এক দশক পর ইনস্টাগ্রামের ওয়ার্ডমার্কে বড় পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক  
১৬ আগস্ট ২০২৬, ০৯:২০ আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৯:২০

প্রায় এক দশক পর নিজেদের ভিজ্যুয়াল পরিচয়ে পরিবর্তন এনেছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটি গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) নতুন একটি ওয়ার্ডমার্ক উন্মোচন করেছে, যেখানে ‘ইনস্টাগ্রাম’ লেখার ধরন আগের তুলনায় আরও আধুনিক ও পরিশীলিত করা হয়েছে। তবে অ্যাপের পরিচিত রঙিন ক্যামেরা আইকনে কোনও পরিবর্তন আনা হয়নি।  

ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি জানান, অ্যাপের শীর্ষে ব্যবহৃত ওয়ার্ডমার্কটি প্রায় ১০ বছর ধরে অপরিবর্তিত ছিল। নতুন নকশায় প্রচলিত টাইপফেসের সঙ্গে কার্সিভ বা হাতের লেখার ধাঁচের কিছু বাঁক রাখা হয়েছে। বিশেষ করে ‘এস’, ‘আর’ ও ‘জি’ অক্ষরে পরিবর্তনটি বেশি চোখে পড়ে।  

ইনস্টাগ্রামের ভাষ্য অনুযায়ী, নতুন নকশার লক্ষ্য পরিচিত ব্র্যান্ড পরিচয় ধরে রেখেই সেটিকে আরও পরিষ্কার ও আধুনিক করা। তবে পরিবর্তনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র। নতুন ‘আর’ ও অন্যান্য অক্ষরের আকৃতি নিয়ে অনেকে এর পাঠযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

আপাতত ইনস্টাগ্রামের অ্যাপ আইকন আগের মতোই থাকছে; পরিবর্তনটি মূলত ব্র্যান্ডের লিখিত নামের নকশাতেই সীমাবদ্ধ। 

/এসটি/ 
সম্পর্কিত
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
ভারতে ইউটিউবারের রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক