নতুন শুল্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ আগস্ট ২০২৬, ১৫:৫৮আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৫:৫৮

নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্পিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে শুল্ক আরোপের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন ২৫টি মার্কিন অঙ্গরাজ্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) মামলাটি দায়ের করা হয়। এই আইনি পদক্ষেপের মূল লক্ষ্য হলো গত মাসে ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত দুই অঙ্কের নতুন শুল্ক। জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমদানি বন্ধে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগে এসব দেশের ওপর এই শুল্ক বসিয়েছিল ট্রাম্প প্রশাসন।

গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করার পর তিনি অস্থায়ী শুল্কের আশ্রয় নেন। সেই অস্থায়ী শুল্কের মেয়াদ শেষ হওয়ার ঠিক পরপরই কার্যকর হয় এই নতুন শুল্ক।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর, প্রশাসন আবারও পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর অবৈধভাবে কর বাড়ানোর উদ্দেশ্যে এই নতুন দফার শুল্ক আরোপের চেষ্টা করছে।

নতুন শুল্কের বিরুদ্ধে মামলা দেওয়া অরেগন ও নিউইয়র্কসহ এই ২৫টি অঙ্গরাজ্যের সবকটিতেই ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেল অথবা গভর্নর রয়েছেন।

তবে অঙ্গরাজ্যগুলোর এই পদক্ষেপের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেন, অন্য দেশগুলোর অন্যায্য বাণিজ্যিক আচরণের বিরুদ্ধে এই শুল্ক আরোপ একটি উপযুক্ত ও আইনসম্মত জবাব।

তিনি আরও বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করতে কোনও বিদেশি রাষ্ট্র ব্যর্থ হলে তা অন্যায্য এবং তা আমেরিকান শ্রমিকসহ মার্কিন বাণিজ্যের জন্য বোঝা তৈরি করে যা অবশ্যই মোকাবেলা করা প্রয়োজন।

/এএস/ 
সম্পর্কিত
প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু
ইরানে কি কোণঠাসা হয়ে পড়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ
সর্বশেষ খবর
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু
প্রচণ্ড গরমে চিড়িয়াখানায় তিন সিংহের মৃত্যু
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান