রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৬, ১৮:০১ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের ওপর মঙ্গলবার (১৮ আগস্ট) আদেশ দেবেন হাইকোর্ট। সোমবার (১৭ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এএফএম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। অন‍্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

এর আগে, গত ১৩ আগস্ট এ রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও নির্বাচনে কোনও রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোনও ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি-(ক) ওই দল থেকে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে ওই দলের বিপক্ষে ভোটদান করেন, তাহলে সংসদে তার আসন শূন্য হবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনও নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

পরে আইনজীবী জানান, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

/বিআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হাইকোর্টের আদেশ দেখিয়ে সাগরে মাছ ধরার সুযোগ হারালেন ১৫ লাইসেন্সধারী
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে