সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৬, ১৫:০৫আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৫:৪০

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে দলীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে দলের অবস্থান তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক। এভাবে জনদুর্ভোগ বাড়তে থাকলে বিরোধী দল নয়, সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না।’

তিনি বলেন, ‘অর্থের বিনিময়ে লুটেরাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা সরকারের জন্য ক্ষতির কারণ হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দিল্লির ইন্ধনেই হাদী হত্যাসহ দেশের সার্বভৌমত্ব নষ্টের ষড়যন্ত্র চলছে। ভারত সফরে প্রধানমন্ত্রী না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবি পার্টি।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। একই সঙ্গে দলটির ৩১ দফার মধ্যে প্রায় ১১টি দফা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘অর্থনীতিসহ বিভিন্ন সেক্টরে এস আলমের মতো দুর্বৃত্তদের আশ্রয় দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সেক্টরে নিজেদের লোকদের পদায়ন করে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা করা হয়েছিল, তা থেকে সরে যাওয়া হচ্ছে।

তিনি আরও দাবি করেন, ‘গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাজা দেওয়ার বিধান তৈরি করেছে বিএনপি।’

এ পরিস্থিতি আওয়ামী লীগের করা আইনের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন তিনি।

/এএইচএস/এনআই/
সম্পর্কিত
১৮০ দিনে বিনিয়োগ আহরণে কতটা এগোলো সরকার
প্রথম ১৮০ দিনে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ মেরামতের কাজ চলছে: তথ্যমন্ত্রী 
১৮০ দিনে গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি কতটুকু?
সর্বশেষ খবর
মোদির মন্তব্যের পর ‘দিমাগি নকশাল পার্টি’, রাতারাতি ২ লাখ অনুসারী
মোদির মন্তব্যের পর ‘দিমাগি নকশাল পার্টি’, রাতারাতি ২ লাখ অনুসারী
জামায়াতপন্থি আরও ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
জামায়াতপন্থি আরও ৭ আইন কর্মকর্তার পদত্যাগ
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া 
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় অস্ট্রেলিয়া 
বিশ্ববিদ্যালয়গুলোকে এআই ব্যবহারে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
বিশ্ববিদ্যালয়গুলোকে এআই ব্যবহারে গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’
২৬ দিন ধরে বন্ধ সরকারি বিদ্যুৎকেন্দ্র, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’