‘বড় ছেলে’র বাজিমাত, ‘ছোট ছেলে’ কতদূর যাবে?

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ১৭:৩৪ আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ২৩:৪৪

‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে ২০১৬ সালে ইউটিউব নাটকে দারুণ পরিবর্তন আসে। জনপ্রিয় অভিনেতা অপূর্ব অভিনীত এই নাটকটি সে সময় সব শ্রেণির দর্শকের মধ্যে সাড়া ফেলে। পর্দায় তিনি কাঁদেন, একই সঙ্গে দর্শকদের কাঁদান। এতে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

এক দশক পর এবার পরিবারের দায়িত্ব নিয়ে আসছেন ‘ছোট ছেলে’। এই চরিত্রে পর্দায় দেখা যাবে অভিনেতা আরশ খানকে। আর দুই দিন পর জানা যাবে, তিনি দায়িত্বে কতদূর সফল হবেন। এতে তার বিপরীতে আছেন সুনেরাহ বিনতে কামাল।

আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) ‘সান ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারে আসবে। এ নাটকের মধ্য দিয়ে ‘সান ড্রামা’চ্যানেলটি যাত্রা শুরু করছে।

পারিবারিক সম্পর্ক, আবেগ, দায়িত্ববোধ ও প্রজন্মের টানাপোড়েনকে উপজীব্য করে নির্মিত নাটকটির রচয়িতা মেজবা উদ্দিন সুমন। নির্মাণ করেছেন আনিসুর রহমান রাজিব।

নাটকটি নিয়ে আরশ খান বলেন, ‘‘খুবই আবেগঘন একটি পারিবারিক গল্পের নাটক ‘ছোট ছেলে’। এখানে এমন কিছু মুহূর্ত আছে, যেগুলোর সঙ্গে অনেক দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। চরিত্রটি আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। আমি বিশ্বাস করি, এটি দর্শকদের ভালো লাগবে।”

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘‘আমি সব সময় গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করার চেষ্টা করি। ‘ছোট ছেলে’র গল্প, চরিত্র এবং পুরো টিমের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।’’

এই নাটকে আরও অভিনয় করেছেন সাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।

/এনআই/
সম্পর্কিত
অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করছেন? বড় ধাক্কা আসছে!
অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করছেন? বড় ধাক্কা আসছে!
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ফেসবুক-ইউটিউব থেকে দ্রুত আয়ের কার্যকর উপায়, আপনিও পারবেন
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
ইউটিউব ব্যবহারকারী ও নির্মাতাদের জন্য এআইয়ের একগুচ্ছ নতুন সুবিধা
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
বিনোদন বিভাগের সর্বশেষ
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম