকে পর্তুগিজ বণিকদের হাত ধরে গোয়া হয়ে ভারতীয় উপমহাদেশে পৌঁছায় এই মরিচ। ব্রাজিল (যা তখন পর্তুগিজ উপনিবেশ ছিল) থেকে আনা হয়েছিল বলে গোয়ায় প্রাথমিক দিকে একে ‘পেরনামবুকো পেপার’ নামে ডাকা হতো।

উপমহাদেশে আসার পর অতি দ্রুতই ভারতীয় রান্নাঘরে নিজের জায়গা করে নেয় এই উপাদানটি। সেই সময়ে কালো গোলমরিচ ছিল অত্যন্ত মূল্যবান ও সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে মরিচ চাষ ছিল সহজ এবং অত্যন্ত সস্তা, যা খুব দ্রুত সাধারণ গৃহস্থ ও কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। মাত্র কয়েক দশকের ব্যবধানেই গোলমরিচকে সরিয়ে রান্নায় ঝালের প্রধান উৎস হয়ে ওঠে মরিচ। কালক্রমে ভারতের মাটি ও আবহাওয়ায় জন্ম নেয় গুন্টুরসহ নিজস্ব বৈচিত্র্যময় সব মরিচের জাত।

পাঁচশ বছর আগে যে ফসলের কোনও অস্তিত্বই ছিল না, আজ বিশ্বমঞ্চে সেই মরিচের সবচেয়ে বড় উৎপাদক ও রফতানিকারক দেশ হলো ভারত। মেক্সিকো, ক্যারিবীয় অঞ্চল, ইউরোপ ও ব্রাজিল ঘুরে ভারতে পৌঁছানো এই অচেনা উপাদানটিই আজ ভারতীয় খাবারের অবিচ্ছেদ্য অংশ।

সূত্র: এনডিটিভি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
চাঁদে বিশাল নতুন গর্ত, কীভাবে তৈরি হলো?
জলবায়ু পরিবর্তনই কি নেপালের বন্যার কারণ, যা জানালেন গবেষকরা
সর্বশেষ খবর
বদলে গেলো আবাহনী মাঠের নাম
বদলে গেলো আবাহনী মাঠের নাম
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
কোনও আসনে একক প্রার্থীর ক্ষেত্রে ফিরে আসছে ‘না ভোট’
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
পৃথিবী কি একই সঙ্গে গোল ও চ্যাপ্টা হচ্ছে?
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা-স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও