বসুন্ধরায় মডেল-অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ আগস্ট ২০২৬, ১৮:০৯ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৮:০৯

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার পক্ষ থেকে বলা হয়, হাসিবুর রহমান নামের একজনের সাথে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল। আজ (১৫ আগস্ট) ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয় তার। এক পর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থায় রিধিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে মরদেহ পাই। প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। রাধিকার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওযার্দি মেডিকেল কলেজ হাসপাতোলের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা করতে পারে নিহতের পরিবার।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’,  ‘ডাবল হানিমুন’ও  ‘সুন্দরী’।

/এসএনকে/এনআই/
সম্পর্কিত
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
ককরোচ প্রধান দিপকের বাড়িতে পুলিশের অভিযান, বিক্ষোভ ঘিরে যে বার্তা দিলেন
কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৫১৯
সর্বশেষ খবর
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
এক থানার ওসিকে দুই মাসের সময় দিলেন চিফ হুইপ
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা