বুয়েট ছাত্র সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৪২ বার পেছালো 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৬, ১৫:২৬ আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন পিছিয়ে আগামী ৬ সেপ্টেম্বর রেখেছে আদালত। প্রতিবেদন জমা দিতে ৪২ বার সময় নিয়েছে এই তদন্ত সংস্থা।

মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল সোমবার। তবে এ দিন মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান প্রতিবেদন দিতে পারেননি। এ জন্য ঢাকার এডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান প্রতিবেদনের নতুন এ দিন ধার্য করেন। 

প্রসিকিউশন বিভাগের এএসআই মুনিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১৪ জুলাই বিকেলে ঢাকা জেলার দোহার থানাধীন মৈনট ঘাটে ১৫ জন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানি। বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র সানির বাবার নাম হারুন অর রশিদ। বাড়ি রাজধানীর হাজারীবাগে।

নিখোঁজ হওয়ার পর সানির সন্ধানে নামে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডুবুরি দল। ওই দিন রাতে  অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে ১৫ জুলাই বেলা ১১টা ২৬ মিনিটে মৈনট ঘাট থেকে ওই বুয়েট শিক্ষার্থী মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৫ জুলাই বিকেলে সানির বড় ভাই হাসানুজ্জামান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় সানির সঙ্গে ঘুরতে যাওয়া অন্য ১৫ বন্ধুকে। মামলা দায়েরের পর গ্রেফতার করা হয় তাদের। বর্তমানে তারা সবাই জামিনে আছেন।

আসামিরা হলেন শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।

/এআই/আইএএম/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
জামিনের পর নতুন মামলায় গ্রেফতার ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন 
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
জিডিপিতে হঠাৎ গতি, আসলেই কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি?
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
হাসপাতালে ৪৫ মিনিটের চেষ্টা, তবু আর ফেরেননি নানা পাটেকার
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
পাহাড়ি রাস্তা এত বাঁকানো হয় কেন? কী বলছে বিজ্ঞান
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
বিদ্যালয় ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ১০ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ