স্কুলে যাচ্ছে শিশুরা, কিন্তু শিখছে তো?

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ আগস্ট ২০২৬, ১৮:১৩ আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৮:১৩

প্রতিটি শিশুর শিক্ষার জন্য শক্ত ভিত্তি গড়ে তুলতে কাজ জোরদার করছে সরকার ও ইউনিসেফ। এর অংশ হিসেবে বাংলাদেশের ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার (এফএলএটি)-এর র‍্যাপিড সার্ভে ২০২৬ পর্যালোচনা ও চূড়ান্ত করতে জাতীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (এমওপিএমই), ইউনিসেফ বাংলাদেশ এবং উন্নয়ন সহযোগীদের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের শিশুদের শেখার দক্ষতা বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, উন্নয়ন সহযোগী সংস্থা এবং ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

অংশগ্রহণকারীরা দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন, বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করেন এবং সারা দেশে শিশুদের শেখার সক্ষমতা আরও জোরদার করতে অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করেন।

কর্মশালায় বলা হয়, শিক্ষায় শিশুদের প্রবেশাধিকার বাড়াতে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন বড় চ্যালেঞ্জ হলো প্রতিটি শিশু প্রকৃত অর্থে শিখছে কিনা, তা নিশ্চিত করা।

প্রাথমিক পর্যায়ে পড়া, গণিত এবং সামাজিক-মানসিক দক্ষতার শক্ত ভিত্তি শিশুদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও উন্নত সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এসব দক্ষতা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি হিসেবেও কাজ করে।

বাংলাদেশে ইউনিসেফের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি গিলিয়ান মেলসপ বলেন, প্রতিটি শিশুরই স্কুল ও জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের সুযোগ পাওয়া উচিত।

তিনি বলেন, আজকের কর্মশালা শিক্ষানীতি ও বিনিয়োগ আরও কার্যকর করতে তথ্য-প্রমাণ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে প্রতিটি শিশুর শেখার জন্য শক্ত ভিত্তি তৈরি এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করা সম্ভব হবে।

/এসও/এম/
সম্পর্কিত
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
সর্বশেষ খবর
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিতে আইনি নোটিশ
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
মা ইলিশ ধরলে ৬ মাসের জেল
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা